CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

DC vs GT: ৮ দিন বিরতির পরে দিল্লির বিরুদ্ধে মাঠে নামতেই বদলে গেল শুভমান গিলের 'চেহারা'!

একটা বিষয় খুব ভাববার মতো সেটা হল, ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারই দাড়ি রাখতে পছন্দ করেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডেয়া থেকে বলতে গেলে প্রায় সকলেই। এবার শুভমানও কি এই তালিকায় নাম লেখালেন?

Shubman Gill new look
Shubman Gill new look

চলছে আইপিএল ২০২৬-এর মরশুম। আজ বুধবার ২২ গজের ময়দানে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স। কিন্তু, একটা বিষয় খুব ভাববার মতো সেটা হল, ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারই দাড়ি রাখতে পছন্দ করেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডেয়া থেকে বলতে গেলে প্রায় সকলেই। এক মুখ দাড়ি এখন অনেক ক্রিকেটারের প্রিয় ফ্যাশন হয়ে উঠেছে। দাড়ি না রাখা ভারতীয় ক্রিকেটারের তালিকায় হাতেগোনা ব্যতিক্রমীদের মধ্যে ছিলেন শুভমান গিল। কিন্তু এবার একেবারে অন্যরকম চিত্র দেখা গেল। এবার শুভমানও সম্ভবত সতীর্থদের অনুসরণ করতে শুরু করলেন।

দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে নতুন রূপে ধরা দিলেন শুভমান গিল!

গত ৩১ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন শুভমান। গত ৪ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের অসুস্থতার জন্য খেলতে পারেননি তিনি। তবে আজ, বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামলেন নিজের ভোল বদলে।

আরো পড়ুন: বৈভব কেবল একটা জিনিসই জানে, সেটা হল 'রেকর্ড' গড়তে! এবার পন্থ, ঈশানকেও ছাপিয়ে নতুন নজির গড়বে 'বাচ্চা' বৈভব!

দাড়ি রাখছেন শুভমান গিল:

৮ দিন আগেও শুভমানের দাড়ি কামানো ছিল। যেমন তিনি ক্লিন সেভড থাকেন। কিন্তু বুধবার তাঁর মুখে দেখা গেল হালকা দাড়ি। থুতনির অংশে কিছুটা বড়। আর সেই সঙ্গে রয়েছে পাতলা গোঁফও। দেখে মনে হয়েছে, শুভমানও এবার দাড়ি রাখতে শুরু করেছেন। ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়কও রূপ বদলাচ্ছেন।

কেন নিজের 'চেহারা' বদলে ফেলছেন শুভমান?

শুভমান ঠিক কেমন দাড়ি রাখবেন, তা বোঝার জন্য তাঁর ফ্যানেদের এখনও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। তিনি সত্যিই রাখবেন কিনা, তা-ও বোঝা যাবে কিছু দিন পর। তবে শুভমানের নতুন রূপ নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের একাংশের।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই 'সেরা', জস বাটলারের থেকে ১৫ বছর বয়সেই 'বিশেষ সার্টিফিকেট' পেলেন বৈভব!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে