ঋষভ পন্থকে নিয়ে আবারও খারাপ খবর! কী হল এই তারকা ব্যাটারের?
তৃতীয় বেসরকারি টেস্টে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ঋষভ পন্থ। যদিও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে, নিউজিল্যান্ডের প্রথম টেস্টের টিম ইন্ডিয়ায় এই উইকেটকিপার-ব্যাটার যোগ দিতে পারেন।

তৃতীয় বেসরকারি টেস্টে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ঋষভ পন্থ। যদিও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে, নিউজিল্যান্ডের প্রথম টেস্টের টিম ইন্ডিয়ায় এই উইকেটকিপার-ব্যাটার যোগ দিতে পারেন। পরিস্থিতি ঠিক থাকলে সরাসরি ওয়েলিংটনে দলের সাথে তিনি যোগ দেবেন। এদিকে আন্তর্জাতিক সফরে যদি তিনি যেতে না পারেন, সেই কথা চিন্তা-ভাবনা করে ঘরোয়া ক্রিকেটে মাঠের নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঋষভ পন্থ।
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না ঋষভ পন্থ!
বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে গত রবিবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ঋষভ পন্থ। এই মুহূর্তে তিনি ব্যাটিং আর উইকেটকিপিংয়ের অনুশীলন শুরু করেছেন। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামার মতন শারীরিক সক্ষমতা এখনো অর্জন করতে সময় লাগবে ঋষভ পন্থের। আগামী ৯ নভেম্বর আবারো ফিটনেস পরীক্ষা দেবেন পন্থ, জানান বিসিসিআইয়ের চিকিৎসকেরা। সেই পরীক্ষার ফলাফল যদি ইতিবাচক হয় তাহলেই নিউজিল্যান্ড সফরে অংশগ্রহণ করতে পারবেন ঋষভ পন্থ।
ইরানি কাপের ফাইনালে চোট পেয়েছিলেন ঋষভ!
ইরানি কাপের ফাইনালে পন্থ পেশিতে চোট পান। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে তিনি গত ২৩ অক্টোবর থেকে রয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিওইয়ের চিকিৎসক দল পন্থের শারীরিক পরিস্থিতি ব্যাপারে ভারতীয় দল আর জাতীয় নির্বাচকদের বিস্তারিত তথ্য জানিয়েছে। একইসঙ্গে রিপোর্ট পাঠানো হয়েছে হর্ষিত রানা আর প্রসিদ্ধ কৃষ্ণের চোট নিয়েও।
আরও পড়ুন- জানুয়ারি থেকে আইপিএল শুরু হোক চাইছেন ললিত মোদী, জয় শাহের কাছে বিশেষ আর্জি জানালেন!
নিউজিল্যান্ড সিরিজে কি সুযোগ পাবেন পন্থ?
বিসিসিআইয়ের এক কর্তা জানান, পন্থ ধীরে ধীরে হালকা অনুশীলন করছেন। তাঁর শারীরিক সক্ষমতা কেমন তা জানার জন্য, ৫০ ওভারের এক সিমুলেশন ম্যাচের পরিকল্পনা ছিলই। কিন্তু দীপাবলির জন্য বাতিল করা হয়েছে সেই ম্যাচ। আগামী ৯ নভেম্বর যদি ফিটনেস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন, তবেই সরাসরি নিউজিল্যান্ড সফরে যেতে পারবেন ঋষভ পন্থ। প্রথম টেস্টের পূর্বে সেখানকার পিচ আর আবহাওয়ার সাথে মানিয়ে নিতে তিনি সুযোগও পাবেন।
এদিকে, নিউজিল্যান্ড সফর অনিশ্চিত, তাই ঘরোয়া ক্রিকেট খেলার পরিকল্পনা করছেন পন্থ। ইতিমধ্যেই দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির সাথে তিনি আলোচনা করেছেন। নিউজিল্যান্ড সফরে যেতে না পারলে, পন্থ সৈয়দ মুস্তাক আলি ট্রফি আর বিজয় হজারে ট্রফিতে খেলতে চান। মুস্তাক আলি ট্রফি শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে। যদিও ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করার তাঁকে সিওইয়ের চিকিৎসকদের অনুমতি নিতে হবে।
এদিকে, আগামী মঙ্গলবার হর্ষিত রানা ফিটনেস পরীক্ষা দেবেন। উদীয়মানদের এশিয়া কাপের দলে তাঁকে রাখা হয়েছে। সব কিছুর মাঝে ঋষভ পন্থের নিউজিল্যান্ড সফরে যোগদান কিংবা ঘরোয়া ক্রিকেটে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।




