CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

পরপর সব ম্যাচে কেকেআর হারছে কেন? সব দোষ কি তাহলে পিচের? কী বললেন পাওয়েল?

প্রায় দেড় দিন আগে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টের কাছে কেকেআর হেরে গিয়েছে। কিন্তু তবুও, সেই ম্যাচ নিয়ে আলোচনা যেন এখনও কমছেই না। ৭ উইকেট পড়ে যাওয়ার পরও যেভাবে আগ্ৰাসী মুকুল চৌধুরী যেভাবে একা হাতেই কেকেআর-কে ভ্যানিশ করে দিলেন, সেই নিয়ে চর্চা এখনও অব্যাহত রয়েছে। আর এর মধ্যেই প্রশ্ন উঠছে, ২৫ কোটির গ্রিনকে কি এখনও দরকার কেকেআর দলে?

Rovman Powell about KKR pitch
Rovman Powell about KKR pitch

প্রায় দেড় দিন আগে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টের কাছে কেকেআর হেরে গিয়েছে। কিন্তু তবুও, সেই ম্যাচ নিয়ে আলোচনা যেন এখনও কমছেই না। ৭ উইকেট পড়ে যাওয়ার পরও যেভাবে আগ্ৰাসী মুকুল চৌধুরী যেভাবে একা হাতেই কেকেআর-কে ভ্যানিশ করে দিলেন, সেই নিয়ে চর্চা এখনও অব্যাহত রয়েছে। আর এর মধ্যেই প্রশ্ন উঠছে, ২৫ কোটির গ্রিনকে কি এখনও দরকার কেকেআর দলে? অজিঙ্কা রাহানের খারাপ অধিনায়কত্ব আর কতদিন বইতে হবে কেকেআরকে? তবে সবকিছু ছাপিয়ে যেন চর্চায় আসছে ফিন অ্যালেনের উইকেট। আদৌ কি তিনি আউট ছিলেন নাকি বলটি ৬ ছিল, এই নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন সমর্থকরা।

পরপর ম্যাচ হারায় এবার মুখ খুললেন পাওয়েল!

এদিন ম্যাচের দ্বিতীয় ওভারে প্রিন্স যাদবের বল হিট করেন ফিন অ্যালেন। তারপর বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ ধরেন দিগ্বেশ রাঠী। এরপর থেকেই বলা হচ্ছে, আদৌ কি দিগ্বেশের ক্যাচ সঠিক ছিল? কারণ, অনেকের মনে হয়েছে, তাঁর পা বাউন্ডারি লাইনের দড়িতে ঠেকেছে। কিন্তু, আম্পায়ার আউট ঘোষণা করেন অ্যালেনকে।

পাওয়েলের মন্তব্য:

এ বিষয়ে ম্যাচের শেষে রোভম্যান পাওয়েল বললেন,”ওঁর (ফিন অ্যালেন) আউটটা তফাৎ গড়ে দিয়েছে। তবে ও আউট না হলে যে আমরা জিততাম, সেটা বলছি না কিন্তু ওটা হয়ত বড় একটা ভুল।”

পিচ নিয়ে কী বললেন পাওয়েল:  

পাশাপাশি, পাওয়েল কথা বললেন পিচ নিয়েও। তাঁর মতে,”আজকের পিচ রেগুলার উইকেটের মতো ছিল না। ব্যাটিং খুব একটা সহজ ছিল না। বোলাররা সুবিধে পেয়েছে।”

আরো পড়ুন: মহা বিতর্কে জড়াল রাজস্থান রয়্যালস, ডাগআউটে 'মোবাইল' ব্যবহার সাপোর্ট স্টাফের, আর পাশেই রয়েছে সূর্যবংশী, এবার কী হবে?

মুকুল চৌধুরীর জন্য জয়ের মুখ দেখা হয়নি কেকেআরের!

এদিন যেভাবে শেষ ৪ ওভারে লখনউ নিজেদের দিকে ম্যাচ টেনে এনেছে, তাতে অধিকাংশ সমর্থকই কৃতিত্ব দিচ্ছেন মুকুল চৌধুরীকে। আর তার আগে পর্যন্ত সবাই আশা করেই নিয়েছিলেন যে, মরসুমের প্রথম জয় পেতে চলেছে কেকেআর। কিন্তু গ্রিনের ১৯তম ওভারে ১৬ রান আসার পরেই আশা বদলে গিয়েছিল আশঙ্কায়। সেই আশঙ্কাই সত্যি করে দিলেন বছর ২১ বছর বয়সী মুকুল চৌধুরী। কেকেআর মূলত ডুবেছে নিজেদের ভুল পরিকল্পনা ও ধীরগতির ব্যাটিংয়ের জন্য। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে রোভম্যান পাওয়েল এসে যতই সাফাই দিন না কেন, তাতে একটুও চিঁড়ে ভিজবে না। উল্টে ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার রুতুরাজের চেন্নাইয়ের বিরুদ্ধে নামছেন রাহানেরা। সেই ম্যাচে কী করবে কেকেআর? এখন সেটাই দেখার বিষয়।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi: 'অরেঞ্জ ক্যাপ' পাওয়ার পরেই কিং কোহলির কাছে সই নিতে ছুটল বৈভব! কী লিখলেন বিরাট?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে