<![CDATA[আইপিএলের সূচি তৈরি সত্ত্বেও কেন বিলম্ব হচ্ছে?]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 08:21:52 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[আইপিএলের সূচি তৈরি সত্ত্বেও কেন বিলম্ব হচ্ছে?]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/why-ipl-schedule-announcement-delayed-despite-being-ready/ https://www.cricketwinner.com/bn/cricket-news/why-ipl-schedule-announcement-delayed-despite-being-ready/ Wed, 04 Mar 2026 15:44:36 GMT souvik-das IPL TROPHY
IPL TROPHY

বর্তমানে সকলের মনে একটাই প্রশ্ন, কবে থেকে শুরু হবে এই মরসুমের আইপিএল? চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। আর তাই এখন থেকেই শুরু হয়ে গেছে আইপিএল নিয়ে মাতামাতি। কিন্তু জানা গিয়েছে, আইপিএলের সূচি প্রস্তুত আছে। তবে এখনই তা প্রকাশ করা হবে না। 

প্রস্তুত থাকা সত্ত্বেও কেন ঘোষণা করা হচ্ছে না আইপিএলের সূচি?

আসলে এই মরসুমের আইপিএলের জন্য দু দফায় হতে পারে সূচিঘোষণা।
জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকবাজ’ এ বিষয়ে জানিয়েছে, সোমবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে বসেছিল আইপিএলের গভর্নিং বডি। আর সেখানেই সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়ে গিয়েছে। কিন্তু এখনই সেই সূচি প্রকাশিত হচ্ছে না। আগামী ৬ বা ৭ মার্চ প্রথম দফার সূচি প্রকাশিত হতে পারে বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন: রোহিত-বিরাটই এখন ভরসা, ভারতের এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে লাভবান হতে চাইছে ইংল্যান্ড?

এই বছর পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুতে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই তিনটি রাজ্যেই আইপিএলের ম্যাচ হয়। কলকাতা কেকেআরের ও চেন্নাই সিএসকে-র একেবারে ঘরের মাঠ। পাশাপাশি অসমের গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কয়েকটি ঘরের ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই কারণেই একটু সময় নিচ্ছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। জাতীয় নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে রয়েছে তারা। একবার ভোটের দিন জানিয়ে দিলেই বাকি সূচি তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আর এ কথা আইপিএলের বাকি ১০ দলকে ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে।

এর আগে কী জানা গিয়েছিল?

আগে জানা গিয়েছিল যে, আগামী ২৬ মার্চ থেকেই শুরু হবে এই বারের আইপিএল। কিন্তু শুরুর দিন একটু পিছিয়ে গেছে। জানা গিয়েছে, ২৮ বা ২৯ মার্চ থেকে প্রতিযোগিতা শুরু হবে। প্রথম ম্যাচে খেলতে নামবে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামীতেই হবে সেই প্রতিযোগিতা। তবে প্রথম ম্যাচে বিরাট কোহলিদের মুখোমুখি কারা, তা এখনও পর্যন্ত অজানা।

আরো পড়ুন: আইপিএলের উদ্বোধন হবে কোহলিদের ঘরের মাঠেই! কোহলিরা পাবেন 'এক্সট্রা বেনিফিট'?

গত বারের আইপিএলে কী ঘটেছিল?

হ্যাঁ, গত মরসুমে আইপিএল জেতার পর বেঙ্গালুরুতে ফিরে উল্লাসে মেতেছিলেন কোহলিরা। আর সেই উল্লাসেই চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হওয়ায় দীর্ঘ দিন চিন্নাস্বামীতে ক্রিকেট বন্ধ ছিল। বেশ কিছু সংস্কার করা হয়েছে এখন মাঠে। তার পরেই জানানো হয়েছে, সেখানেই উদ্বোধনী ম্যাচ খেলবে বেঙ্গালুরু। তবে সাতটি ঘরের ম্যাচের মধ্যে পাঁচটি সেই মাঠে খেলতে তারা। আর বাকি দু’টি ম্যাচ হবে রায়পুরে। কিন্তু এখন প্রশ্ন হল, এবারের কি আইপিএলের ট্রফি জিততে পারবেন কোহলিরা? এর উত্তর সময় দেবে।

]]>
U/A 13+