CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

নতুন 'জার্সি' গায়ে নতুন উদ্যমে আইপিএল ২০২৬ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স! কেকেআরের জার্সিতে কী কী পরিবর্তন এল জানেন?

আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ রানের ইনিংস থেকে রিঙ্কু সিংয়ের এক ওভারের পাঁচ বলে পাঁচ ছক্কার মতো স্মরণীয় ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Kolkata Knight Riders New Jersey
Kolkata Knight Riders New Jersey

আগামী ২৮-শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬। প্রত্যেকটি দল এবার নতুন উদ্যমে ফিরতে চাইছে সব দল। কিন্তু এর‌ আগেই বিরাট চমক দিতে চলেছে কেকেআর। ২০২৬-এ আইপিএলের আগেই প্রকাশ্যে এল কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি। 

কেমন হল কেকেআরের নতুন জার্সি?

পরিচিত গাঢ় বেগুনি রঙের সঙ্গে কাঁধের কাছে এবং এর দু’পাশে রয়েছে চকচকে সোনালি রঙের ছোঁয়া। জার্সির নকশায় সুন্দর করে তুলে ধরা হয়েছে শাহরুখ খানের দলের ঐতিহ্য এবং একাত্মবোধকে।

আরো পড়ুন: কেকেআরের জন্য খারাপ খবর, কলকাতার মাটিতে পা দেওয়ার আগেই পাক বোর্ডের সঙ্গে চুক্তি ভাঙায় সমস্যায় পড়লেন কেকেআরের জোরে বোলার!

সোস্যাল মিডিয়ায় ভাইরাল রাহানেদের নতুন জার্সি!

অধিনায়ক অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তীদের নতুন জার্সি পরা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন কেকেআর কর্তৃপক্ষ। আগের চেয়ে আকর্ষণীয় জার্সিটির ভাবনা হল ‘লাইন্স অফ লেগাসি’। জার্সির মধ্যে রয়েছে অসংখ্য সরু সরু রেখা। এমনকি রয়েছে তিন বার ট্রফি জয়ের চিহ্ন হিসেবে তিনটি তারাও।

সূত্রের খবর, এ প্রসঙ্গে কেকেআর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, ২০২৬ সালের জার্সিতে তুলে ধরা হয়েছে দলের ঐতিহাসিক মুহূর্তগুলিকে। আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ রানের ইনিংস থেকে রিঙ্কু সিংয়ের এক ওভারের পাঁচ বলে পাঁচ ছক্কার মতো স্মরণীয় ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আবার রেখাগুলিকে একসঙ্গে দেখলে ফুটে উঠবে ‘কেকেআর’।

এ বিষয়ে দলের সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘‘লাইন্স অফ লেগাসি কেকেআরের দীর্ঘ যাত্রাপথ এবং সাফল্যকে তুলে ধরছে। জার্সির প্রতিটি রেখা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির প্রতিনিধি। এই ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন মরসুমকেও আমরা সমর্থকদের জন্য স্মরণীয় করে তুলতে চাই।’’

এখন দেখার বিষয়, নতুন জার্সি গায়ে নাইট তারকারা ২২ গজের মাঠে ঠিক কতটা জ্বলে উঠতে পারে।

আরো পড়ুন: যখন খুশি তখন আর মাঠে প্র্যাকটিস করা যাবে না আর! আইপিএলের প্র্যাকটিস ও পিচ নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করে দিল ভারতীয় বোর্ড!

ট্যাগ:Kolkata Knight Riders

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে