সৌরভ নাকি ধোনি—সেরা অধিনায়ক হিসেবে কাকে পছন্দ করেন 'ক্রিকেট ঈশ্বর'?
সৌরভ গঙ্গোপাধ্যায় আর মহেন্দ্র সিংহ ধোনি, দুজনেই ভারতীয় ক্রিকেটের দুই সফল অধিনায়ক। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর দু’জনের নেতৃত্বেই খেলেছেন। এবার সৌরভ আর ধোনি , এই দুই অধিনায়কের মধ্যে নিচের পছন্দের অধিনায়ককে বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি।

সৌরভ গঙ্গোপাধ্যায় আর মহেন্দ্র সিংহ ধোনি, দুজনেই ভারতীয় ক্রিকেটের দুই সফল অধিনায়ক। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর দু’জনের নেতৃত্বেই খেলেছেন। এবার সৌরভ আর ধোনি, এই দুই অধিনায়কের মধ্যে নিচের পছন্দের অধিনায়ককে বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি। যদিও কোনও একজনকে বেছে নিলেন না তিনি। তার পরিবর্তে দুজনকেই রাখলেন একই আসনে।তবে কোনও একজনকে বেছে নেওয়ার পথে হাঁটলেন না তিনি। বরং দু’জনকেই একই আসনে রাখলেন। কী বললেন তিনি?
‘আস্ক মি এনিথিং’ সেশনে ধোনি নাকি সৌরভকে বাছলেন সচিন?
সম্প্রতি সচিন রেডিটে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন। তাঁকে সেখানে প্রশ্ন করা হয় যে, তিনি কোন অধিনায়ক নেতৃত্বে খেলতে গিয়ে সব থেকে বেশি উপভোগ করেছেন? এই প্রশ্নের উত্তরে সচিন বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় আর মহেন্দ্র সিংহ ধোনি, তিনি দুজনের নেতৃত্বেই খেলতে বেশ সচ্ছন্দ্যবোধ করেছেন। নিজের পছন্দের অধিনায়ককে বেছে নেওয়ার বিষয়ে শীর্ষে রেখেছেন দুজনকেই। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক তেম্বা বাভুমারও প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্রিকেট ঈশ্বর।
একটা সময় অধিনায়ক হিসেবে ধোনিকে বেশি পছন্দ করতেন সচিন!
ইতিপূর্বে অধিনায়ক বেছে নেওয়ার বিষয়ে ধোনির দিকে কিছুটা বেশি ঝুঁকেছিলেন সচিন। মূলত ২০১১ সালে বিশ্বকাপ জেতার সফলতার জন্য তিনি ধোনিকে এগিয়ে রাখেন। কিন্তু এবার সৌরভ আর ধোনি, দুজনকেই একই জায়গায় রেখে গুরুত্ব দিয়েছেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। তাঁর এই মন্তব্যকে নিয়ে ক্রিকেটমহলে চলছে আলোচনা।
আরো পড়ুন: সবার আশায় জল ঢাললেন হার্দিক! মোটেও KKR-এর হয়ে খেলবেন না তিনি! তাহলে কোন দলে যোগ দিচ্ছেন হার্দিক?
অধিনায়ক হিসেবে প্রত্যাশিত সফলতা আসেনি সচিনের ঝুলিতে:
প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সচিন। তাঁর নেতৃত্বে ৭৩টি ওডিআই সহ ২৫টি টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। যদিও অধিনায়ক হিসেবে ততটা সাফল্য পাননি সচিন। নিজের অধিনায়কত্বের সময়ের কথা তুলে ধরে সচিন বলেন, সেই সময় অধিনায়কদের হাতে দল নির্বাচনের ব্যাপারে নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা তেমন একটা ছিল না।
কিন্তু বর্তমানে সচিন মনে করেন, আরও বেশি পেশাদারিত্ব এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাজের ধরনে। তাঁর কথায়, ওই সময়ের তুলনায় এখন অধিনায়কদের কাজের পরিবেশ আর সুযোগ অনেকটাই পরিবর্তিত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, সৌরভ আর ধোনিকে একই আসনে রেখে সচিনের এই মন্তব্য আলোচনা সৃষ্টি করেছে ক্রিকেট মহলে।




