অক্ষরকে না খেলিয়ে কেন খেলানো হল ওয়াশিংটনকে? এবার এই প্রশ্নের উত্তর দিতেই মুখ খুললেন ব্যাটিং কোচ!
ভারতীয় দল যেভাবে এতদিন দক্ষতার সাথে খেলে এসেছে তাতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানে হেরে যাওয়া সত্যিই মেনে নেওয়া একটু কষ্টকর। কিন্তু, ক্রিকেট মানেই তো অনিশ্চয়তার খেলা। যদিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর লাগাতার কটাক্ষ ধেয়ে আসছে। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে বসিয়ে অহমদাবাদের পিচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেন খেলানো হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, এই প্রশ্নই এখন বহুল চর্চিত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের লজ্জাজনক হারের পর সমালোচনা যেন থামতেই চাইছে না। আসলে ভারতীয় দল যেভাবে এতদিন দক্ষতার সাথে খেলে এসেছে তাতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানে হেরে যাওয়া সত্যিই মেনে নেওয়া একটু কষ্টকর। কিন্তু, ক্রিকেট মানেই তো অনিশ্চয়তার খেলা। যদিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর লাগাতার কটাক্ষ ধেয়ে আসছে। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে বসিয়ে অহমদাবাদের পিচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেন খেলানো হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, এই প্রশ্নই এখন বহুল চর্চিত। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ অবাক হয়েছেন গৌতম গাম্ভীর, সূর্যকুমার যাদবদের এই সিদ্ধান্তে। তবে, কেন ওয়াশিংটনকে প্রাধান্য দেওয়া হয়েছিল সেদিনের ম্যাচে এবার তার ব্যাখ্যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
আরো পড়ুন: এবারের আইপিএলেও সব ম্যাচেই খেলবেন 'বুড়ো' ধোনি? কী জানাচ্ছে চেন্নাই কর্তৃপক্ষ?
এ প্রসঙ্গে কী জানালেন কোচ শীতাংশু কোটাক?
সূত্রের খবর, ওয়াশিংটন সুন্দরকে খেলানো নিয়ে কোটাক বলেছেন, ‘‘গাম্ভীর এবং সূর্য দু’জনেই অক্ষরের সঙ্গে কথা বলেছিল ম্যাচের আগে। তাই এটা বলার প্রয়োজন হয় না। এটাই পদ্ধতি। আমাদের মনে হয়েছিল দলে এক জন অফ স্পিনার থাকলে ভাল হবে। কারণ দক্ষিণ আফ্রিকার উপরের দিকের ব্যাটারদের তিন জন বাঁ হাতি। পাওয়ার প্লে-তে ওয়াশিংটনকে দিয়ে বল করানোর পরিকল্পনা ছিল। তবে আমরা শুরুতেই কয়েকটা উইকেট পেয়ে যাওয়ায় তার প্রয়োজন হয়নি।’’
আদতে কীভাবে ভারতের প্রথম একাদশ বেছে নেওয়া হয়?
ভারতের ব্যাটিং কোচ কোটাক এ ব্যাপারে বলেছেন, ‘‘আমরা ম্যাচ হিসাবে দল নির্বাচন করি। মাঠ, প্রতিপক্ষ বিচার করা হয়। সেই মতো প্রথম একাদশ বেছে নেওয়া হয়। অক্ষর অত্যন্ত আত্মবিশ্বাসী ক্রিকেটার। ও অনেক ম্যাচে ভাল পারফর্ম করেছে। আর ওর দক্ষতা নিয়ে আমাদের কোনও সংশয় নেই। তাও ওকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে না খেলানোর কারণ কোচ এবং অধিনায়ক ব্যাখ্যা করেছে। ওর কাছেও বিষয়টা পরিষ্কার। আমরা জানি আমরা কী করতে চাই।’’
আরো পড়ুন: এভাবে আইপিএল খেলতে চান না রোহিত শর্মা! মুম্বইকে আগেভাগেই সতর্ক করে দিলেন 'হিটম্যান'!
কেন সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হচ্ছে না?
ওপেনিং জুটি বিশ্বকাপে ভালোমতো ফল করতে পারেনি একটি ম্যাচেও। আর তাতেই প্রশ্ন উঠছে সঞ্জু স্যামসনকে জায়গা না দেওয়া নিয়ে। তবে এ প্রসঙ্গেও চুপ করে থাকেননি ভারতের ব্যাটিং কোচ। এ প্রসঙ্গে ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেছেন, ‘‘শেষ কয়েকটা ম্যাচে সঞ্জু ভাল রান পায়নি। ওর আত্মবিশ্বাস একটু কম থাকতে পারে। তাই আমরা ওকে খেলানোর কথা ভাবিনি। আমরা ফর্মে থাকা ঈশান কিশনকে বেছে নিয়েছিলাম। তবে সঞ্জু নিশ্চিত ভাবে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। এখন হয়তো আমাদের পরিবর্তনের কথা ভাবতে হবে। যেখানে মনে হবে, সেখানে প্রয়োজন করা হবে। তবে হ্যাঁ, কয়েকটা জায়গা নিয়ে হয়তো ভাবতেই হবে। শুধু পরিবর্তন করলেই হয় না। সেই পরিবর্তন কতটা কার্যকর হতে পারে, সেটাও ভাবতে হয় আমাদের।’’
Souvik Das
editor


