সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও কি ভারত-জিম্বাবোয়ে ম্যাচে জায়গা হবে না অক্ষর প্যাটেলের?
জিম্বাবোয়ের বিরুদ্ধে বলতে গেলে ভারতের মরণ-বাঁচন ম্যাচ হবে। আর এই ম্যাচের আগে মঙ্গলবার চেন্নাইয়ের চিপকে নিজেদের প্রথম অনুশীলনে ব্যস্ত ছিল ভারতীয় ক্রিকেটাররা। তবে আশার কথা হল, সেই অনুশীলনে অক্ষরকেও জোর কদমে অনুশীলন করতে দেখা গেল।

টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হলেন অক্ষর প্যাটেল। বলতে গেলে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন তিনি। কিন্তু সেই অক্ষর প্যাটেলকে ছাড়াই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল। আর তাতেই ধেয়ে এসেছিল বিপত্তি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। বড় রানের ব্যবধানে হেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। কিন্তু এরপরেই অক্ষরকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জোর জল্পনা-কল্পনা শুরু হয়। জিম্বাবোয়ের বিপক্ষে ভারতের পরবর্তী ম্যাচে কি আদৌ ফিরবেন অক্ষর? এখন এই প্রশ্নই অনেক সমর্থকেরা করছেন।
অক্ষর প্যাটেলকে কি সত্যিই বাদ দেওয়া হবে?
জিম্বাবোয়ের বিরুদ্ধে বলতে গেলে ভারতের মরণ-বাঁচন ম্যাচ হবে। আর এই ম্যাচের আগে মঙ্গলবার চেন্নাইয়ের চিপকে নিজেদের প্রথম অনুশীলনে ব্যস্ত ছিল ভারতীয় ক্রিকেটাররা। তবে আশার কথা হল, সেই অনুশীলনে অক্ষরকেও জোর কদমে অনুশীলন করতে দেখা গেল। প্রায় ৩০ মিনিট ধরে নেটে বল করেন ভারতের এই তারকা অলরাউন্ডার। আসলে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনামাফিকই অক্ষরকে বসিয়ে দিয়ে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছিল। যেহেতু কুইন্টন ডি কক, রায়ান রিকেলটনদের মতো বাঁ-হাতি ব্যাটার ছিল, তাই সেদিন অফ স্পিনার ওয়াশিংটনকে খেলানো হয়।
আরো পড়ুন: এবার নিজের দেশে ফিরবেন শাকিব আল হাসান! শাকিবকে বাংলাদেশে ফেরাতে এত তৎপরতা কেন?
সেদিনের ম্যাচ হারের পর ভারতীয় সহকারী কোচ রায়ান টেন এ বিষয়ে জানিয়েছিলেন ম্যাচ আপের কথা ভেবেই অক্ষরের বদলে ওয়াশিংটনকে খেলানো হয়েছিল। জিম্বাবোয়ে দলেও টপ অর্ডারে তাডি মারুমানি ও রায়ান বার্ল রয়েছেন। আর এমন পরিস্থিতিতে সুন্দরকে কি দলে রাখা হবে, নাকি অক্ষরকে দলে ফেরানো হবে? এই নিয়েই উঠছে প্রশ্ন।
যদিও এই মুহূর্তে রিঙ্কু সিংহের পরবর্তী ম্যাচে উপস্থিতি ঘিরে মহা সংশয় তৈরি হয়েছে। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে একই সঙ্গে একাদশে অক্ষর ও ওয়াশিংটনকে খেলানোর সুযোগ রয়েছে।
রিঙ্কুর জিম্বাবোয়ে ম্যাচ খেলা নিয়ে কেন সংশয় তৈরি হয়েছে?
আসলে, জিম্বাবোয়ে ম্যাচের আগেই তড়িঘড়ি বাড়ি ফিরতে হয়েছে রিঙ্কুকে। সোমবার চেন্নাইয়ে পৌঁছে গেছিল ভারতীয় দল। আর মঙ্গলবার দলের সকলে মাঠে ঘামও ঝরান। তবে আজ রিঙ্কু সিংকে চিপকে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি। বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে ইতিমধ্যেই এই ঘটনার কথা জানিয়েছেন।
রিপোর্ট অনুসারে, জরুরি পরিস্থিতিতেই বাধ্য হয়ে চেন্নাই থেকে বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু সিং। জানা যাচ্ছে, তাঁর বাবা ক্ষণচাঁদ সিং গুরুতর অসুস্থ। তাঁকে গ্রেটার নয়ডার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিজের বাবাকে দেখতেই আচমকা ভারতীয় শিবির ছেড়েছেন রিঙ্কু।
হাতে সময় খুব কম। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের মাঠে নামার দিন এগিয়ে এসেছে। ভারতীয় দলের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর আশা বজায় রাখতে হলে এই ম্যাচে জয়ই হল একমাত্র বিকল্প। আর রিঙ্কু কিন্তু ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ অঙ্গ। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় একাদশে ছিলেন এই তরুণ ফিনিশার। যদিও ওই ম্যাচে তিনি সেভাবে রান পাননি। কিন্তু এখন যা অবস্থা, তাতে রিঙ্কু যদি জিম্বাবোয়ে ম্যাচের আগে দলে ফেরেন, তাহলেও সেই ম্যাচ খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
Souvik Das
editor


