কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব থেকে 'বিদায়' নিলেন অজিঙ্কা রাহানে? রাহানে-কে নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে! আসল সত্যিটা সামনে আসতেই একেবারে হুলস্থুল কান্ড!
আইপিএল ভক্তরা ২৮ তারিখের জন্য কার্যত মুখিয়ে রয়েছেন। প্রতি বছরের মতো এবারের আইপিএলও খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের গোটা সূচিও প্রকাশ করা হয়েছে।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন রয়েছে। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৬। ইতিমধ্যেই আইপিএল ভক্তরা ২৮ তারিখের জন্য কার্যত মুখিয়ে রয়েছেন। প্রতি বছরের মতো এবারের আইপিএলও খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের গোটা সূচিও প্রকাশ করা হয়েছে। কিন্তু, এই সূচি প্রকাশিত হতে না হতেই কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের কাছে একটি খবর ঘোরাফেরা করছে। আর তা নিয়েই চলছে তুমুল চর্চা।
নাইট শিবিরকে নিয়ে কেন এত চর্চা চলছে?
কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে নাকি অধিনায়কের পদ থেকে সরে যেতে চাইছেন। গত ১২ই মার্চ রাত থেকেই রাহানের তরফে একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে ভাইরাল হতে শুরু করেছে।
অজিঙ্কা রাহানের কোন পোস্ট ভাইরাল হয়েছে?
ভাইরাল ওই বিবৃতিতে অজিঙ্কা রাহানে জানিয়েছেন, তাঁকে অধিনায়কত্বের সুযোগ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। কার্যত স্পষ্ট কথায় উল্লেখ করেছেন যে, এই দলটাকে নেতৃত্ব দিতে পেরে তিনি অত্যন্ত গর্বিত।
ভাইরাল পোস্টের সত্যতা কতখানি?
কিন্তু, এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টটি একেবারে ভুয়ো। অর্থাৎ, রাহানে তাঁর অধিনায়কত্ব নিয়ে আদতে কোনও পোস্টই করেননি। প্রসঙ্গত, ঠাণ্ডা মাথায় অধিনায়কত্বের পাশাপাশি রাহানে তাঁর দুর্দান্ত ব্যাটিং দক্ষতার কারণে কেকেআর সমর্থকদের পছন্দের তালিকায় রয়েছেন। কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই তিন তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ফলে তারাও এখনই দলের অধিনায়ক পরিবর্তন করতে চাইবে না। যদিও এই পোস্ট সম্পূর্ণ ভুয়ো।
ট্যাগ:


