CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

যখন খুশি তখন আর মাঠে প্র্যাকটিস করা যাবে না আর! আইপিএলের প্র্যাকটিস ও পিচ নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করে দিল ভারতীয় বোর্ড!

ম্যাচের আগের দিন আবহাওয়া এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে দুটি দল একই সময় অনুশীলন করতে চাইলে তাতে হস্তক্ষেপ করবে বিসিসিআই। দুটি দলের ম্যানেজারের সঙ্গে কথাও বলা হবে।

IPL Practice
IPL Practice

সামনেই আসছে আইপিএল ২০২৬।তাই ইতিমধ্যেই প্রত্যেকটি দল কোমর বেঁধে নেমে পড়েছে মাঠে‌। কিন্তু এরই মাঝে জারি হয়ে গেল বড়সড় নির্দেশিকা। 

আইপিএল নিয়ে একগুচ্ছ নিয়ম জারি করে দিল বিসিসিআই!

এবার আইপিএলে আর নেট ভাগাভাগি করে অনুশীলন করা যাবে না। প্রতিটি ম্যাচের দু’টি দলের জন্য আলাদা আলাদা পিচের ব্যবস্থা করতে হবে। আর আলাদা সময়ে অনুশীলন করলেও এক পিচে অনুশীলন করবে না দলগুলি। সংশ্লিষ্ট রাজ্য সংস্থাগুলিকে এমনটাই নির্দেশ দিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। 

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে বেশ কিছু নতুন নিয়মের কথা বলা হয়েছে। আর তাতে বলা হয়েছে, অনুশীলন চলাকালীন কোনও দল প্রতিপক্ষ দলের জন্য নির্দিষ্ট নেট বা পিচ আর ব্যবহার করতে পারবে না। প্রত্যেক দলের জন্য আলাদা এবং নতুন নেটের ব্যবস্থা রাখতে হবে। থ্রো ডাউন অনুশীলনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এমনকি কোনও দল নির্দিষ্ট সময়ের আগে অনুশীলন শেষ করলেও অন্য দল তাদের ব্যবহৃত নেট ব্যবহার করতে পারবে না।

আরো পড়ুন: জেলে যেতে হতে পারে হার্দিক পান্ডেয়াকে? জয়ের আনন্দে 'মস্ত' বড় ভুল করে ফেললেন হার্দিক!

পিচ প্রসঙ্গে কী জানাল বিসিসিআই?

হ্যাঁ, ম্যাচের পিচ নিয়েও নিয়ম আরও  কড়া করেছে বিসিসিআই। আর তাতে বলা হয়েছে, যে পিচে ম্যাচ হবে, তাতে কোনও ভাবেই অনুশীলন করা যাবে না। ম্যাচের চার দিন আগে থেকে স্টেডিয়ামের মূল পিচে অনুশীলন ম্যাচও নাকি আর খেলা যাবে না। ম্যাচের পিচ ভালো ভাবে তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে অনুশীলনের বিকল্প মাঠের ব্যবস্থা করতে হবে রাজ্য সংস্থাগুলিকে। এই জন্য আইপিএলের দলগুলির কাছ থেকে বাড়তি কোনো টাকা নেওয়া যাবে না।

এছাড়া, ম্যাচের আগের দিন আবহাওয়া এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে দুটি দল একই সময় অনুশীলন করতে চাইলে তাতে হস্তক্ষেপ করবে বিসিসিআই। দুটি দলের ম্যানেজারের সঙ্গে কথাও বলা হবে। বোঝার চেষ্টা হবে কোন দলের প্রয়োজন বেশি। সেই অনুযায়ী দু’দলকে ২ ঘণ্টা করে সময় দেওয়া হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত একটি দল অনুশীলন করবে। অন্য দল অনুশীলন করবে রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রয়োজনে দুটি দলকে একসঙ্গে অনুশীলনের অনুমতি দিতে পারে বোর্ড। সে ক্ষেত্রে মাঠের অংশ ভাগ করে দেওয়া হবে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে