বিরাট-রোহিত নেই, নতুন প্রজন্মের ক্রিকেটারদেরকে বেছে নিতে চাইছে বিসিসিআই!
বিরাট কোহলি, রোহিত শর্মারা অবসর নেওয়ার পর বাকি ক্রিকেটারেরা এখনও সেভাবে আস্থা অর্জন করতে পারেননি। তাই এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে তুলে আনার কাজ শুরু করে দিল বোর্ড। উৎকর্ষ কেন্দ্রের সিওই ভিভিএস লক্ষ্মণের নির্দেশে একটি পরিকল্পনা করা হয়েছে, যেখান থেকে লাল বলের জন্য তরুণ প্রজন্মের ক্রিকেটারদেরকেই বেছে নেওয়া হবে।

নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, পর পর দু’বছর দুই দেশের কাছে নিজের দেশের মাটিতে টেস্ট সিরিজে কার্যত চুনকাম হয়েছে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মারা অবসর নেওয়ার পর বাকি ক্রিকেটারেরা এখনও সেভাবে আস্থা অর্জন করতে পারেননি। তাই এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে তুলে আনার কাজ শুরু করে দিল বোর্ড। উৎকর্ষ কেন্দ্রের সিওই ভিভিএস লক্ষ্মণের নির্দেশে একটি পরিকল্পনা করা হয়েছে, যেখান থেকে লাল বলের জন্য তরুণ প্রজন্মের ক্রিকেটারদেরকেই বেছে নেওয়া হবে।
নতুন প্রজন্মের ৬৪ জন ক্রিকেটারকে চিহ্নিত করতে চাইছে বিসিসিআই!
আগামী এক দশকে লাল বলের ক্রিকেটে যাতে জোগান কম না হয়, সেই কারণে ৬৪ জন ক্রিকেটারকে চিহ্নিত করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে প্রত্যেকেরই বয়স হবে ২৫-এর নীচে। সিওই-র সঙ্গে ভারত এ, অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ এবং নির্বাচকদের এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী এক বছর বেঙ্গালুরুতে হওয়া শিবিরগুলিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে লাল বলের ক্রিকেটে যাতে ভবিষ্যতের প্রতিভাদের তুলে আনা যায়।
আরো পড়ুন: বিশ্বকাপ থেকে ছাঁটাই করা হবে হার্দিককে, বিসিসিআইয়ের তরফে এল 'অশনি' সংকেত!
এ বিষয়ে কী বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড?
সূত্রের খবর, বোর্ডের এক সূত্র এ প্রসঙ্গে জানিয়েছেন, “ভারতের উঠতি দলে শুধু অনূর্ধ্ব-২৫ ক্রিকেটারেরা থাকবে, যারা ছায়া সফরে ভারত এ দল হিসাবে খেলবে। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীরকে সব কিছু জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএল শেষ হলেই অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৫ দল চার দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবে। আন্তঃ-সিওই আয়োজিত ট্রায়াল থেকে ওদের বেছে নেওয়া হবে।”
কীভাবে ৬৪ জন ক্রিকেটারকে বাছা হবে:
২৫-এর কম ৬৪ জন ক্রিকেটারকে বাছা হবে। তাদেরকে ১৬ সদস্যের মোট চারটি দলে ভাগ করা হবে। প্রতিটি দল দু’টি করে চার দিনের ম্যাচ খেলবে সিওই-তে। বিভিন্ন পিচে খেলতে হবে, যাতে সঠিক মানের অনুশীলন হয়। ৬৪ জনের মধ্যে অনূর্ধ্ব-২৩ দলের ২৫ জনকে বেছে নেবে জুনিয়র নির্বাচক কমিটি, যার প্রধান এস শরথ। কুচবিহার ট্রফি এবং সিকে নাইডু ট্রফিতে ভাল খেলা ক্রিকেটারদের থেকে বাছাই করা হবে। আরও ২৫ জনকে বাছা হবে রঞ্জি ট্রফি, বিজয় হজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির পারফরম্যান্স দেখে। আর বাকি ১৪ জন আসবে আইপিএল থেকে। তাঁদের মধ্যে বৈভব ছাড়াও আয়ুষ মাত্রে, সমীর রিজভিরা রয়েছেন। এখন দেখার বিষয় এই তালিকায় আর কার কার নাম আসে।
ট্যাগ:


