CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম ছিনিয়ে নিল বিসিসিআই, টানা খেলতে হবে সূর্য কুমার যাদবদের!

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পরে পরেই আরও একটি সিরিজ খেলতে বিদেশের মাটিতে পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।

Suryakumar Yadav sad
Suryakumar Yadav sad

ম্যাচ খেলে খেলে কার্যত হাঁপিয়ে উঠেছেন সূর্যকুমার যাদবেরা! কিন্তু তবুও বিশ্রামের কোনো জায়গা নেই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পরে পরেই আরও একটি সিরিজ খেলতে বিদেশের মাটিতে পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। আফগানিস্তান সিরিজের পর ১০ দিন বিশ্রামের সুযোগ ছিল সূর্যকুমারদের হাতে। কিন্তু বোর্ডের নতুন সিদ্ধান্তে সেটাও আর পাবেন না তাঁরা।

বিসিসিআইয়ের সিদ্ধান্তে কোনো বিশ্রাম পাবেন না সূর্যকুমার যাদবেরা!

পরপর দু’বার টি-২০ বিশ্বকাপ জেতার পরে আগামী জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে সূর্যকুমারের দল। জুলাই মাসেই ইংল্যান্ডের মাটিতে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের। আর তার আগে আয়ারল্যান্ড সফরে যাবেন সূর্যেকুমারেরা। গত সেপ্টেম্বরে বিসিসিআইকে একটি টি-২০ সিরিজ খেলার অনুরোধ করে আয়ারল্যান্ড। যার জেরে সেই অনুরোধেই সম্মতি দিয়েছে বিসিসিআই।

আরো পড়ুন: দেশের কথা না ভেবে পাক ক্রিকেটার আবরারকে সই করানো, এবার বিতর্কের মরদানে এন্ট্রি নিলেন 'মোদী'!

আয়ারল্যান্ডের সঙ্গে টি-২০ সিরিজ খলবে ভারতীয় ক্রিকেট দল!

সূত্রের খবর, ক্রিকেট আয়ারল্যান্ড ইতিমধ্যেই এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ভারতের বিরুদ্ধে আগামী জুনে আমরা টি-২০ সিরিজ খেলব। এই সিরিজে পল স্টার্লিং আর নেতৃত্ব দেবে না। নতুন অধিনায়কের নেতৃত্বে আমরা ২০২৮ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করব। স্টার্লিং স্বেচ্ছায় নেতৃত্বে ইস্তফা দিয়েছে। নতুন অধিনায়কের কাজ শুরু করার এটাই সেরা সময় বলে মনে করছে ও। আমরা ওর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।’’

আয়ারল্যান্ডের সঙ্গে কতগুলি টি-২০ ম্যাচ খেলবে ভারত:

আয়ারল্যান্ডের সঙ্গে সম্ভবত তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। ম্যাচের সংখ্যা এবং সূচি এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগেই আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ রয়েছে ভারতীয় দলের। আফগানিস্তানের সঙ্গে তৃতীয় এক দিনের ম্যাচটি হবে আগামী ২০শে জুন। আর ১লা জুলাই ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ। যার ফলে মাঝের ১০ দিনের মধ্যেই হবে ভারত-আয়ারল্যান্ড টি-২০ সিরিজ। সুতরাং, ভারতের সাদা বলের ক্রিকেটারেরা বিশ্রাম নেওয়ার কোনও সুযোগই কার্যত পাবেন না।

কে হবেন আয়ারল্যান্ডের নতুন অধিনায়ক:

আয়ারল্যান্ড টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন স্টার্লিং। আর তারপরই নিজের ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। তাই এই পর্যায়ে আয়ারল্যান্ডের নতুন অধিনায়কের দৌড়ে রয়েছেন লোরকান টাকার ও হ্যারি টেক্টর। এখন দেখার বিষয় কে শেষপর্যন্ত আয়ারল্যান্ডের অধিনায়ক হন।

আরো পড়ুন: সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়ে এখন মাথা ঠুঁকছে রাজস্থান রয়্যালস! কেন জানেন?

ট্যাগ:IndiaSuryakumar Yadav

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে