আর মন মানছে না, বিশ্বকাপ জয় তো হল, এবার বিয়ের পালা! নিজের ছোটবেলার বান্ধবীকে বিয়ে করতে চলেছেন 'এই' ক্রিকেটার!

টি-২০ বিশ্বকাপ শেষ‌ হওয়ার কারণে মাঝের কয়েক দিন বিশ্রামে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। আর এরই মধ্যে চারহাত এক করতে চলেছেন ভারতের অন্যতম বাঁহাতি স্পিনার।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Kuldeep Yadav Marriage
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর‌ পর্ব আপাতত শেষ। এবার আইপিএলের পালা। আগামী ২৮-শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬। তাই এখন থেকেই কার্যত আইপিএলের ফ্যানেরা অপেক্ষারত। যদিও দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার কারণে ফ্যানেদের একটু স্বস্তি মিলেছে। টি-২০ বিশ্বকাপ শেষ‌ হওয়ার কারণে মাঝের কয়েক দিন বিশ্রামে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। আর এরই মধ্যে চারহাত এক করতে চলেছেন ভারতের অন্যতম বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। আগামী ১৪-ই মার্চ বিয়ে করছেন তিনি। 

আরো পড়ুন: এবারের আইপিএলে আরও বিধ্বংসী হতে চলেছে, নাইট শিবিরে এবার এন্ট্রি নিলেন ভয়ঙ্কর ওপেনাররা! কী করবে প্রতিপক্ষ দল?

বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ যাদব!

বিশ্বকাপ জয়ের পর আর অপেক্ষা করতে পারছেন না ভারতের এই বাঁহাতি স্পিনার। নিজের ছোটোবেলার বান্ধবী বংশিকাকে বিয়ে করছেন কুলদীপ। হ্যাঁ, ছোটবেলার বান্ধবীকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। আগামী ১৪ মার্চ মুসৌরিতে হবে কুলদীপের বিয়ের অনুষ্ঠান। আর তারপর ১৭ মার্চ লখনউয়ে হবে প্রীতিভোজের অনুষ্ঠান। ইতিমধ্যেই লখনউয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে উত্তরপ্রদেশ এবং ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের। গত বছর ৪ জুন লখনউয়ে কুলদীপ-বংশিকার বাগ্‌দান অনুষ্ঠিত হয়েছিল।

নিজের বিয়ের খবর‌ নিজেই দিয়েছেন কুলদীপ?

কুলদীপ যাদব বিয়ের খবর  নিজে সংবাদমাধ্যমকে দেননি। একথা জানিয়েছেন তাঁর কোচ কপিল পাণ্ডে। সূত্রের খবর, তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘‘আমরা ১২ মার্চ মুসৌরি যাব। পরের দিন হলদি এবং প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান। ১৪ মার্চ বিয়ে। তার পর আমরা লখনউ ফিরে আসব। ১৭ মার্চ লখনউয়ের একটি হোটেলে প্রীতিভোজের অনুষ্ঠান।’’ 

পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুষ্ঠান শেষ হলে কুলদীপ প্রথমে কানপুরের তাঁর নিজের বাড়িতে যাবেন। আর তারপর সেখান থেকেই তিনি মুসৌরি চলে যাবেন।

আরো পড়ুন: শাস্তি পেতে হল অর্শদীপ সিংকে, ফাইনাল ম্যাচে মিচেলকে বল ছুড়ে মেরেছিলেন, তাই এবার সাজা জানিয়ে দিল আইসিসি!

কুলদীপের কোচকে চেনেন কি?

সালটা ২০০৩, সেই তখন থেকে কুলদীপকে কোচিং করাচ্ছেন কপিল। এখনও কোনও সমস্যা হলে ভারতীয় দলের স্পিনার তাঁর কাছ থেকেই পরামর্শ দেন। টি-২০ বিশ্বকাপ জয়ের পর প্রিয় ছাত্রের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত কপিল বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই বিয়ে। এর থেকে সুবর্ণ সময় আর কী হতে পারে। গত নভেম্বরেই বিয়েটা হওয়ার কথা ছিল। কুলদীপের ক্রিকেটীয় ব্যস্ততার জন্য সে সময় বিয়ের অনুষ্ঠান স্থগিত করতে হয়। এই সময়টা একদম ঠিকঠাক হয়েছে। কুলদীপ মানসিক ভাবে দুর্দান্ত জায়গায় রয়েছে। আমরাও সবাই খুশি। এমন সময়ই তো বিয়ে করার জন্য সবচেয়ে ভালো।’’

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে