CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

প্রস্তুতি পর্বেই ঝড় তুললেন বিরাট কোহলি, একের পর এক ছক্কা মেরে আইপিএল ২০২৬-এর আগেই দেখিয়ে দিলেন নিজের ফর্ম!

আইপিএল ২০২৫-এ যেখানে শেষ করেছিলেন কিং কোহলি, এই মরশুমে ঠিক সেখান থেকেই শুরু করতে চাইছেন তিনি। আর সেই কারণে প্রস্তুতিতে কোনোরকম কোনো খামতি রাখতেই চাইছেন না বিরাট। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে দীর্ঘ ক্ষণ ধরৈ ব্যাট করলেন তিনি।

Virat Kohli IPL Practice
Virat Kohli IPL Practice

চলতি মাসের ২৮-শে মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আইপিএল ২০২৬। আর তার আগেই প্রত্যেক ক্রিকেটার নিজেদেরকে একটু মাজাঘষা করে নিচ্ছেন। এমনকি এই তালিকায় বাদ যাননি বিরাট কোহলিও। আইপিএল ২০২৫-এ যেখানে শেষ করেছিলেন কিং কোহলি, এই মরশুমে ঠিক সেখান থেকেই শুরু করতে চাইছেন তিনি। আর সেই কারণে প্রস্তুতিতে কোনোরকম কোনো খামতি রাখতেই চাইছেন না বিরাট। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে দীর্ঘ ক্ষণ ধরৈ ব্যাট করলেন তিনি। আর ব্যাট হাতেই সেই পুরনো ছন্দে ফিরে পাওয়া গেল বিরাট কোহলিকে। স্পিনারদেরকে কার্যত দিশেহারা করে দিলেন। কিন্তু ভুবনেশ্বর কুমার সামনে আসতেই ঘটে গেল অন্য ঘটনা।

আইপিএল ২০২৬-এর জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি!

এদিন বিরাট কোহলির অনুশীলনের এক ভিডিও সামনে এসেছে। আর সেখানেই দেখা যাচ্ছে যে, বেঙ্গালুরুর স্পিনার স্বপ্নিল সিংহ ও সূযশ শর্মার বলে কার্যত একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন কোহলি। কখনও ক্রিজ থেকে বেরিয়ে, আবার কখনও এক জায়গায় দাঁড়িয়েই নিজের ব্যাটিংয়ের জাদু দেখাচ্ছিলেন তিনি। 

আরো পড়ুন: আবারও বাবা হলেন দীনেশ কার্তিক, ঘর আলো করে কার্তিকের সংসারে এল কন্যাসন্তান!

আইপিএল শুরুর আগে কেমন আছে বিরাট কোহলির ফর্ম:

পেসার বেঙ্কটেশ আয়ার ও রসিক দারের বিরুদ্ধে যথেষ্ট সাবলীল ব্যাট করতে দেখা যায় কিং কোহলিকে। কখনও তিনি কভার ড্রাইভ মারেন। আবার মকা পেলেই কখনও বড় শট খেলেন। পাশাপাশি কোনো কোনো বলে তিনি ডিফেন্সও করেন।

ভুবনেশ্বর কুমারের সামনে আসতেই কেন সমস্যায় পড়লেন বিরাট কোহলি?

এদিন ভুবনেশ্বর কুমার সামনে আসতেই কিছুটা সমস্যায় পড়েন কোহলি। আসলে কোহলির পা লক্ষ্য করে একটি দুর্দান্ত ইয়র্কার করেছিলেন ভুবি। আর একেবারে শেষ মুহূর্তে কোনোরকমে পা সরান বিরাট কোহলি। আর তাতেই বল গিয়ে উইকেটের পাশে পড়ে থাকা একটি ব্যাটে লাগে। আর সেই বল ফেরত দেওয়ার সময় ভুবির দিকে তাকিয়ে কিছু একটা বলেন কোহলি। ৩৬ বছর বয়সে এসেও যে এত নিখুঁত ইয়র্কার, তারই প্রশংসা হয়ত করেন বিরাট।

আরো পড়ুন: "...এরা কীভাবে দেশের ভাগ্য বদলাবে?", পাকিস্তান ক্রিকেট দলের পরপর ব্যর্থতার জেরে এবার পিসিবি চেয়ারম্যান নকভিকে একহাত নিলেন এই পাক ক্রিকেটার!

আইপিএল ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলির দল:

গত বছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ১৮ বছর পর ট্রফি জিতে নজির গড়েছিলেন কিং কোহলি। আর সেই জয়ে বিরাটের বড়সড় ভূমিকা ছিল। গত বারে ১৪৪ স্ট্রাইক রেটে ৬৫৭ রান করেছিলেন তিনি। এই মরশুমের  প্রতিযোগিতার প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গালুরু। তাই আইপিএল ২০২৬-এর শুরুটা কার্যত জয় দিয়েই শুরু করে মরিয়া বিরাট কোহলি।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে