KKR vs LSG: আউট ছিলেন না ফিন অ্যালেন, ফিন অ্যালেনের ক্যাচ নিয়ে বিতর্ক তু্ঙ্গে, আসল সত্যটা ধরা পড়ল ভিডিওতে?

কলকাতা নাইট রাইডার্স তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স চলতি আইপিএল মরশুমের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল। টস হেরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তারা প্রথমে ব্যাট করতে নেমেছিল। শুরুটা ভালোই করেছিল, কিন্তু মিডল ওভারে কেকেআরের ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে তাসের ঘরের মতো ভেঙে যায়। যদিও শেষবেলায় রোভম্যান পাওয়েল এবং ক্যামেরন গ্রিন নজরকাড়া ব্যাটিং করেন।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Finn Allen Out controversy
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্স তাদের শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি। কলকাতা নাইট রাইডার্স তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স চলতি আইপিএল মরশুমের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল। টস হেরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তারা প্রথমে ব্যাট করতে নেমেছিল। শুরুটা ভালোই করেছিল, কিন্তু মিডল ওভারে কেকেআরের ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে তাসের ঘরের মতো ভেঙে যায়। যদিও শেষবেলায় রোভম্যান পাওয়েল এবং ক্যামেরন গ্রিন নজরকাড়া ব্যাটিং করেন। 

কীভাবে আউট হলেন ফিন অ্যালেন?

কলকাতা নাইট রাইডার্সের শুরুটা একেবারেই প্রত্যাশামাফিক হয়নি। এলএসজির বিরুদ্ধে কেকেআর ব্রিগেডের হয়ে ওপেন করতে নেমেছিলেন কিউয়ি ব্যাটার ফিন অ্যালেন। কিন্তু দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মাত্র ৯ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন দিগ্বেশ রথী। কিন্তু অ্যালেনের ক্যাচ নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

লখনউ সুপার জায়ান্টস দলের বোলার প্রিন্স যাদব দ্বিতীয় ওভার বল করতে এসেছিলেন। ওভারের চতুর্থ বলে ফিন অ্যালেন বড় শট মারতে যান। আর বলটা তান তাঁর ব্যাটের উপরের দিকে লেগে যায়। সেটা সোজা থার্ড ম্যানের দিকে চলে যায়। ইতিমধ্যে ওই জায়গায় ফিল্ডিং করছিলেন দিগ্বেশ সিং রথী। ক্যাচটা তালুবন্দি করার সময় তিনি একেবারে বাউন্ডারি লাইনের পাশেই ছিলেন।

আরো পড়ুন: KKR vs LSG Highlights: একা দায়িত্ব নিয়ে নাইট তারকাদের রাতের 'ঘুম' কেড়ে নিলেন মুকুল চৌধুরী, পরপর ৪ ম্যাচে হারল কেকেআর!

বাউন্ডারি টাচ করেছিল দিগ্বেশের পা!

এই সময় কমেন্ট্রি করছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিনি সাথে সাথেই বলে ওঠেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ক্যাচ নেওয়ার সময় দিগ্বেশের পা বাউন্ডারি লাইন টাচ করে গিয়েছিল। তবে তৃতীয় আম্পায়ার এই সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানোর প্রয়োজন মনে করেননি। সত্যি কথা বলতে কী, রথী যখন ক্যাচটা ধরেছিলেন, সেইসময় বাউন্ডারি লাইনে বিজ্ঞাপনী কার্টনও সামান্য নড়েছিল।

যদিও এইক্ষেত্রে কেকেআরের তরফে DRS-এর কোনো আবেদন করা হয়নি।যদি আবেদন করতেন, তাহলে সিদ্ধান্তটা পুনরায় চেক করা যেত। কিন্তু, সেই সুযোগটা কাজে লাগালনো যায়নি।

আরো পড়ুন: প্রধান হতেই বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন তামিম ইকবাল, এক ধাক্কায় বেতন বাড়ল খেলোয়াড়দের!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে