যে শুভমন গিলের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ জায়গা হয়নি, সেই শুভমনকেই নিজের খারাপ সময়ে মেসেজ করেছিলেন অভিষেক!

এবারের আইসিসি টি-২০ বিশ্বকাপে অভিষেক শর্মার শুরুটা একেবারেই ভালো হয়নি। একটা দুটো ম্যাচে নয়, টানা তিন-তিনটি ম্যাচে শূন্য রানেই আউট হয়ে যান তিনি।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Shubman Gill Abhishek Sharma
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ ভারত চ্যাম্পিয়ন হয়েছে৷ কিন্তু এবার দরজায় নাড়া কাড়তে শুরু করে দিয়েছে আইপিএল ২০২৬৷ সব তারকা ক্রিকেটাররা ইতিমধ্যেই নিজেদের মতো আইপিএল ফ্রাঞ্চাইজিদের হয়ে মাটি কামড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ কিন্তু এরই মধ্যে ফিরে ফিরে আসছে টি-২০ বিশ্বকাপের সেইসমস্ত অভিজ্ঞতাগুলিও৷ এবারের আইসিসি টি-২০ বিশ্বকাপে অভিষেক শর্মার শুরুটা একেবারেই ভালো হয়নি। একটা দুটো ম্যাচে নয়, টানা তিন-তিনটি ম্যাচে শূন্য রানেই আউট হয়ে যান তিনি।

অভিষেক শর্মা বিশ্বকাপের তিক্ততা ভুলে কীভাবে রসিকতায় মজলেন?

বিসিসিআইয়ের তরফে আয়োজন করা হয়েছিল নমন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অভিষেক শর্মা টি-২০ বিশ্বকাপের তিক্ততা ভুলে কার্যত রসিকতায় মজলেন। শুভমান গিলকে করা প্রশ্নটি ছিল খুব সহজ, টুর্নামেন্টের আগে তিনি কি অভিষেককে কোনও পরামর্শ দিয়েছিলেন? এই প্রশ্ন শুনে শুভমন গিল হেসে উত্তর দেন, "এক নম্বর টি-২০ ব্যাটসম্যানকে কে পরামর্শ দেবে?"

আরো পড়ুন: দু'জন সঙ্গিনীর সঙ্গে এ কী করছিলেন‌ ব্র্যাভো, কেকেআর মেন্টর লক্ষ্যই করেননি মাইক অন‌ আছে! বলে ফেললেন বেফাঁস কথা!

নিজের খারাপ সময়ে শুভমন গিলকে মেসেজ পাঠিয়েছিলেন অভিষেক শর্মা!

আসলে, অভিষেক শর্মা এই বিষয়টিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছেন। অভিষেক জানান যে, টুর্নামেন্টের শুরুতে যখন তিনি পরপর তিনটি ইনিংসে শূন্য রানে আউট হয়ে যান, তখন তিনি শুভমানকেই মেসেজ পাঠিয়েছিলেন। 

কী বললেন অভিষেক শর্মা:

অভিষেক এ প্রসঙ্গে হেসে বলেন, "ওই তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর আমিই তাকে মেসেজ পাঠিয়েছিলাম, আরেকটি রেকর্ড গড়ার আগেই ব্যাটটা আমাকে দিয়ে দিতে বলেছিলাম।" বেশিরভাগ ব্যাটসম্যানই এমন শুরুটা ভুলে যেতে চাইবেন। কিন্তু অভিষেক এই বিষয়টিকে একটি রসিকতায় পরিণত করেন। এই তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়ার ঘটনাটি ঘটেছিল ভারতের ২০২৬ টি-২০ বিশ্বকাপ অভিযানের শুরুতে।

আরো পড়ুন: ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম ছিনিয়ে নিল বিসিসিআই, টানা খেলতে হবে সূর্য কুমার যাদবদের!

অভিষেকের খারাপ সময়ে কী বলেছিলেন শুভমন গিল:

অভিষেক সেই মুহূর্তে শুভমানের উৎসাহের কথায় বলেছিলেন। সূত্রের খবর, এ প্রসঙ্গে তিনি বলেন, "শুভমান আমাকে বলেছিল, 'তুমি এটা করতে পারবে।'" কথাটা ছোট হলেও, তাতে ছিল অপার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসই রসিকতাটিকে বিশেষ করে তুলেছিল। শুভমান গিল অভিষেকের খারাপ ফর্মকে সমস্যা বলে মনে করতেন না। তিনি তাকে এমন একজন খেলোয়াড় হিসেবে দেখতেন, যে নিজেই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে। ফাইনালের ম্যাচে ঠিক তাইই হয়েছে বলা যায়।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে