বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৯ লাখ টাকা কম পেয়েছে ইংল্যান্ড! আইসিসির পুরস্কারের পার্থক্যে হইচই শুরু !

আইসিসির পুরস্কার মূল্য নিয়ে হঠাৎ করেই চলছে জোর আলোচনা। কিন্তু কেন? বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
South Africa and England Prize Money
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

শেষ হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর পর্ব। এবারের বিশ্বকাপ থেকে পুরস্কার মূল্য হিসেবে মোট ৯ কোটি ২৮ লাখ টাকা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এডেন মার্করামদের মতোই সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ড পুরষ্কারমূল্য হিসেবে পেয়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ ইংল্যান্ড ২৯ লাখ টাকা কম পেয়েছে।

আইসিসি পুরস্কার মূল্যে এমন পার্থক্য কেন?

আসলে, দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্যন্ত সব ম্যাচেই জিতেছিল। কিন্তু, সেমিফাইনালে তারা নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। তাই সেমিফাইনালিস্ট হিসেবে আর্থিক পুরস্কারের পাশাপাশি মোট সাতটি ম্যাচ জেতার জন্যও টাকা পেয়েছেন মার্করামেরা। 

আরো পড়ুন: নতুন 'জার্সি' গায়ে নতুন উদ্যমে আইপিএল ২০২৬ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স! কেকেআরের জার্সিতে কী কী পরিবর্তন এল জানেন?

তাই সব মিলিয়ে তাঁরা পেয়েছেন ৯ কোটি ২৮ লাখ ১২ হাজার ৭৯৬ টাকা। অন্যদিকে, ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে ঠিকই। কিন্তু, গ্রুপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল তারা। তাই হ্যারি ব্রুকেরা সব মিলিয়ে পেয়েছেন মোট ৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৩৪২ টাকা পেয়েছেন। ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল। ফলত, সূর্যকুমার যাদবেরাও সম্ভাব্য সর্বোচ্চ আর্থিক পুরস্কারটা পাননি। তাঁরা মোট ২৪ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৫৯৬ টাকা পেয়েছেন। রানার্স নিউ জিল্যান্ড সব মিলিয়ে পেয়েছে ১৩ কোটি ১৩ লাখ ১১ হাজার ৬৯৭ টাকা।

প্রতিটি দল ন্যূনতম কত টাকা পেল?

যদিও প্রত্যেকটি দল ন্যূনতম ২ কোটি ৭ লাখ টাকা করে পেয়েছে। এর সঙ্গে ম্যাচ জয়, প্রতিযোগিতায় চূড়ান্ত স্থান এবং প্রতিটি পর্বে যোগ্যতা অর্জনের জন্য আলাদা আলাদা আর্থিক পুরস্কার পেয়েছে সব দলগুলিই। তাই সব মিলিয়েই বিশ্বকাপের মোট আর্থিক পুরস্কার ধরা হয়েছে। এই হিসাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা মোট ২ কোটি ৮৫ লাখ টাকা করে পুরষ্কার মূল্য হিসেবে পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সব মিলিয়ে পেয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ১৭৯ টাকা। পাকিস্তান সব মিলিয়ে জিতেছে ৪ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৫২ টাকা। শ্রীলঙ্কা পেয়েছে ৪ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৭৬১ টাকা। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ওঠা জ়িম্বাবোয়ে পেয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৯৯৮ টাকা।

আরো পড়ুন: ধোনিকে আইপিএল থেকে বাদ দেওয়ার সাহস কারও নেই! গৌতম গম্ভীরের উদ্দেশ্যেই কি এ কথা বললেন এই প্রাক্তন ক্রিকেটার?

পাশাপাশি, সুপার এইটে উঠতে না পারা স্কটল্যান্ড ২ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ২২০ টাকা এবং আয়ারল্যান্ড ২ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে। এছাড়াও ইটালি, নেপাল, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি ২ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৫১৪ টাকা করে পেয়েছে। আর সবচেয়ে কম ২ কোটি ৭ লাখ টাকা করে পেয়েছে কানাডা, নামিবিয়া এবং ওমান।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে