CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

আইপিএল ২০২৬-এ তো খেলতে আসতেই পারছেন না বাংলাদেশি ক্রিকেটা, এবার 'বন্ধু' পাকিস্তানেও পিএসএল খেলতে যেতে পারছে না তাঁরা!

আইপিএল ২০২৬-এর জন্য খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সেই সুযোগ পেলেও তাঁকে ছেঁটে ফেলা‌ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। পাশাপাশি, বাংলাদেশি ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগেও খেলতে চান। সেখানে মুস্তাফিজুর-সহ আরও কয়েকজন সুযোগ পান। কিন্তু এইক্ষেত্রে পাকিস্তানে তাঁদের খেলতে যাওয়া নিয়েও তৈরি হয়ে যাচ্ছে সংশয়।

Mustafizur Rahman-IPL PSL
Mustafizur Rahman-IPL PSL

মহা ফ্যাসাদে পড়ে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বের সবথেকে বড় লিগ হল আইপিএল। আর সেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে চান। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ ক্রিকেটারই এইক্ষেত্রে সুযোগ পান না। এদিকে আইপিএল ২০২৬-এর জন্য খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সেই সুযোগ পেলেও তাঁকে ছেঁটে ফেলা‌ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। পাশাপাশি, বাংলাদেশি ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগেও খেলতে চান। সেখানে মুস্তাফিজুর-সহ আরও কয়েকজন সুযোগ পান। কিন্তু এইক্ষেত্রে পাকিস্তানে তাঁদের খেলতে যাওয়া নিয়েও তৈরি হয়ে যাচ্ছে সংশয়।

কেন বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলতে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে?

এই মুহূর্তে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝে মধ্যেই পাকিস্তানের বিভিন্ন প্রান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছে আফগানরা। এছাড়া বালোচ বিদ্রোহীদের নিয়ে এমনিতেই মহা চাপে রয়েছে পাকিস্তান সরকার। সুতরাং, সাম্প্রতিক সময়ে সে দেশে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। এমতাবস্থায় আদৌ ক্রিকেটারদের পাকিস্তানে খেলার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়েই কার্যত সংশয় তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। 

আরো পড়ুন: প্রস্তুতি পর্বেই ঝড় তুললেন বিরাট কোহলি, একের পর এক ছক্কা মেরে আইপিএল ২০২৬-এর আগেই দেখিয়ে দিলেন নিজের ফর্ম!

পিএসএলে খেলতে যাওয়া নিয়ে কী বলছে বিসিসি:

সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট লিগে খেলতে যাওয়া নিয়ে বিসিবি বলছে, একমাত্র বাংলাদেশ সরকার যদি অনুমতি দেয়, তাহলেই বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএলে খেলতে যেতে পারবেন।

বাংলাদেশ বোর্ডে কর্তা নাজমূল আবেদিন কী জানালেন:

বাংলাদেশ বোর্ডের এক কর্তা নাজমূল আবেদিন ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশ ক্রিকেটারদের জন্য পাকিস্তান আদৌ নিরাপদ কিনা সেটা নিয়ে সরকারের সঙ্গে একটা আলোচনা করা হবে। সরকারের কাছ থেকে এ বিষয়ে ছাড়পত্র চাইবে বিসিবি। আর একমাত্র বাংলাদেশ সরকার ছাড়পত্র দিলেই ক্রিকেটারদের পাঠানো হবে পাকিস্তানে। এ প্রসঙ্গে তিনি বলছেন, "সাধারণ পরিস্থিতি হলে এসবের দরকার পড়ে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না দিলে কোনওভাবেই পাকিস্তানে ক্রিকেটারদের পাঠানো সম্ভব নয়।"

আইপিএলের মতো পিএসএলেও কি তাহলে খেলতে যেতে পারবেন না বাংলাদেশি ক্রিকেটাররা?

সুতরাং, বর্তমানে যা পরিস্থিতি, তাতে আইপিএলের পর পিএসএলে মুস্তাফিজুর রহমানদের খেলা নিয়ে একটা বড় সংশয় তৈরি হয়েছে।

কোন কোন বাংলাদেশি ক্রিকেটার পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন:

বাংলাদেশ থেকে পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর, তানজিদ তামিম, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা। শুরুতে এঁদের প্রত্যেককেই এনওসি দিয়ে দিয়েছিল বাংলাদেশ বোর্ড। কিন্তু এখন সবটাই নির্ভর করছে বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের উপর।

আরো পড়ুন: ১৮ কোটি টাকা জলে যাবে নাকি কেকেআরের? মাথিসা পাথিরানাকে আইপিএল ২০২৬-এ খেলতে আসার অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে