নিউজ

আইপিএলে খেলার জল্পনায় এবার জল ঢাললেন এই পাকিস্তানি ক্রিকেটার, সোস্যাল মিডিয়ায় জানালেন নিজের স্পষ্ট বার্তা!

আইপিএলে মাঠে নামার জল্পনা নিয়ে এবার নীরবতা ভাঙলেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার মহম্মদ আমির। ক্রিকেট মহলে জল্পনা চলছিল যে, তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে গিয়েছেন, তাই হয়তো আইপিএলে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারেন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Mohammad Amir
Collected Image: Mohammad Amir

আইপিএলে মাঠে নামার জল্পনা নিয়ে এবার নীরবতা ভাঙলেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার মহম্মদ আমির। ক্রিকেট মহলে জল্পনা চলছিল যে, তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে গিয়েছেন, তাই হয়তো আইপিএলে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারেন। তবে এবার সেই জল্পনায় পুরো জল ঢেলে দিয়েছেন আমির নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আইপিএলে তাঁর নাম নথিভূক্ত হওয়ার যে খবর চারিদিকে ঘুরছে, তা একেবারেই ভিত্তিহীন।

ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে আইপিএলে খেলেছিলেন আজহার মাহমুদের!

 আফগানিস্তান প্রিমিয়ার লিগে ব্রিটিশ নাগরিক হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন আমির। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এবছরই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। তারপর থেকেই প্রশ্ন উঠছে যে, ব্রিটিশ নাগরিকত্বের জন্যই কি এবার তাঁকে আইপিএলেও মাঠে নামতে দেখা যাবে তাঁকে? কারণ, আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার অনুমতি নেই। কিন্তু অতীতে ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে আইপিএলে খেলেছিলেন আজহার মাহমুদের মতো ক্রিকেটার।

এক্স হ্যান্ডেলে কী লিখলেন মহম্মদ আমির?

এই জল্পনার ভিত্তিতে এক্স হ্যান্ডলে আমির লিখেছেন যে, আইপিএল নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছে, সেটা একেবারেই সত্যি নয়। অর্থাৎ এই মুহূর্তে আইপিএলে অংশগ্রহণ করার কোন পরিকল্পনাই নেই তাঁর।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- বৈভবের মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণ আছে—যুবরাজ সিং বড় কথা বলে দিলেন 'বস বেবি'কে নিয়ে!

ইতিপূর্বে চলতি বছরের দ্যা হান্ড্রেড প্রতিযোগিতায় আমির স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশ নিয়েছিলেন। বিদেশি ক্রিকেটার হিসেবে প্লেয়ার ড্রাফটে তিনি অবিক্রিত ছিলেন। তাই স্থানীয় ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাঁর স্ত্রী নারজিস খানের সূত্র ধরেই এই বাঁহাতি পেসার ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। 

পাকিস্তানের হয়ে কি আর খেলবেন না আমির?

আমির জানান, কাউন্টি চ্যাম্পিয়নশিপ কিংবা দ্য হান্ড্রেডে অংশ নিতে হলে ব্রিটিশ স্থানীয় ক্রিকেটার হিসেবে, অন্য দেশের হয়ে স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলার ব্যাপারে সই করতে হবে নির্দিষ্ট নথিতে। তিনি বলেন, ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে খেলার অধ্যায় তাঁর জন্য শেষ।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে ২০১৫ পর্যন্ত প্রাক্তন পাক অলরাউন্ডার আজহার মাহমুদ আইপিএলে খেলেছিলেন। কিংস ইলেভেন পঞ্জাব সহ কলকাতা নাইট রাইডার্সের হয়েও মাঠে নেমেছেন তিনি। 

আরও পড়ুন- রবীন্দ্র জাদেজার ওয়ানডে কেরিয়ার কি এবার সত্যিই 'শেষ'? সামনে এল চমকে দেওয়া তথ্য!

২০২৪-র টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট আমির থেকে অবসর নেন। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওডিআই ও ৬২টি টি-২০ ম্যাচ খেলেছেন আমির। তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঠিকই, কিন্তু বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও পর্যন্ত এই বাঁহাতি পেসারের ভালো। চাহিদা আছে।

ট্যাগ:Mohammad Amir
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 869 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে