শাস্তি পেতে হল অর্শদীপ সিংকে, ফাইনাল ম্যাচে মিচেলকে বল ছুড়ে মেরেছিলেন, তাই এবার সাজা জানিয়ে দিল আইসিসি!

এই ঘটনাটির সূত্রপাত হয়, বিশ্বকাপ ফাইনালের ১১তম ওভারে। অর্শদীপকে ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে ছয় মারেন মিচেল। আর পর পর দু’টি বলে ছয় হওয়ার পর একটি ওয়াইড বলও করেন অর্শদীপ।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Arshdeep Singh and Daryll Mitchell
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ভারত টি-২০ বিশ্বকাপ ফাইনাল ২০২৬-এ জিতে ট্রফি নিজের ঘরে আনে। কিন্তু, এই ম্যাচেই অর্শদীপ সিং একটা বড় ভুল করে দেয়। যার জেরে এবার তাঁকে বড় শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্থাৎ আইসিসি। 

অর্শদীপকে কী শাস্তি দিল আইসিসি?

অর্শদীপকে ইতিমধ্যেই ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলকে বল ছুড়ে মারার মতো একটা বড় অপরাধ করেন ভারতের এই বোলার। আর তাই এবার তাঁকে অনেক‌ বড় শাস্তি পেতে হল।

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে যাবে রোহিত-কোহলির আগামীদিনের ভবিষ্যৎ, স্পষ্ট করে দিলেন 'হেডমাস্টার'!

ঠিক কী ঘটেছিল ফাইনাল ম্যাচে?

এই ঘটনাটির সূত্রপাত হয়, বিশ্বকাপ ফাইনালের ১১তম ওভারে। অর্শদীপকে ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে ছয় মারেন মিচেল। আর পর পর দু’টি বলে ছয় হওয়ার পর একটি ওয়াইড বলও করেন অর্শদীপ। যদিও ওভারের চতুর্থ বলে রান হয়নি। আর‌ পর পর দু’টো ছয় খেয়েই মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ভারতের এই জোরে বোলার। তিষি পঞ্চম বলটি ফুলটস করেন। সেই বলে আবার ছয় মারার চেষ্টা করেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। কিন্তু এবার ব্যাট-বলের সংযোগ ঠিক ভাবে হয়নি। তাঁর ব্যাটে লেগে বল চলে যায় সোজা অর্শদীপের হাতে। আর তখনই অর্শদীপ বল তুলে হঠাৎই মিচেলের দিকে ছুড়ে দেন। তড়িঘড়ি কিউয়ি ব্যাটার সরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তবুও বল এড়াতে পারেননি। তাঁর বাঁ পায়ের উরুতে দিয়ে লেগে যায় বল। আর তাই এই ঘটনায় যথেষ্ট রেগে যান মিচেল। কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আম্পায়ার এবং সূর্যকুমার যাদব মিচেলের কথা বলেন। আর দুঃখ প্রকাশ করে পরিস্থিতি সামলে নেন। আর এই ঘটনার জেরেই এবার শাস্তি পেতে হল অর্শদীপকে।

আরো পড়ুন: একদিকে পাকিস্তানের সব ক্রিকেটারদের ৫০ লাখ টাকা করে জরিমানা করা হল, অন্যদিকে ভারতীয় ক্রিকেটারদের জন্য ১৩১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বোর্ড!

আইসিসির নিয়ম কী বলছে?

আইসিসির নিয়মের ২.৯ ধারায় অভিযুক্ত হয়েছেন অর্শদীপ। এই ধারায় বলা হয়েছে, কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের উদ্দেশ্যে বল বা অন্য কোনও ক্রীড়া সরঞ্জাম ছোড়া বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। তাই ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তলব করেন অর্শদীপ সিংকে। এই শুনানিতে নিজের অপরাধ স্বীকারও করে নেন ভারতীয় দলের জোরে বোলার। তাই অর্শদীপকে লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত করেন পাইক্রফট। অর্শদীপের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করেন। এমনকি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দেন। আগামী ২৪ মাসের মধ্যে অর্শদীপ আবার যদি এমন কোনও ঘটনা ঘটান তাহলে আরও বড় শাস্তি পেতে হবে তাঁকে।

যদিও ম্যাচের পর অবশ্য মিচেলের কাছে গিয়ে বল ছোড়ার জন্য ক্ষমা চেয়েছিলেন অর্শদীপ। এমনকি দু’জনের মধ্যে মিটমাট হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও শাস্তি এড়াতে পারলেন না অর্শদীপ।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে