CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬-এ লাভের লাভই হল কেকেআরের, ফিন অ্যালেনকে কীভাবে কিনেছিল কেকেআর জানেন?

ইতিমধ্যেই মুম্বইয়ে অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর শিবির। প্র্যাকটিস ম্যাচে অংশ নিয়েছেন রাহানে, উমরান মালিক, মনিষ পান্ডে ও অনুকূল রায়-সহ বেশ কয়েকজন ক্রিকেটার।

Finn Allen KKR
Finn Allen KKR

চলতি টি-২০ বিশ্বকাপ একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে। আর মাত্র ফাইনাল ম্যাচ বাকি, তারপরেই শুরু হয়ে যাবে বহুল প্রতীক্ষিত আইপিএল ২০২৬। কিন্তু, এবার কেকেআর ম্যাচের আগেই কামাল করে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম আলোচনার বিষয়। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে মাত্র ৩৩ বলে অপরাজিত ১০০ রান করে রেকর্ড গড়েন তিনি। একই ম্যাচে তাঁর সঙ্গী সিফার্ট-ও ৩৩ বলে ৫৮ রান করেন। এই দুই ক্রিকেটারই আইপিএলের দল নাইট শিবিরের সদস্য হওয়ায় কেকেআর সমর্থকদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।

আরো পড়ুন: আর অপেক্ষা করতে পারল না বোর্ড, এত সফল একজন অধিনায়ককে শেষ পর্যন্ত ছেঁটেই ফেলল!

কেন কেকেআর এই দুই তারকাকে কিনেছিল?

সূত্র মারফত জানা গেছে, আইপিএল নিলামে মাত্র ৩.৫ কোটি টাকার মতো সম্মিলিত দামে অ্যালেন ও সিফার্টকে দলে নেয় কেকেআর। দলের সহকারী কোচ শেন ওয়াটসন জানিয়েছেন, ফিন অ্যালেনের অসাধারণ পাওয়ার-হিটিং ক্ষমতা এখনও পুরোপুরি দেখেনি ক্রিকেট প্রেমীরা। তাঁর মতে, বিশ্বের যে কোনও পিচে বোলারদের দাপটে খেলতে পারেন ফিন অ্যালেন। তাই আসন্ন আইপিএলে কেকেআর জার্সিতে তাঁর ব্যাটিং দেখার অপেক্ষায় এখন থেকেই মুখিয়ে রয়েছেন সমর্থকরা।

ফিন অ্যালেনের সাম্প্রতিক পারফরম্যান্স!

 ইডেনে আ্যালেনের ছক্কার বন্যা দেখে অনেকেই মনে করছেন, ছোট মাঠে অ্যালেন আরও ভয়ংকর হয়ে উঠতে পারেন। কেকেআর সমর্থকদের মতে, তিনি যদি এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে দলের ব্যাটিং লাইনআপ যে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে তা একেবারে নিশ্চিতভাবে বলা যায়। অনেকেই আবার বলছেন, এতদিন পরে দল হয়তো একজন সত্যিকারের পাওয়ার-হিটার পেয়ে গেল।

আরো পড়ুন: সেমিফাইনাল ম্যাচে তৃতীয় ওভারের হ্যারি ব্রুক বাচ্চাদের মতো যে ভুলটা করলেন তাতে ইংল্যান্ডকে মাশুল গুনতে হল বিশ্বকাপে!

ইতিমধ্যেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর!

ইতিমধ্যেই মুম্বইয়ে অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর শিবির। প্র্যাকটিস ম্যাচে অংশ নিয়েছেন রাহানে, উমরান মালিক, মনিষ পান্ডে ও অনুকূল রায়-সহ বেশ কয়েকজন ক্রিকেটার। দলের প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে।

সুতরাং, এখন কেকেআর শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দু একটাই নাম, সেটা হল ফিন অ্যালেন। বিশ্বকাপে তাঁর ব্যাটিংয়ের ঝলক দেখার পর নাইট সমর্থকদের আশা, আইপিএলেও তিনি একইভাবে বোলারদের এইভাবে ধরাশায়ী করবেন। এখন দেখার বিষয়, ফিন অ্যালেন কতটা ঝড় তুলতে পারেন।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে