বৈভব সূর্যবংশীর ব্যাটের দাম এত! কেন এই ব্যাট দিয়ে লম্বা লম্বা ছক্কা মারে বৈভব? কী কী বিশেষত্ব রয়েছে তার ব্যাটে?
বৈভব সূর্যবংশী, নিজের ব্যাটিং দাপট দেখিয়ে পুরো ক্রিকেট বিশ্বের নজরে রয়েছেন মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। প্রত্যেকটা ম্যাচে তিনি নতুন নজির সৃষ্টি করার চেষ্টা করে চলেছেন। ডাবর তাবড় বোলারদের বিরুদ্ধে ভয়ডরহীনভাবে একের পর এক চার ছক্কা হাঁকানোর ক্ষমতা, ক্রিকেটপ্রেমীদের কাছে তাঁকে জনপ্রিয় করে তুলেছে।

বৈভব সূর্যবংশী, নিজের ব্যাটিং দাপট দেখিয়ে পুরো ক্রিকেট বিশ্বের নজরে রয়েছেন মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। প্রত্যেকটা ম্যাচে তিনি নতুন নজির সৃষ্টি করার চেষ্টা করে চলেছেন। ডাবর তাবড় বোলারদের বিরুদ্ধে ভয়ডরহীনভাবে একের পর এক চার ছক্কা হাঁকানোর ক্ষমতা, ক্রিকেটপ্রেমীদের কাছে তাঁকে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, যে ব্যাট দিয়ে তিনি বড় বড় বোলারদের ধরাশায়ী করতে সক্ষম, তাঁর সেই ব্যাট কোন কোম্পানির? কিংবা কতই বা দাম তার?
কোন কোম্পানির ব্যাট ব্যবহার করেন বৈভব? কতই বা দাম তার?
প্রতিবেদন বলছে, পেশাদার ক্রিকেটারদের কাছে পরিচিত একটি ব্র্যান্ডের ব্যাট ব্যবহার করেন বৈভব। ইংলিশ উইলো কাঠে তৈরি এই ব্যাট আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভীষণ উপযোগী। যদিও কোন নির্দিষ্ট ব্র্যান্ড কিংবা ব্যাটের দামের কোন তথ্য সামনে না থাকায় তার সঠিক মূল্য জানা সম্ভব নয় এই মুহূর্তে।
ক্রিকেটারদের ব্যবহৃত ব্যাটগুলির দাম কেমন জানেন?
যে সকল ক্রিকেটাররা ব্যবহার করেন, সেই ব্যাটগুলি ক্রিকেটারদের পছন্দ আর খেলার ধরন অনুযায়ী তৈরি করা হয়। সেই জন্যই কাস্টমাইজ ব্যাটের দাম ৫০ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকার উপরেও হতে পারে। আবার একই রকম ব্যাটের সাধারণ বাজার দর নির্ভর করে, উইলো কাঠের মান গ্রেড সহ অন্যান্য বৈশিষ্ট্যের উপর। এই হিসেবে ব্যাটের দাম কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে পারে
আরও পড়ুন- ঋষভ পন্থকে নিয়ে আবারও খারাপ খবর! কী হল এই তারকা ব্যাটারের?
জেনে নিন বৈভবের ব্যাটের বৈশিষ্ট্য?
বৈভব যে ব্যাট ব্যবহার করেন, সেই ব্যাট মূলত মোটা এজ, বড় সুইট স্পট আর তুলনামূলক হালকা ওজনের বলে বেশ কিছু প্রতিবেদন থেকে জানা যায়। আক্রমণাত্মক শট খেলার জন্য এই বৈশিষ্ট্যগুলি একজন ব্যাটারকে সহায়তা করে। কিন্তু শুধুমাত্র ব্যাটের গঠনই নয়, একের পর এক বড় বড় ছক্কা মারার পেছনে বড় ভূমিকা নেয় বৈভবের নিজস্ব টাইমিং, শট নির্বাচনের দক্ষতা আর ব্যাটিং কৌশল।
রাইজিং এশিয়া কাপ ২০২৬ এ খেলবেন বৈভব:
এবার রাইজিং এশিয়া কাপ ২০২৬-এ বৈভবকে খেলতে দেখা যাবে। সূচি অনুসারে, ২০ নভেম্বর নেপালের বিপক্ষে ভারত ‘এ’ দল অভিযান শুরু করবে। তারপর ২২ নভেম্বর পাকিস্তান ও ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে মাঠে নামবে। আবার ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজেও খেলার কথা বৈভবের।
আরও পড়ুন- জানুয়ারি থেকে আইপিএল শুরু হোক চাইছেন ললিত মোদী, জয় শাহের কাছে বিশেষ আর্জি জানালেন!
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সে নিজের প্রতিভার দেখিয়ে নজর কেড়েছেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। ভবিষ্যতে আরও কত নতুন নজির গড়ে বৈভবের ব্যাটিং, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।