MS Dhoni: '....সরে দাঁড়াক', আইপিএল ২০২৬-এ ধোনির খেলা নিয়ে বড় কথা বলে দিলেন তাঁরই সতীর্থ!

বিগত কয়েক বছর ধরেই ধোনির খেলা নিয়ে নানান জল্পনা কল্পনা চলে। কিন্তু শেষ পর্যন্ত ২২ গজের ময়দানেই দেখা যায় মাহিকে।এই মরশুমেও তার ব্যতিক্রম হবে না। চেন্নাইয়ের হয়ে আইপিএল ২০২৬-এও মাঠে নামবেন ধোনি। কিন্তু তার আগেই ধোনিকে নিয়ে বড় কথা বলে ফেললেন তাঁরই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
Teammate comment on MS Dhoni
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

২৮শে মার্চ, শনিবার থেকেই শুরু আইপিএল ২০২৬। বহুদিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে শেষমেষ শুরু হচ্ছে এই মরশুমের আইপিএল। আর আইপিএলে যাঁকে নিয়ে চর্চা এবং সমালোচনা দুই-ই হয়, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। বিগত কয়েক বছর ধরেই ধোনির খেলা নিয়ে নানান জল্পনা কল্পনা চলে। কিন্তু শেষ পর্যন্ত ২২ গজের ময়দানেই দেখা যায় মাহিকে।এই মরশুমেও তার ব্যতিক্রম হবে না। চেন্নাইয়ের হয়ে আইপিএল ২০২৬-এও মাঠে নামবেন ধোনি। কিন্তু তার আগেই ধোনিকে নিয়ে বড় কথা বলে ফেললেন তাঁরই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। 

ধোনির আইপিএলে খেলা নিয়ে কী বললেন অশ্বিন?

ধোনিকে নিয়ে এই মরশুমেও জল্পনা চলছে যে, এটাই হয়ত ধোনির শেষ আইপিএল হতে চলেছে। এরপর আর আইপিএল খেলতে দেখা যাবে না মাহিকে। এমনকি ধোনি প্রসঙ্গে অনেকেআ ধারণা করছেন যে, এ বারের আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। যদিও রবিচন্দ্রন অশ্বিনের সাফ কথা হল, দলে থাকলে ধোনিকে খেলতেই হবে। না হলে তিনি আইপিএল থেকেই সরে দাঁড়ান। একটা সময় ছিল যখন অশ্বিনও ধোনির অধীনে চেন্নাইয়ের হয়ে খেলেছেন। গত বছরই অবসর নিয়েছেন অশ্বিন। কিন্তু ধোনি এখনও পর্যন্ত নিজের অবসরের কথা জানাননি। 

অশ্বিনের মন্তব্য:

নিজের ইউটিউব চ্যানেলে ধোনি প্রসঙ্গে অশ্বিন বলেছেন, “ধোনিকে ইমপ্যাক্টের তালিকায় রাখতে হবে, এটা নিয়ে আমি একমত নই। যদি দলে থাকে তাহলে ওকে খেলতেই হবে। যদি সেটা না চায় তা হলে পুরো প্রতিযোগিতা থেকেই সরে যাক। কিন্তু ধোনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলছে এটা দেখতে মোটেই রাজি নই।”

আরো পড়ুন: Vaibhav Suryavanshi: আর ১৪-র রইল না বৈভব, জন্মদিনের দিনই বৈভবের জন্য চলে এল খুশির খবর!

ধোনি প্রসঙ্গে অশ্বিনের মতামত:

রবিচন্দ্রন অশ্বিনের মতে, দলে ধোনির উপস্থিতিই তাঁকে প্রথম একাদশে রাখার জন্য যথেষ্ট। কারণ, ধোনি নিজের উপর যথেষ্ট বিশ্বাস ও ভরসা রাখেন। তাই পুরো ম্যাচ খেলার ক্ষমতা তাঁর আছে বলে মনে করছেন অশ্বিন। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “সিএসকে যদি প্রথম একাদশ বাছতে বসে এবং ধোনি দলে থাকে, তা হলেই সব তর্ক শেষ। ওকে প্রথম একাদশে রাখতেই হবে। খেলতে না চাইলে ও অবসর নিতে পারে। তবে আমি ১০০ শতাংশ বিশ্বাস করি যে ও খেলবে। গত তিন মাস ধরে অনুশীলন করছে। খেলতে চায় এই বার্তাও বার বার দিয়েছে। যদি ও খেলতে চায় তা হলে কারও সাধ্য নেই ওকে বাদ দেওয়ার।”

২২ গজের মাঠে ধোনির পরামর্শ এখনও কার্যকরী!

২২ গজের ময়দানে নামলেই ধোনি দ্বৈত ভূমিকা নিতে পারেন বলেই মনে করছেন অশ্বিন। ভারতের এই প্রাক্তন স্পিনার বলেছেন, “ধোনি ছ’নম্বরে ব্যাট করতে পারবে না এটা আমি জানি। কিন্তু দুটো ভূমিকা নিতে পারে। এক, উইকেটকিপারের ভূমিকা পালন করবে, আর দুই, মাঠে থেকে ও রুতুরাজকে পরামর্শ দিতে পারে।”

আরো পড়ুন: IPL 2026 RCB vs SRH: আইপিএলের প্রথম ম্যাচে মাত্র ৪ মিনিটেই টিকিট শেষ, কী হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে