দেশের কথা না ভেবে পাক ক্রিকেটার আবরারকে সই করানো, এবার বিতর্কের মরদানে এন্ট্রি নিলেন 'মোদী'!

আইপিএল ২০২৬ শুরুর আগেই কার্যত মুখ পুড়েছে কাব্য মারানের। সানরাইজার্স হায়দরাবাদের সিস্টার ফ্র্যাঞ্চাইজি হল সানরাইজার্স লিডস। আসন্ন দ্য হান্ড্রেড ক্রিকেট লিগে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে ২.৩৫ কোটি টাকায় দলে নিয়েছিল। আর তারপর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্তরা ফুঁসছেন সানরাইজার্সের সিইও-র উপর।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Lalit Modi on Kavya Maran
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে আইপিএলের মহারণ। কিন্তু আইপিএল ২০২৬ শুরুর আগেই কার্যত মুখ পুড়েছে কাব্য মারানের। সানরাইজার্স হায়দরাবাদের সিস্টার ফ্র্যাঞ্চাইজি হল সানরাইজার্স লিডস। আসন্ন দ্য হান্ড্রেড ক্রিকেট লিগে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে ২.৩৫ কোটি টাকায় দলে নিয়েছিল। আর তারপর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্তরা ফুঁসছেন সানরাইজার্সের সিইও-র উপর। সকলের মনে একটাই প্রশ্ন উঠছে যে, পহেলগাঁও-তে মা-বোনেদের সিঁদুর মোছার পরেও কীভাবে এই দেশের এক ক্রিকেটারকে সই করালেন কাব্যরা? আর এই মর্মেই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বয়কটের ডাকও দিয়েছেন ভক্তরা। 

আবরার বিতর্কে এবার এন্ট্রি নিলেন ললিত মোদী! 

আর মেনে নিতে পারলেন না। এবার বিতর্কে যোগদান করলেন আইপিএলের জনক ও প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। তিনি তাঁর X হ্যান্ডেলে এ প্রসঙ্গে লিখেছেন, 'যখন সমর্থকেরা আগে থেকেই উত্তেজিত হয়ে রয়েছে, তখন একজন পাকিস্তানি খেলোয়াড়ের জন্য ২.৩৪ কোটি টাকা বিনিয়োগ? জনমত সামলানো আর একটি শক্তিশালী ব্র্যান্ড গড়ে তোলার বিষয়ে আমি কিছুটা জানি। প্রয়োজনে ফোন করা যেতে পারে।' 

আবরার প্রসঙ্গে কী বলেছিলেন সুনীল গাভাস্কার:

এই প্রসঙ্গে সুনীল গাভাসকরও নিজের কলম ধরেছিলেন। এক সর্বভারতীয় দৈনিকে তিনি কার্যত ধুয়ে দেন সানরাইজার্সকে।

আরো পড়ুন: ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম ছিনিয়ে নিল বিসিসিআই, টানা খেলতে হবে সূর্য কুমার যাদবদের!

কেন আবরারকে দলে নিয়ছিলেন কাব্য মারান?

সানরাইজার্স লিডসে কেন পাকিস্তানি ক্রিকেটার আবরারকে দলে নেওয়া হল, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। হয়ত ক্রিকেটীয় কারণেই আবরারকে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই সিদ্ধান্তকে কোনো মতেই মানতে পারছেন না।

আরো পড়ুন: হর্ষিত রানার বিকল্প কে হবে? ফের দুই জোরে বোলারকে নাইট শিবিরে ডেকে নিল শাহরুখের দল!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে