CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

কেকেআরের জন্য খারাপ খবর, কলকাতার মাটিতে পা দেওয়ার আগেই পাক বোর্ডের সঙ্গে চুক্তি ভাঙায় সমস্যায় পড়লেন কেকেআরের জোরে বোলার!

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করেছিলেন মুজারাবানি। ছয় ম্যাচে মোট ১৩টি উইকেট নিয়েছিলেন।

Blessing Muzarabani
Blessing Muzarabani

আগামী ২৮শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬। হাতে আর বেশি সময় নেই। তাই এখন থেকেই সব দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু এরই মাঝে কেকেআরের জন্য এল খারাপ খবর। পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল থেকে নাকি নাম তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আসছেন ব্লেসিং মুজারাবানি। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে প্রথমে নাকি চুক্তি করেছিলেন জিম্বাবোয়ের এই জোরে বোলার। কিন্তু, পরে কেকেআরের প্রস্তাব পেয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন তিনি। আর, তাই তাঁর এই সিদ্ধান্তে ক্ষেপে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপও গ্ৰহন করতে পারেন তারা।

আরো পড়ুন: ধোনিকে আইপিএল থেকে বাদ দেওয়ার সাহস কারও নেই! গৌতম গম্ভীরের উদ্দেশ্যেই কি এ কথা বললেন এই প্রাক্তন ক্রিকেটার?

কেন পিসিএল ছেড়ে আইপিএলের কেকেআরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মুজারাবানি?

পিএসএলের নিলামে দল না পাওয়া মুজারাবানিকে ইসলামাবাদ ইউনাইটেড চুক্তি করিয়েছিল শামার জোসেফের পরিবর্ত ক্রিকেটার হিসেবে। ১ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল তাদের মধ্যে। আগামী ২৬শে মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তাঁর। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে নেন তিনি। ফলে সেখান থেকে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্ত খেলোয়াড় হিসেবে মুজারাবানিকে দলে নিয়েছে নাইট শিবিরের কর্তৃপক্ষ। তাই এভাবে চুক্তি ভাঙায় জিম্বাবোয়ের ক্রিকেটারের উপর ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

আরো পড়ুন: জেলে যেতে হতে পারে হার্দিক পান্ডেয়াকে? জয়ের আনন্দে 'মস্ত' বড় ভুল করে ফেললেন হার্দিক!

পিসিএল থেকে আইপিএলে আসার ঘটনা কি এই প্রথম ঘটল?

না, আইপিএল খেলার জন্য পিএসএলের চুক্তি ভাঙার ঘটনা এর আগেও ঘটেছে। গত মরসুমে এই একই ভাবে পেশোয়ার জালমির চুক্তি ভেঙে মুম্বই ইন্ডিয়ান্সে সই করেছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিনশ বশ। আর ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন পিসিবি কর্তারা। পিএসএল কর্তৃপক্ষ মুজারাবানির উপর নিষেধাজ্ঞা চাপাতে পারেন। সেই ক্ষেত্রে আগামী কয়েক বছর মুজারাবানি পিএসএল খেলতে পারবেন না। তবে আইপিএলে খেলতে তাঁর সমস্যা হবে না বলেই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। আগামী ১৭ মার্চ তাঁর কলকাতায় আসার কথা রয়েছে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করেছিলেন মুজারাবানি। ছয় ম্যাচে মোট ১৩টি উইকেট নিয়েছিলেন। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুজারাবানির।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে