CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬ শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে যাবে রোহিত-কোহলির আগামীদিনের ভবিষ্যৎ, স্পষ্ট করে দিলেন 'হেডমাস্টার'!

২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানকার উইকেটে গতি এবং বাউন্স, দুটোই থাকবে। এই খেলার যুগ্ম আয়োজক হিসাবে থাকছে নামিবিয়া এবং জিম্বাবোয়ে।

Virat Kohli-Rohit Sharma-2
Virat Kohli-Rohit Sharma-2

বিশ্বকাপ জয় করল ভারত ঠিকই। কিন্তু, এখনো গৌতম গম্ভীরের মাথা থেকে চিন্তা নামছে না। নিজেকে একটুও রিল্যাক্স করতে পারছেন না হেডমাস্টার। 

কেন গৌতম গম্ভীরের মাথা থেকে চিন্তা যাচ্ছে না?

আসলে, এক বিশ্বকাপ শেষ হতেই আর এক বিশ্বকাপের চিন্তা ঢুকে পড়েছে গৌতম গম্ভীরের মাথায়। বিশ্বকাপ জয়ের মাত্র দু’দিনের মধ্যে ভারতীয় দলের হেড কোচ জানিয়ে দিয়েছেন, এ বার লক্ষ্য ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ। আইপিএল শেষ হওয়ার মধ্যেই পরের বছরের ওয়ান ডে বিশ্বকাপের রূপরেখা তৈরি করার কাজও শেষ হয়ে যাবে।

আরো পড়ুন: একদিকে পাকিস্তানের সব ক্রিকেটারদের ৫০ লাখ টাকা করে জরিমানা করা হল, অন্যদিকে ভারতীয় ক্রিকেটারদের জন্য ১৩১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বোর্ড!

গম্ভীরের নজর ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ!

২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানকার উইকেটে গতি এবং বাউন্স, দুটোই থাকবে। এই খেলার যুগ্ম আয়োজক হিসাবে থাকছে নামিবিয়া এবং জিম্বাবোয়ে। এই বিশ্বকাপ নিয়ে গম্ভীর বললেন, তিনি এবং তাঁর দল বিশ্বকাপের জন্য নির্দিষ্ট ক্রিকেটারদের চিহ্নিত করার কাজ করবেন। চলতি বছর মে মাসের শেষের দিকে পরিকল্পনা চূড়ান্ত হয়ে যাবে। বিশ্বকাপের আগে ভারতের হাতে এখনও ২৫ থেকে ৩০টি এক দিনের ম্যাচ রয়েছে।

এ প্রসঙ্গে কী বললেন গৌতম গম্ভীর?

সূত্রের খবর, গম্ভীর এ বিষয়ে বলেন, ‘‘২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা আইপিএলের মধ্যেই হয়ে যাবে। আইপিএল ২০২৬ এবং বিশ্বকাপের মধ্যে ২৫ থেকে ৩০টি ওডিআই ম্যাচ রয়েছে। এখন ৫০ ওভারের ক্রিকেট খুব বেশি খেলা হয় না। আমরা যত তাড়াতাড়ি পরিকল্পনা শুরু করব, আমাদের জন্য ততই ভালো।’’

তিনি আরও বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলার জন্য সহজ জায়গা নয়। আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে হবে এবং ওখানকার পরিবেশের জন্য উপযুক্ত ক্রিকেটারদের চিহ্নিত করতে হবে। নির্বাচক এবং কোচরা এই কাজটা করবেন। ২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার মধ্যেই ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য আমাদের কাছে একটি ব্লুপ্রিন্ট তৈরি থাকবে।’’

সুতরাং, গম্ভীরের কথা অনুযায়ী, আইপিএলের মধ্যেই তৈরি হয়ে যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ। ভারত যে ২৫-৩০টি এক দিনের ম্যাচ খেলবে, সেখানে সকলের নজর থাকবে রোহিত এবং কোহলির দিকে।

আরো পড়ুন: কেবলমাত্র এই কারণে বাংলাদেশ সিরিজে বাবরকে 'ছাঁটাই' করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে