৬,৬,৬,৬,৬,৬… পাঞ্জাবের বিপক্ষে আজ জ্বলে উঠলেন অভিষেক শর্মা!

এই বছর আইপিএলে তরুণ ক্রিকেটারদের ব্যাট হাতে যেভাবে নতুন দৃষ্টান্ত তৈরি করতে দেখা যাচ্ছে। সামির রিজভী, মুকুল চৌধুরী, থেকে বৈভব সূর্যবংশীর ব্যাটিং দক্ষতা কার্যত বিশ্ব মঞ্চে প্রশংসিত হচ্ছে।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Abhishek Sharma power hitting against Punjab Kings
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। এই মরশুমের আইপিএল দর্শকদের কাছে যেন একটু বেশিই উত্তেজনাপূর্ণ হচ্ছে। কারণ, এই বছর আইপিএলে তরুণ ক্রিকেটারদের ব্যাট হাতে যেভাবে নতুন দৃষ্টান্ত তৈরি করতে দেখা যাচ্ছে। সামির রিজভী, মুকুল চৌধুরী, থেকে বৈভব সূর্যবংশীর ব্যাটিং দক্ষতা কার্যত বিশ্ব মঞ্চে প্রশংসিত হচ্ছে। বৈভব সূর্যবংশী শুক্রবার একা হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে জয় এনে দেন। আজ শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের। এই ম্যাচে এবার অভিষেক শর্মা একেবারে বিধ্বংসী ইনিংস খেলে জ্বলে উঠলেন।

নতুন কামাল করে দেখালেন অভিষেক শর্মা!

আইপিএলের মঞ্চ থেকে পরিচয় তৈরি করে অনেক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে যথারীতি নায়ক হয়ে উঠেছেন। গত কয়েক বছরে ভারতের টি-২০ দলের অন্যতম সদস্য ছিলেন অভিষেক শর্মা। তবে সাম্প্রতিক সময়ে তিনি ব্যাট হাতে তার ছন্দ বেশ খানিকটা ওঠানামা করছিল। কিন্তু আজ দলকে আত্মবিশ্বাস দেওয়ার তিনি প্রথম থেকেই দুরন্ত শুরু করেন। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল‌ পাঞ্জাব। হায়দ্রাবাদের হয়ে অভিষেকের সঙ্গে ওপেনিং করতে আসেন ট্রেভিস হেড।

আরো পড়ুন: পরপর সব ম্যাচে কেকেআর হারছে কেন? সব দোষ কি তাহলে পিচের? কী বললেন পাওয়েল?

১৮ বলে ৫০ রান করেন অভিষেক শর্মা!

অভিষেক এবং ট্রাভিস মিলে দলের হয়ে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। মাত্র ১৮ বলে ৫০ রান স্পর্শ করেন অভিষেক শর্মা। আর্শদীপ সিং  থেকে জেভিয়ার বার্টলেটের মতো তারকাদের বল একের পর এক বাউন্ডারি লাইনের বাইরে করে দেন। হেডের সঙ্গে ৪৯ বলে ১২০ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ২৮ বলে ৭৪ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। মারেন ৮ টি ছয় এবং ৫ টি চার। অন্যদিকে হেড করেন ২৩ বলে ৩৮ রান। ৫ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে।

অভিষেক শর্মা তার আক্রমনাত্মক ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচয় তৈরি করেছেন। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে তিনি দুরন্ত ছন্দে থাকবেন বলেই ভক্তরা আশা করেছিলেন। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে দলকে চাপের মধ্যে ফেলে দেন। অভিষেক ৮ ম্যাচে মাত্র ১৪১ রান সংগ্রহ করেছিলেন। এইরকম পরিস্থিতিতে আইপিএলেও হায়দ্রাবাদের হয়ে প্রথম কয়েকটি ম্যাচে ছন্দে ছিলেন না তিনি।

আরো পড়ুন: মহা বিতর্কে জড়াল রাজস্থান রয়্যালস, ডাগআউটে 'মোবাইল' ব্যবহার সাপোর্ট স্টাফের, আর পাশেই রয়েছে সূর্যবংশী, এবার কী হবে?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে