DC vs GT: ১ রানের জন্য হারল দিল্লি, ম্যাচ জেতাতে না পেরে ঝড়ঝড় করে কাঁদছেন মিলার, কিন্তু তবুও ‘খলনায়ক’ হচ্ছেন মিলারই!

ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। শেষ ওভারের পঞ্চম বলে সুযোগ থাকলেও ১ রান নেননি ডেভিড মিলার। আর শেষ বলে রান করতে না পারায় সেই ১ রানেই জিতেছে গুজরাত। সেই কারণে ১ রান না নিয়ে খলনায়ক হয়ে গিয়েছেন ডেভিড মিলার।

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
DC vs GT-IPL 2026-14
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। বুধবার ২২ গজের ময়দানে দিল্লির বিরুদ্ধে একেবারে নাটকীয় ভাবে জিতেছে গুজরাত। এই জন্যই ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। শেষ ওভারের পঞ্চম বলে সুযোগ থাকলেও ১ রান নেননি ডেভিড মিলার। আর শেষ বলে রান করতে না পারায় সেই ১ রানেই জিতেছে গুজরাত। সেই কারণে ১ রান না নিয়ে খলনায়ক হয়ে গিয়েছেন ডেভিড মিলার। 

১ রানের জন্য ম্যাচ জেতাতে না পারায় 'খলনায়ক' হলেন ডেভিড মিলার!

১২ রান করার পর হাতের চোটের কারণে উঠেই গিয়েছিলেন মিলার। কিন্তু তারপরে ফিরে এসে গুজরাতের বোলারদের কার্যত পিটিয়ে প্রায় একার হাতেই দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ ওভারের পঞ্চম বলে তাঁর ওই একটি সিদ্ধান্তের কারণে হারতে হয়েছে দিল্লিকে। রান নেওয়ার সুযোগ থাকলেও কুলদীপ যাদবকে তিনি স্ট্রাইক দিতে চাননি। আর তাই শেষ বলে কুলদীপ রান আউট হন।

আরো পড়ুন: IPL 2026: আইপিএল ২০২৬-এ কি আর খেলতেই পারবেন না মহেন্দ্র সিং ধোনি? ধোনিকে নিয়ে চলে এল বিরাট খবর...!

ম্যাচ জিতে কী বললেন শুভমান গিল?

বুধবারের ম্যাচের পরে শুভমান গিল বলেন, “যে ক’টা ম্যাচ খেলেছি সবই শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে। অবশেষে জিততে পেরে খুব ভালো লাগছে। মিলার রান না নেওয়াতেই বুঝেছিলাম জেতার একটা সুযোগ আছে।”

শেষ বল প্রসঙ্গে শুভমানের মন্তব্য:

ওভারের শেষ বল প্রসঙ্গে শুভমান বলেছেন, “আমরা চেয়েছিলাম ইয়র্কার বা স্লোয়ার বল দিতে। যে রকম পিচ ছিল তাতে স্লোয়ার বলে মারা খুব কঠিন ছিল। এই পিচে ২১০ গড় রানের থেকে ১০-১৫ রান বেশি। জানতাম ভাল বল করলে জিততে পারব।”

মিলারের পাশে দাঁড়ালেন সুনীল গাভাস্কর:

সুনীল গাভাস্কার মনে করেন, কুলদীপকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল মিলারের। তবে যে ভাবে দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন তার জন্য মিলারের প্রশংসা প্রাপ্য বলে মনে করেন গাভাস্কর। তিনি বললেন, “দলকে জেতাতে পারবে ভেবে আত্মবিশ্বাসী ছিল মিলার। যে ভাবে ওই ওভারের প্রথম বলে কুলদীপ রান নিয়েছিল, তাতে শেষ বলে ওকে দায়িত্ব দেওয়াই যেত। কিন্তু আগের ওভারে অনেক ভাল শট খেলেছিল মিলার। হয়তো সে জন্যই ভেবেছিল শেষ বলে জেতাতে পারবে। একা ওকে দোষ দিয়ে লাভ নেই।”

আরো পড়ুন: বৈভব কেবল একটা জিনিসই জানে, সেটা হল 'রেকর্ড' গড়তে! এবার পন্থ, ঈশানকেও ছাপিয়ে নতুন নজির গড়বে 'বাচ্চা' বৈভব!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে