CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সেমিফাইনালে উঠতে গেলে‌ নিউজিল্যান্ডের কাছে 'ভিক্ষা' চাইতে হবে পাকিস্তানকে? কীভাবে সেমিতে পৌঁছাতে পারে পাকিস্তান?

ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট প্রেমীরা আশা করছেন, এই জোড়া ম্যাচের ফলাফল যেন তাদেরই পক্ষে থাকে। যদি এমনটা হয় তাহলে অন্তত একটা সুযোগ থাকবে পাক দলের সামনে। তবে হিসেব এখানেই কিন্তু শেষ নয়। পাকিস্তানকেও বড় রানের ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে। সেক্ষেত্রে ৩ পয়েন্ট ও উন্নততর রান রেট নিয়ে শেষ চারে পা রাখার সম্ভাবনা থাকবে।

NEW ZEALAND AND PAKISTAN
NEW ZEALAND AND PAKISTAN

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। ভারতের সাথে তো বড় রানের ব্যবধানে হেরেইছিল,‌ এবার আবার ইংল্যান্ডের কাছেও হারতে হয়েছে পাকিস্তানকে। আর তাতেই সেমিফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেছে তাদের। যদিও অসম্ভব হয়ে যায়নি। পাকিস্তানের সুপার এইটে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু, দুর্ভাগ্যবশত সেই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। আর এরপরেই পাকিস্তান সুপার এইট পর্বে তাদের দ্বিতীয় ম্যাচটি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু এই ম্যাচে হ্যারি ব্রুকের শতরান পাকিস্তানের সব স্বপ্ন একেবারে মাটিতে মিশিয়ে দেয়। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড ২ উইকেটে জয়লাভ করে। আর তাই এই বিশ্বকাপের প্রথম দল হিসেবে ইংল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনালেও পৌঁছে গিয়েছে। অপরদিকে, পাকিস্তান ভুগছে আজব এক সমস্যায়। কারণ, সেমিফাইনালে আদৌ তারা উঠতে পারবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। পাকিস্তানের সেমিফাইনালে ওঠার চাবিকাঠি এখন রয়েছে নিউজিল্যান্ডের‌ হাতে।

আরো পড়ুন: দীর্ঘ ২৩ বছর পর এই প্রথমবার বিরল অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল! জানেন, আদতে কী ঘটতে চলেছে?

কীভাবে নিউজিল্যান্ডের জন্য সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান?

হ্যাঁ, এবারের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানের জায়গা এখনও পর্যন্ত পাকা হয়নি। আর‌, এই অবস্থায় আজ, বুধবার সুপার এইট পর্বে খেলতে নামছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এইক্ষেত্রে পাকিস্তান চাইছে, নিউজিল্যান্ড যেন এই ম্যাচটা হেরে যায়, আর শ্রীলঙ্কা যেন জয়লাভ করে। যদি এমনটা হয় তাহলে কিছুটা হলেও সুবিধা হবে তাদের।

এরপর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এইক্ষেত্রে পাকিস্তানিদের আশা, সেই ম্যাচটাও যেন ইংল্যান্ড জিতে যায়। আর যদি একান্তই নিউজিল্যান্ড জিতে যায়, তাহলে যেন বেশি  রানের ব্যবধানে জয় না হয়। 

ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট প্রেমীরা আশা করছেন, এই জোড়া ম্যাচের ফলাফল যেন তাদেরই পক্ষে থাকে। যদি এমনটা হয় তাহলে অন্তত একটা  সুযোগ থাকবে পাক দলের সামনে। তবে হিসেব এখানেই কিন্তু শেষ নয়। পাকিস্তানকেও বড় রানের ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে। সেক্ষেত্রে ৩ পয়েন্ট ও উন্নততর রান রেট নিয়ে শেষ চারে পা রাখার সম্ভাবনা থাকবে।

আরো পড়ুন: বিদায়ঘণ্টা বেজে গেল পাকিস্তানের, বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসেবে এন্ট্রি নিল ইংল্যান্ড!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে