<![CDATA[বাবার প্রেমিকা মাহিকাকে দেখে একেবারে তেতে উঠল হার্দিকের পাঁচ বছর বয়সী ছেলে অগস্ত্য! কিন্তু কেন?]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 08:24:19 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[বাবার প্রেমিকা মাহিকাকে দেখে একেবারে তেতে উঠল হার্দিকের পাঁচ বছর বয়সী ছেলে অগস্ত্য! কিন্তু কেন?]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/why-hardik-pandya-son-agastya-got-angry-seeing-mahika/ https://www.cricketwinner.com/bn/cricket-news/why-hardik-pandya-son-agastya-got-angry-seeing-mahika/ Sat, 07 Mar 2026 15:37:18 GMT souvik-das Agastya Pandya Mahieka Sharma
Agastya Pandya Mahieka Sharma

ভারতীয় ক্রিকেট দলে হার্দিক পান্ডেয়া একটা বড় নাম। বর্তমানে ভারতের অন্যতম অলরাউন্ডার হলেন হার্দিক। কিন্তু বহুদিন আগে নাতাশা স্ত্যানকোভিচেরসঙ্গে বিচ্ছেদ হয়ে যায় হার্দিকের। পরে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে হার্দিক পান্ডেয়ার। কিন্তু এই মুহূর্তে মডেল মাহিকা শর্মার সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন তিনি। সব জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা যায়। তাছাড়া সাম্প্রতিক সময়ে ক্রিকেট তারকার ছেলের সঙ্গেও মাহিকার একটা সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কিছু ম্যাচে মাহিকাকে দেখা গিয়েছে হার্দিকের ছেলে অগস্ত্যের সঙ্গে বসে খেলা দেখতে। কিন্তু এবার ঘটল এক অন্য ঘটনা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাহিকার কোলে বসে খেলা দেখতে দেখতে রেগে গেল পাঁচ বছর বয়সী অগস্ত্য।

আরো পড়ুন: ফাইনালের শেষ হাসিটা কি আদৌ হাসতে পারবে ভারত? ভারত-নিউজিল্যান্ডকে হারানো কতটা চ্যালেঞ্জিং হবে ভারতের কাছে, কী বলছে পুরোনো পরিসংখ্যান?

কেন মাহিকার উপর রেগে গেল ছোট্ট অগস্ত্য?

কয়েকদিন আগেই অগস্ত্যের জন্য নতুন গাড়ি পাঠিয়েছিলেন হার্দিক। সেই সংবাদও আমরা তুলে ধরেছিলাম। কিন্তু এবার শুধু তাই নয়, হার্দিকের বান্ধবী মাহিকার সঙ্গে সখ্য তৈরি হয়েছে অগস্ত্যের। প্রায়ই দেখা যায়, মাহিকার হাত ধরে মাঠে ঢুকছে অগস্ত্য। আবার কখনও মাহিকার কোলে বসে আছে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দিনও স্টেডিয়ামে হার্দিকের ছেলেকে নিয়ে বসে থাকতে দেখা যায় মডেল মাহিকাকে। আর ২২ গজের মাঠে তখন বাবা খেলছেন। হার্দিকের বলে কেউ ‘আউট’ হলে আনন্দে হাততালি দিচ্ছে ছোট্ট অগস্ত্য। আবার বাবা ভালো শট মারলেও আনন্দে লাফিয়ে ওঠে সে।

অনেকেই অগস্ত্যের সঙ্গে মাহিকার এমন সুন্দর সম্পর্ক দেখে প্রশংসাও  করেছেন ঠিকই। কিন্তু এরই মাঝে হঠাৎ যেন রেগে গেল ছোট্ট অগস্ত্য। ব্যাট করার সময় যখন হার্দিক ‘আউট’ হয়ে গেলেন, তখনই আচমকা রেগে যায় হার্দিক পুত্র। একরত্তির এমন খটখটে মেজাজ দেখে খানিকটা হতবাকই হয়ে যান মাহিকা। তাঁদের দু’জনের এমন মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও অনুরাগীদের একাংশের অভিমত, বাবা ‘আউট’ হয়েছে বলেই অগস্ত্য দুঃখ পেয়েছে ও সেটাই এভাবে প্রকাশ করেছে সে।

]]>
U/A 13+