জানুয়ারি থেকে আইপিএল শুরু হোক চাইছেন ললিত মোদী, জয় শাহের কাছে বিশেষ আর্জি জানালেন!
আইপিএলের সময়সূচিতে পরিবর্তনের প্রস্তাব আনলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। ক্রিকেটের ভবিষ্যৎ আর আর্থিক লাভের কথা চিন্তাভাবনা করে এই প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর প্রস্তাব হল, আইপিএল জানুয়ারি মাস থেকে শুরু করে, হোম-অ্যাওয়ে ফরম্যাটে পূর্ণ দৈর্ঘ্যের প্রতিযোগিতা আয়োজিত হোক।

আইপিএল-এর সময়সূচিতে পরিবর্তনের প্রস্তাব আনলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। ক্রিকেটের ভবিষ্যৎ আর আর্থিক লাভের কথা চিন্তাভাবনা করে এই প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর প্রস্তাব হল, আইপিএল জানুয়ারি মাস থেকে শুরু করে, হোম-অ্যাওয়ে ফরম্যাটে পূর্ণ দৈর্ঘ্যের প্রতিযোগিতা আয়োজিত হোক। তাতে ম্যাচের সংখ্যা সহ প্রতিযোগিতার দিন সংখ্যাও বৃদ্ধি পাবে। এই ব্যাপারে আইসিসি চেয়ারম্যান জয় শাহকে উদ্যোগ নিতে অনুরোধ করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ার বড় বার্তা দিলেন ললিত মোদী!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বড় বার্তা দিয়ে ললিত মোদী নিজের প্রস্তাবের ব্যাপারে জানান। ‘ক্রিকবাজ়’-কে এক সাক্ষাৎকারেও ব্যাপারটি তিনি ব্যাখ্যাও করেছেন। মোদীর কোথায়, সময়ের সাথে টেস্ট আর ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে। এদিকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদা বাড়ছে ক্রমশ। তাই ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আরও বড় পরিসরে আইপিএলকে নিয়ে যাওয়া উচিত।
জয় শাহকে কী জানালেন ললিত মোদী?
ললিত মোদীর আরও দাবি, বিসিসিআই সচিব থাকার সময় আইপিএলের সম্প্রচারস্বত্ব হিসেবে ৪৮,৩৯০ কোটি টাকার চুক্তি হয়। তিনি মনে করেন, ক্রিকেটের অর্থনীতি আর আইপিএলের বাণিজ্যিক সম্ভাবনার ব্যাপারে যথেষ্ট ধারণা রয়েছে জয় শাহের। তাই প্রতিযোগিতাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পরিকল্পনা করা উচিত এখন থেকেই।
প্রস্তাবে কী বললেন ললিত মোদী?
তাঁর প্রস্তাব অনুসারে, হোম-অ্যাওয়ে ভিত্তিতে ১০টি দলকে নিয়ে পূর্ণাঙ্গ আইপিএল আয়োজন করলে লিগ পর্বে হবে মোট ৯০টি ম্যাচ। তার সাথে চারটি প্লে-অফের ম্যাচ যুক্ত হলে মোট ম্যাচের সংখ্যা হবে ৯৪টি। প্রতি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলতে সুযোগ পাবে। তাতে নিজেদের পছন্দের দলের সঙ্গে সক প্রতিপক্ষের খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকেরাও। তিনি মনে করেন, প্রতিযোগিতার মেয়াদ বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে বাণিজ্যিক আয়ও।
আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম নিয়ে জয় শাহকে কী জানালেন ললিত মোদী!
যদি জানুয়ারি মাস থেকে আইপিএল শুরু হয়, তাহলে বড় প্রভাব পড়তে পারে ভারতের ঘরোয়া ক্রিকেটের সূচিতে। তার কারণ হলো, ওই সময় থেকেই নানান রাজ্য আর দেশের একাধিক ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি লিগ চলে। সেই কারণেই তাদের সময়সূচি পুনর্বিন্যাসের দায়িত্ব নিতে হবে আইসিসিকে, এমনটাই মনে করেন ললিত মোদী। পাশাপাশি, ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম, প্রস্তুতি আর আন্তর্জাতিক সূচির সাথে সামঞ্জস্য বজায় রাখার ব্যাপারেও গুরুত্ব দেন তিনি। এই প্রস্তাব নিয়ে আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামে ললিত মোদী আলোচনার আবেদন করেন জয় শাহকে।
ললিত মোদী মনে করেন, শুরুতে অনেক বাধা বিপত্তি দেখা গেলেও, বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতায় পরিণত হয়েছে আইপিএল। দর্শকদের প্রচুর সমর্থনের সঙ্গে বাণিজ্যিক সফলতাকে কাজে লাগিয়ে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে শক্তিশালী করে তোলাই এখন সবচেয়ে আগে দরকার। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান মনে করেন, আগামী দিনে বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করবে ফ্র্যাঞ্চাইজি লিগ।
আরো পড়ুন: বৈভবের মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণ আছে—যুবরাজ সিং বড় কথা বলে দিলেন 'বস বেবি'কে নিয়ে!




