CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়ে এখন মাথা ঠুঁকছে রাজস্থান রয়্যালস! কেন জানেন?

আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই রাজস্থান রয়্যালস মহা ফ্যাসাদে পড়েছে। শেষ মুহূর্তে নিজেদের ভুল বুঝতে পেরেছে এই ফ্র্যাঞ্চাইজি‌। এখন আর রাজস্থান শিবিরে সঞ্জু স্যামসন নেই।

Sanju Samson RR
Sanju Samson RR

আইপিএল ২০২৬-এর দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটা দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু, আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই রাজস্থান রয়্যালস মহা ফ্যাসাদে পড়েছে। শেষ মুহূর্তে নিজেদের ভুল বুঝতে পেরেছে এই ফ্র্যাঞ্চাইজি‌। এখন আর রাজস্থান শিবিরে সঞ্জু স্যামসন নেই। আইপিএলের নিলামের আগেই সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। আর তারপরেই চেন্নাই সুপার কিংসের দলে নাম লিখিয়েছেন সঞ্জু। কিন্তু এবার সেই সঞ্জুরই প্রশংসায় মজলেন রাজস্থানের নতুন অধিনায়ক রিয়ান পরাগ। 

সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়ে ভুল করেছে রাজস্থান রয়্যালস!

সাম্প্রতিককালে সঞ্জুর ফর্ম সবাইকে চমকে দিয়েছে। তাই এই মরশুমের আইপিএলের আগেই জয়পুরে এক সাংবাদিক বৈঠকে রিয়ান পরাগ সঞ্জু সম্পর্কে বলেন, “সঞ্জু ভাইয়ের বিষয়ে একটা কথাই বলতে পারি। ওর বিকল্প ক্রিকেটার পাওয়ার কথা আমি ভাবিইনি। খুব বেশি হলে আমরা এমন একজনকে পেতে পারি যে ওর মতো খানিকটা ব্যাট করে। বা ওর মতো ওপেন করে। বিরাট কোহলি ও রোহিত শর্মার যেমন বিকল্প পাওয়া যায় না, তেমনই সঞ্জু ভাইয়েরও বিকল্প নেই।”

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ তো খেলতে আসতেই পারছেন না বাংলাদেশি ক্রিকেটা, এবার 'বন্ধু' পাকিস্তানেও পিএসএল খেলতে যেতে পারছে না তাঁরা!

সঞ্জুকে নিয়ে টানাপোড়েন চলছিল রাজস্থান শিবিরে:

গত মরশুমের আইপিএলেই শোনা গিয়েছিল যে, রাজস্থানের কোচিং দল এবং মালিকের সঙ্গে মতের মিল হচ্ছে না সঞ্জু স্যামসনের। এমনকি শুরুর তিন ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও রাখা হয়েছিল সঞ্জুকে। এদিকে অধিনায়কত্ব করেছিলেন রিয়ান পরাগ। পরে মরশুমের শেষ দিকেও সঞ্জু বেঞ্চে বসেছিলেন। সেই সময়টাতেও পরাগের হাতেই ছিল অধিনায়কত্ব। আর সেই সময় থেকেই কার্যত জোর জল্পনা শুরু হয়েছিল, সঞ্জুর বদলে পরাগকে পাকাপাকি অধিনায়ক করতে চায় রাজস্থান রয়্যালস। আর এই মরশুমের আইপিএলে সেটাই দেখা গিয়েছে।

রাজস্থানের হয়ে ১১ বছর খেলেছেন সঞ্জু:

রাজস্থান রয়্যালসের হয়ে দীর্ঘ ১১ বছর খেলেছেন সঞ্জু স্যামসন। শেষ পাঁচ বছর তিনি অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন। ২০২২ সালে দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। ২০২৪ সালে প্লে-অফেও উঠেছিল রাজস্থান। কিন্তু ট্রফি তিনি জিততে পারেননি। এই বার সঞ্জুকে ছেড়ে দেওয়ার পর থেকে কার্যত চুপ ছিল রাজস্থান শিবির। তবে নতুন অধিনায়ক পরাগ যে ভাবে সঞ্জুর প্রশংসায় মজলেন, তাতে মনে হচ্ছে যে, এই সিদ্ধান্ত নিয়ে কার্যত হাত কামড়াচ্ছে তারা।

আরো পড়ুন: প্রস্তুতি পর্বেই ঝড় তুললেন বিরাট কোহলি, একের পর এক ছক্কা মেরে আইপিএল ২০২৬-এর আগেই দেখিয়ে দিলেন নিজের ফর্ম!

আইপিএল ২০২৬ নিয়ে কী জানালেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ!

গত মরশুমে বেশ কয়েকটি ম্যাচ শেষ ওভারে গিয়ে হেরেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এই বার কোনো মতেই সেই ঘটনার পুনরাবৃত্তি চান না রিয়ান পরাগ। তাই এবারে যথেষ্ট সতর্ক তিনি। সূত্রের খবর, রাজস্থানের নতুন অধিনায়ক বলেন, “এ বার আমরা পরিকল্পনা করেছি, খেলার শেষটা ভাল করতে হবে। গত বার তা করতে পারিনি। পাঁচ, ছ’টা ম্যাচ শেষ ওভার এমনকি, শেষ বলে হেরেছিলাম। যদি ওগুলো জিততে পারতাম তা হলে হয়তো প্লে-অফ খেলতাম। ম্যাচের মধ্যে তিন-চারটে সিদ্ধান্ত তফাত গড়ে দেয়। এ বার সেই সিদ্ধান্তগুলো ভালো নিতে চাই।” এখন দেখার বিষয়, রিয়ান পরাগের অধিনায়কত্বে কেমন পারফর্ম করে রাজস্থান রয়্যালস।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে