ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এর জন্য এখন থেকেই ভারতের ২০ জন ক্রিকেটারের তালিকা তৈরি, বিরাট-রোহিতের জায়গা হল কি?
২০২৭-এর শেষের দিকে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে কারা খেলতে পারেন, তার মধ্যে ইতিমধ্যেই ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে বিসিসিআই। কিন্তু ওই ক্রিকেটারকে আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে।

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ ভারতীয় দল সবাইকে টপকে জয় হাসিল করে নিয়েছে। কিন্তু এখানেই থামতে চাইছে না বিসিসিআই। এবার লক্ষ্য ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭। তাই এখন থেকেই কার্যত দেড় বছর পরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৭-এর শেষের দিকে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে কারা খেলতে পারেন, তার মধ্যে ইতিমধ্যেই ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে বিসিসিআই। কিন্তু ওই ক্রিকেটারকে আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে।
ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭-এর জন্য ভারতের ২০ জন ক্রিকেটারেরে তালিকা প্রস্তুত?
চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল ২০২৬। এই লিগ চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ভারতের প্রথম সারির প্রায় সব ক্রিকেটারই বিশ্বের এই সবচেয়ে বড় লিগে খেলবেন। এদিকে, টেস্ট থেকে অবসর নেওয়ার পর রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন শুধু ওয়ানডে-তেই খেলেন। তবে তাঁরা আইপিএল মাতাতে কার্যত প্রস্তুত। সূত্রের খবর, পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী ২০২৭-র বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ২০ জনকে বেছে নিয়ে বিসিসিআই। সেই প্লেয়ারদের ওপরেই এই মরশুমে বিশেষ নজর থাকবে নির্বাচকদের।
ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ নিয়ে কী জানাচ্ছে বিসিসিআই সূত্র?
এই প্রসঙ্গে বোর্ডের এক সূত্র বলছেন, "বিসিসিআই চাইছে একজন নির্বাচক সপ্তাহে অন্তত একটা করে ম্যাচ দেখুক। আমাদের পাঁচজন নির্বাচক রয়েছে। তাতে পাঁচটা ম্যাচ দেখা হবে। নয়তো তাঁরা টিভিতেও ম্যাচ দেখতে পারেন।" তবে এই তালিকার বাইরে যদি কোনও ক্রিকেটার উঠে আসেন, তাহলে তাঁকেও বিশ্বকাপের পরিকল্পনায় রাখবেন নির্বাচকরা।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম ছিনিয়ে নিল বিসিসিআই, টানা খেলতে হবে সূর্য কুমার যাদবদের!
ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এ কি বিরাট-রোহিত খেলবেন:
রোহিত-বিরাটরা বোর্ডের পরিকল্পনায় আছেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আইপিএলের মঞ্চ তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের নির্বাচক হিসেবে কারা রয়েছেন:
এই মুহূর্তে ভারতের নির্বাচক প্যানেলে যাঁরা রয়েছেন তাঁরা হলেন — শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা ও প্রজ্ঞান ওঝা। আর প্রধান নির্বাচক হিসেবে রয়েছেন অজিত আগরকর। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে তিনি জাতীয় নির্বাচক হন। এরই মধ্যে জানা গিয়েছিল যে, টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক নাকি বিসিসিআইয়ের কাছে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। তাঁর ইচ্ছা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি নির্বাচক হিসেবে থাকতে চান।
আরও পড়ুন: দেশের কথা না ভেবে পাক ক্রিকেটার আবরারকে সই করানো, এবার বিতর্কের মরদানে এন্ট্রি নিলেন 'মোদী'!
তবে নিয়ম অনুযায়ী বোর্ডের প্রধান নির্বাচকের সময়সীমা ৪ বছর পর্যন্ত বাড়ানো যায়। তাই আলাদা করে সময়সীমা বাড়ানোর দরকারও পড়বে না বলেই মনে করা হচ্ছে।
ট্যাগ:


