<![CDATA[আইপিএলের আগেই মহা চমক, দুনিয়ায় এবার এই দল কিনছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 13:18:13 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[আইপিএলের আগেই মহা চমক, দুনিয়ায় এবার এই দল কিনছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/which-team-dravid-and-ashwin-are-buying-before-ipl/ https://www.cricketwinner.com/bn/cricket-news/which-team-dravid-and-ashwin-are-buying-before-ipl/ Fri, 06 Mar 2026 20:28:46 GMT souvik-das Ravichandran Ashwin and Rahul Dravid
Ravichandran Ashwin and Rahul Dravid

বরাবরই বিশ্বের টি-টোয়েন্টি লিগে ভারতীয়দের প্রভাব লক্ষ্য করা গেছে। আইপিএলের পর CPL, IL20, SA20, MLC, এমনকি দ্য হান্ড্রেডে-ও বিনিয়োগ করেছেন বহু ভারতীয়। তবে এই বার ক্রিকেটের এই ব্যবসায় পা রাখতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় এবং এই কাজে তাঁর সঙ্গী হচ্ছেন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। 

কোন দল কিনতে চলেছেন দ্রাবিড়-অশ্বিন?

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ বা ETPL-এর একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে চলেছেন ক্রিকেট জগতের এই দুই মহারথী। BBC স্পোর্টসের রিপোর্টে প্রকাশিত হয়েছে ETPL-এর একটি ফ্র্যাঞ্চাইজ়ি কিনতে চলেছে ভারতীয়দের কনসর্টিয়াম। আর সেটির অংশ হতে চলেছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন। এই কনসর্টিয়াম গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি কিনতে চলেছে।

এর পাশাপাশি এই টুর্নামেন্টের আরও এক নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজি বিক্রি হচ্ছে। সেটাও কিনতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্লেয়ার ফ্যাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন ও জন্টি রোডস। ইতিমধ্যেই আমস্টারডাম, বেলাফাস্ট ও এডিনবার্গ ফ্র্যাঞ্চাইজি কিনেছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিনিয়োগকারীরা।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ লাভের লাভই হল কেকেআরের, ফিন অ্যালেনকে কীভাবে কিনেছিল কেকেআর জানেন?

কবে থেকে শুরু হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ?

আসন্ন গ্রীষ্মকালে ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। এযাবৎ, জানা যাচ্ছে চলতি মাসের শেষেই ETPL নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও মালিক হিসেবে থাকলেও রবিচন্দ্রন অশ্বিন খেলবেন কিনা অথবা রাহুল দ্রাবিড় কোচ বা মেন্টর হিসেবে থাকবেন কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

২০২৫ সালের আইপিএলের পরে রবিচন্দ্রন অশ্বিন অবসরের ঘোষণা করেন। আর তার আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর জানিয়েছিলেন যে, বিশ্বের টি-টোয়েন্টি লিগে তাঁর উপস্থিতি বাড়াতে চান। তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার জন্য নাম লেখান সিডনি থান্ডার্সের হয়ে। তবে চোটের কারণে তিনি নামতে পারেননি।

আরো পড়ুন: আর অপেক্ষা করতে পারল না বোর্ড, এত সফল একজন অধিনায়ককে শেষ পর্যন্ত ছেঁটেই ফেলল!

]]>
U/A 13+