CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ফাইনালের শেষ হাসিটা কি আদৌ হাসতে পারবে ভারত? ভারত-নিউজিল্যান্ডকে হারানো কতটা চ্যালেঞ্জিং হবে ভারতের কাছে, কী বলছে পুরোনো পরিসংখ্যান?

আন্তর্জাতির ক্রিকেটে ২০ ওভারের ম্যাচে ৩০টি সাক্ষাতে ভারতীয় দল মোট ১৮ বার জিতেছে, আর অপরদিকে নিউজিল্যান্ড জিতেছে ১১টি ম্যাচ।

India vs New Zealand
India vs New Zealand

আর কেবলমাত্র আজকে রাতটার অপেক্ষা। তারপরেই সেই বহুল প্রতীক্ষিত ফাইনাল। রবিবারের সন্ধ্যায় আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বলতে গেলে দুই দলেরই এবারের বিশ্বকাপ সফরটা অতটাও মসৃণ হয়নি। অনেকটা চড়াইউতরাই পার করেই দুই দল ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তবে দুই দলেই প্রতিভার কোনো কমতি নেই। সুতরাং, রবিবার যে কার্যত একটা টানটান ম্যাচ দেখা যাবে তা বলাই বাহুল্য।

আরো পড়ুন: 'জাসসি জ্যায়সা কোয়ি নেহি', বুমরাহকে নিয়ে এবার বড় কথা বলে দিলেন যুজবেন্দ্র চাহাল!

ভারত বনাম নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কী বলছে?

ভারত ও নিউজিল্যান্ড আইসিসির বিভিন্ন ফর্ম্যাটের টুর্নামেন্টে বছরের পর বছর ধরে একে অপরের বিরুদ্ধে  খেলে আসছে। খেতাবি ফাইনাল, সেমিফাইনালের মতো বড় বড় ম্যাচেও এই দুই দল বহুবার একে অপরের মুখোমুখি হয়েছে। যদি আইসিসি ইভেন্টে শুধু সাদা বলের ক্রিকেট অর্থাৎ টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভার বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ধরা হয়, তাহলে দুই দল মোট ১৭ বার একে ২২ গজের মাঠে লড়াই করেছে। আর তাতে লড়াইটা একেবারে টানটান হয়েছে। যদিও এইক্ষেত্রে নিউজিল্যান্ড সামান্য এগিয়ে। তারা ভারতের সঙ্গে খেলে নয়টি ম্যাচ জিতেছে, আর ভারত আটটি ম্যাচ জিতেছে।

আরো পড়ুন: প্রকাশিত হল বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তালিকা, কিন্তু তালিকায় রয়েছেন মাত্র একজন ভারতীয়! কে সেই তারকা জানেন?

আইসিসির নক আউট ম্যাচে এই নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড!

আগের পাঁচ ম্যাচের ফলাফলের নিরিখেও এগিয়ে রয়েছে কিউয়িরাই। আইসিসি টুর্নামেন্টের নক আউটে ভারতীয় দল যেখানে নিউজিল্যান্ডকে দু'বার হারিয়েছে, সেখানে ভারতকে তিনবার হারের যন্ত্রণা সহ্য করতে হয়েছে বলা চলে। দুই দলের মধ্যেকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যান অবশ্য আলাদা। সেখানে ভারত বেশ খানিকটা এগিয়েই রয়েছে।        

আন্তর্জাতির ক্রিকেটে ২০ ওভারের ম্যাচে ৩০টি সাক্ষাতে ভারতীয় দল মোট ১৮ বার জিতেছে, আর অপরদিকে নিউজিল্যান্ড জিতেছে ১১টি ম্যাচ। এক ম্যাচ অমীমাংসিত শেষ হয়। তবে যে পরিসংখ্যান মূলত ভারতীয় সমর্থকদের ঘুম উড়াতে পারে,  তা হল বিশের বিশ্বকাপে এই দুই দলের অতীত ম্যাচগুলির পরিসংখ্যান। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অপরাজিত নিউজিল্যান্ড। যদিও টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে কিউয়িরা। রবিবার ভারতীয় দল এই পরিসংখ্যান কি এবার বদলাতে পারবে? এখন সেটাই দেখার।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে