CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিশ্বকাপ থেকে ছাঁটাই করা হবে হার্দিককে, বিসিসিআইয়ের তরফে এল 'অশনি' সংকেত!

পরের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে ভারতীয় দল। আর সেই মেগা টুর্নামেন্টের ব্লু প্রিন্ট তৈরি করে ফেলা হবে চলতি আইপিএলের সময়ই।

Hardik Pandya's World Cup selection
Hardik Pandya's World Cup selection

এখন ভারতের মাটিতে চলছে আইপিএল ২০২৬। কিন্তু, পরের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে ভারতীয় দল। আর সেই মেগা টুর্নামেন্টের ব্লু প্রিন্ট তৈরি করে ফেলা হবে চলতি আইপিএলের সময়ই। সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্বকাপের জন্য ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে বিসিসিআই। এখন প্রশ্ন হল, সেই তালিকায় কি হার্দিক পাণ্ডেয়া আছেন? সেই উত্তর এখনও পাওয়া না গেলেও কানাঘুষো, বিশ্বকাপে খেলতে গেলে বিসিসিআইয়ের শর্ত মানতে হবে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়াকে। নাহলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন তিনি।  

হার্দিক পান্ডেয়াকে কী শর্ত দিয়েছে বিসিসিআই?

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ১০ ওভার বল করার মতো যথেষ্ট ফিটনেস রাখতে হবে হার্দিককে। আর তার জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে তাকে। জানা গিয়েছে, গত চার মাস ধরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের আশ্বস্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন হার্দিক। তাঁর লক্ষ্য, যাতে তিনি ওয়ানডেতে পুরো ১০ ওভার বল করতে পারেন। যদিও ২০১৯ সালে লোয়ার ব্যাক সার্জারির পর তাঁর ওয়ার্কলোড নিয়ে বেশ চাপ রয়েছে।

আরো পড়ুন: RR vs GT Highlights: রবি বিষ্ণোই ৪ উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু শেষে রাজস্থানকে জেতাল আর্চার ও দেশপাণ্ডের দুই ওভার!

ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে হার্দিকের:

গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় বিসিসিআই জানিয়ে দিয়েছিল, হার্দিক তখনও ১০ ওভার বল করার জন্য সম্পূর্ণ ফিট নন। অথচ তার মাত্র কয়েক দিনের মধ্যেই বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ১০ ওভার বল করে ৬৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, বোলার হিসাবে ১০ ওভার বল করতে তৈরি তিনি।

বিসিসিআইয়ের তরফে কী জানানো হয়েছে?

বোর্ডের একটি সূত্র সংবাদমাধ্যমকে ইতিমধ্যেই জানিয়েছে, “হার্দিক ওয়ানডে দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক এবং বাউন্সি উইকেটে। তবে ওকে প্রমাণ করতে হবে, ও প্রয়োজনে ১০ ওভার বল করতে প্রস্তুত। সব ম্যাচে হয়তো ১০ ওভার করতে হবে না, কিন্তু দলের প্রয়োজনে সেই ফিটনেস থাকা জরুরি। তবে নির্বাচকরা বিকল্প হিসাবে নীতীশ কুমার রেড্ডির উপরেও নজর রাখছেন।”

আরো পড়ুন: DC vs MI: দিল্লি পেয়ে গেছে এই 'খতরনাক' ব্যাটারকে, এই ক্রিকেটার একাই একশো!

ট্যাগ:IndiaHardik Pandya

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে