নিউজ

সবার আশায় জল ঢাললেন হার্দিক! মোটেও KKR-এর হয়ে খেলবেন না তিনি! তাহলে কোন দলে যোগ দিচ্ছেন হার্দিক?

আইপিএলের রিটেনশন ডেডলাইনের আগে শুরু হলো বিরাট দলবদলের জল্পনা। পঞ্জাব কিংস দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়াকে। তার বদলে মুম্বাইয়ের হাতে তুলে দেওয়া হতে পারে অর্শদীপ সিং আর উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদকে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Hardik Pandya KKR-3
Hardik Pandya KKR-3

আইপিএলের রিটেনশন ডেডলাইনের আগে শুরু হলো বিরাট দলবদলের জল্পনা। পঞ্জাব কিংস দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়াকে। তার বদলে মুম্বাইয়ের হাতে তুলে দেওয়া হতে পারে অর্শদীপ সিং আর উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদকে। একাধিক প্রতিবেদনে এমনই চাঞ্চকর দাবি উঠে এসেছে। 

ট্রেড নিয়ে আলোচনা বহু দূর এগিয়ে গিয়েছে!

স্পোর্টস্টার-এর প্রতিবেদন বলছে, মুম্বাই ইন্ডিয়ান্স আর পঞ্জাব কিংসের শীর্ষ কর্তাদের মধ্যে হার্দিককে নিয়ে আলোচনা বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। হার্দিকের বদলে অর্শদীপ আর বিষ্ণু বিনোদকে রিকি পন্টিংয়ের কোচিংয়ে থাকা পঞ্জাব কিংস মুম্বাইকে প্রস্তাব দিতে পারে। তবে দুই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

হার্দিককে পেতে আরও তিন দল আগ্রহী ছিল!

ইতিপূর্বে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্স  হার্দিককে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। সবচেয়ে বেশি কথা বার্তা এগিয়েছিল কেকেআরের সাথে। হার্দিককের বদলে হর্ষিত রানা আর অঙ্গকৃষ রঘুবংশীকে চেয়েছিল মুম্বাই। তবে কেকেআর এই দুই ক্রিকেটারকে ছাড়তে নারাজ। 

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

মুম্বাইয়ের সঙ্গে সমঝোতা হয়নি রাজস্থান এবং চেন্নাইয়ের:

এদিকে, রাজস্থান রয়্যালসের সাথে আলোচনায় যশস্বী জয়সওয়াল আর রবি বিষ্ণোইকে পেতে আগ্রহ প্রকাশ করেছিল মুম্বাই। কিন্তু বিশেষ এগোয়নি সেই আলোচনা। মুম্বাই চেন্নাই সুপার কিংসের কাছে চেয়েছিল তরুণ ব্যাটার আয়ুষ মাত্রেকে। তবে সেই প্রস্তাবও মানেনি চেন্নাই সুপার কিংস।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর ব্যাটের দাম এত! কেন এই ব্যাট দিয়ে লম্বা লম্বা ছক্কা মারে বৈভব? কী কী বিশেষত্ব রয়েছে তার ব্যাটে?

মাঠের বাইরে আছেন হার্দিক, বেড়েই চলেছে জল্পনা:

আইপিএল ২০২৬ হতেই হার্দিককে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইপিএল ২০২৭-এর পূর্বে মাঠে তাঁর ফেরার সম্ভাবনা তেমন নেই। তবে এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মোহসিন খানকেও পেতে পারে পঞ্জাব!

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের সাথে ট্রেড নিয়ে পঞ্জাব কিংস আলোচনা শুরু করতে পারে। তাঁরা লখনউয়ের বাঁহাতি পেসার মোহসিন খানকে দলে পেতে আগ্রহী। বদলে মার্কাস স্টয়নিসকে রিলিজ করার প্রস্তাব দিতে পারে পঞ্জাব কিংস। 

বলাই বাহুল্য, আইপিএলের রিটেনশন ডেডলাইনের পূর্বে তৈরি হয়েছে একাধিক বড়সড় দলবদলের সম্ভাবনা। শেষ পর্যন্ত কোন দলে কোন ক্রিকেটার যোগ দেন, সেটাই দেখার।

আরো পড়ুন: ঋষভ পন্থকে নিয়ে আবারও খারাপ খবর! কী হল এই তারকা ব্যাটারের?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 869 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে