Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই 'সেরা', জস বাটলারের থেকে ১৫ বছর বয়সেই 'বিশেষ সার্টিফিকেট' পেলেন বৈভব!
বয়স তাঁর মাত্র ১৫ বছর। কিন্তু এই বয়সেই নিজের কবজির জাদুতে কার্যত সবাইকে দিশেহারা করে দিয়েছেন। এখন বৈভবে মজে তাঁর ফ্যানরা৷ এমনকি এই তালিকায় রয়েছেন সেনসেশানাল ইংরেজ তারকা জস বাটলারও৷

আজকাল ক্রিকেট জগতে যাঁকে নিয়ে একটু বেশিই চর্চা চলছে তিনি হলেন বৈভব সূর্যবংশী। বয়স তাঁর মাত্র ১৫ বছর। কিন্তু এই বয়সেই নিজের কবজির জাদুতে কার্যত সবাইকে দিশেহারা করে দিয়েছেন। এখন বৈভবে মজে তাঁর ফ্যানরা৷ এমনকি এই তালিকায় রয়েছেন সেনসেশানাল ইংরেজ তারকা জস বাটলারও৷ গুজরাত টাইটান্সে (জিটি)-র উইকেটরক্ষক-ব্যাটসম্যান তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীকে আগামী দশকে ক্রিকেটে আধিপত্য বিস্তারের জন্য জোরলো সওয়াল করেছেন৷
বৈভবকে 'বিশেষ সার্টিফিকেট' দিলেন জস বাটলার!
সম্প্রতি বৈভব সম্পর্কে জস বাটলার বলেছেন, “সারা বিশ্ব তাঁর পদতলে থাকবে।” সূর্যবংশী এবং রাজস্থান রয়্যালস (আরআর) দলের ম্যানেজার রোমি ভিন্দরের সঙ্গে এক খোলামেলা আলাপচারিতায় বাটলার এই ১৫ বছর বয়সী বিস্ময় বালকের প্রতি তাঁর মুগ্ধতাও প্রকাশ করেন। বাটলার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সূর্যবংশীর ৮০ বলে রেকর্ড গড়া ১৭৫ রানের কথাও স্মরণ করেন এবং উল্লেখ করেন যে, হারারেতে তাঁর ধামাকা ইনিংস দিয়ে তরুণটি “ইংরেজদের হৃদয় ভেঙে দিয়েছিল”।
আরো পড়ুন: RR vs MI: যশস্বী জয়সওয়াল আর বৈভবের তান্ডবে ১৫০ করে ফেলল রাজস্থান, মুম্বইকে জিততে করতে হবে ১৫১ রান!
বৈভবকে নিয়ে বাটলারের মন্তব্য:
আরআর-এর শেয়ার করা একটি ভিডিওতে বাটলার একথা বলেন যে, “আমি বলেছিলাম ওকে বেশি উত্তেজিত করো না। আমি বলেছিলাম, আমার দেখা সেরা খেলোয়াড়। ভাবো তো, যখন ওর বয়স ২১ বা ২৫ হবে, তখন পুরো বিশ্ব ওর পায়ের নিচে থাকবে। ওর খেলা দেখাটা কী যে আনন্দের। তুমি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংরেজদের হৃদয় ভেঙে দিয়েছিলে। এটা অসাধারণ৷”
বাটলারের প্রসংশা শুনে কী করলেন বৈভব?
জস বাটলারের প্রশংসায় বৈভব সূর্যবংশীকে হাসতে দেখা যায় এবং তারা আন্তরিকভাবে করমর্দনও করেন। আরআর-এর প্রাক্তন খেলোয়াড় সূর্যবংশীকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
তিনি আরও বলেন, “এত ভালো খেলছে, দেখতে দারুণ লাগছে, চালিয়ে যাও। ওর ওই স্বচ্ছন্দ ভাবটা দেখতে খুব ভালো লাগে।”
আরো পড়ুন: বরুণ চক্রবর্তী কি খেলা ভুলে গেছেন? বরুণের ফর্ম নিয়ে উঠছে নানান প্রশ্ন!
ট্যাগ:


