CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026: আইপিএল ২০২৬-এ কি আর খেলতেই পারবেন না মহেন্দ্র সিং ধোনি? ধোনিকে নিয়ে চলে এল বিরাট খবর...!

তরুণ থেকে অভিজ্ঞ, সবাই একেবারে ডাহা ফেল। আর এই কঠিন পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনির অভাব যেন হাড়েহাড়ে টের পাচ্ছে সিএসকে। অনেকেই বলছেন, ধোনিই হয়ত চেন্নাইকে আবার সঞ্জীবনী এনে দিতে পারবেন। সমর্থকরা আশা করেছিলেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হয়ত বা নেমে পড়বেন মাহি। কিন্তু ১১ এপ্রিল দিল্লি ম্যাচের আগে বড় ধাক্কা খেল চেন্নাই শিবির।

MS Dhoni injury concern
MS Dhoni injury concern

আইপিএল ২০২৬-এ শুরু থেকেই হারের হ্যাটট্রিকে কার্যত বিধ্বস্ত হয়ে উঠেছে চেন্নাই সুপার কিংস। তরুণ থেকে অভিজ্ঞ, সবাই একেবারে ডাহা ফেল। আর এই কঠিন পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি-র অভাব যেন হাড়েহাড়ে টের পাচ্ছে সিএসকে। অনেকেই বলছেন, ধোনিই হয়ত চেন্নাইকে আবার সঞ্জীবনী এনে দিতে পারবেন। সমর্থকরা আশা করেছিলেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হয়ত বা নেমে পড়বেন মাহি। কিন্তু ১১ এপ্রিল দিল্লি ম্যাচের আগে বড় ধাক্কা খেল চেন্নাই শিবির। 

আইপিএল ২০২৬-এ আর কি খেলা হবে না ধোনির?

আসলে, চোটের কারণে এখনও পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেননি ধোনি। তাই ধোনিকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন তিনি। আর সেই কারণে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল যে, আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না মাহি। কিন্তু পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে আগে নেটে দেখা যায় তাঁকে। নেটে অনুশীলনের সময় তাঁর ছক্কা হাঁকানোর ভিডিও ভাইরাল হওয়ার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। তবে সেই আশায় এবার জল ঢেলে দিলেন সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন।

আরো পড়ুন: DC vs GT: ৮ দিন বিরতির পরে দিল্লির বিরুদ্ধে মাঠে নামতেই বদলে গেল শুভমান গিলের 'চেহারা'!

ধোনিকে নিয়ে কী জানাল চেন্নাই শিবির?

সূত্রের খবর, এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে তিনি বলেন, “ধোনি এখন রিহ্যাবের মধ্যে রয়েছে। আরও কিছুটা সময় লাগবে। ঠিক কতদিন লাগবে, সেটা এখনই বলা সম্ভব নয়।”

কেকেআরের বিরুদ্ধে কি ১৪ এপ্রিল খেলবেন ধোনি:

দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর ১৪ এপ্রিল কেকেআরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে চেন্নাইয়ের। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচেও ধোনির খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির তরফে কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনির মাঠে ফিরতে ঠিক কত দিন সময় লাগবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি বলেন, “আমরা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না ধোনির ফিরতে আর কতটা সময় লাগবে। তবে আমরা আশাবাদী, ও দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবে।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, কেকেআরের বিরুদ্ধেও ধোনির নামার সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেল। তাই আসন্ন গুরুত্বপূর্ণ লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে আবারও ধোনিকে ছাড়াই নামতে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: বৈভব কেবল একটা জিনিসই জানে, সেটা হল 'রেকর্ড' গড়তে! এবার পন্থ, ঈশানকেও ছাপিয়ে নতুন নজির গড়বে 'বাচ্চা' বৈভব!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে