CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

প্রধান হতেই বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন তামিম ইকবাল, এক ধাক্কায় বেতন বাড়ল খেলোয়াড়দের!

এবার বিসিবির মাথায় বসেছেন তামিম ইকবাল। কিন্তু নতুন পথচলা শুরু করতে না করতেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের আর্থিক বৈষম্য দূর করতে এবার একটা বড় পদক্ষেপ নিয়ে নিলেন তিনি। বিসিবি'র অ্যাডহক কমিটির সভাপতি তামিম সেদেশের নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tamim Iqbal BCB President
Tamim Iqbal BCB President

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড়সড় রদবদল হয়েছে। এবার বিসিবির মাথায় বসেছেন তামিম ইকবাল। কিন্তু নতুন পথচলা শুরু করতে না করতেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের আর্থিক বৈষম্য দূর করতে এবার একটা বড় পদক্ষেপ নিয়ে নিলেন তিনি। বিসিবি'র অ্যাডহক কমিটির সভাপতি তামিম সেদেশের নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি-র প্রধান হতেই বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন তামিম ইকবাল!

সম্প্রতি ১১ সদস্যের একটি কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। আর দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানতে পারেন যে, নারী ক্রিকেটাররা একটি ওয়ানডে ম্যাচ খেলে পেতেন মাত্র ১,০০০ টাকা। যা শুনে কার্যত বিস্ময় প্রকাশ করেন তিনি। আর এরপরেই তিনি ক্রিকেটারদের জন্য একগুচ্ছ সুখবর দেন।

তামিম ইকবালের‌ জন্য বেতন বাড়ল বাংলাদেশের মহিলা ক্রিকেটারদের!

হ্যাঁ, নতুন কাঠামো অনুযায়ী, মহিলা ক্রিকেটাররা এখন ওয়ানডে ম্যাচে পাবেন ১৫ হাজার টাকা, আর দীর্ঘ সংস্করণের ম্যাচে ২০ হাজার টাকা এবং টি-২০তে ১০ হাজার টাকা। এছাড়াও দেশের শীর্ষ ৩৬ জন মহিলা ক্রিকেটারের মাসিক ভাতা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

আরো পড়ুন: বিরাট কোহলির নাম শুনতেই রেগে কাঁই বাবর আজম, 'আক্ষেপ'-এর জেরে বলে ফেললেন বড় কথা!

বেতন বাড়িয়ে কী বললেন তামিম:

সূত্রের খবর, তামিম বলেন, "সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এটা অবশ্যই ইতিবাচক। একসঙ্গে কতটা বেতন বৃদ্ধি করা সম্ভব, তারও সীমাবদ্ধতা রয়েছে।" অন্যদিকে, পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে পারিশ্রমিক। ক্যাটাগরি 'এ' ক্রিকেটাররা পাবেন ৬৫ হাজার টাকা। 'বি' ক্যাটাগরির জন্য ৫০ হাজার টাকা এবং 'সি' ক্যাটাগরির জন্য নির্ধারিত হয়েছে ৪০ হাজার টাকা। প্রথম শ্রেণির ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

৩৭ বছর বয়সী তামিম আর কী জানালেন:

বাংলাদেশের হয়ে ৩৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী তামিম স্বীকার করেছেন যে, এতদিন ঘরোয়া ক্রিকেটাররা যথেষ্ট পারিশ্রমিক পেতেন না। এ বিষয়ে তিনি বলেন, "গত তিন-চার বছরে খুব একটা বেতন বাড়েনি। আমার মনে হয়, আগের কাঠামোয় ক্রিকেটাররা অনেক কম বেতন পেতেন। খেলোয়াড়দের কঠোর পরিশ্রমেই ক্রিকেট টিকে আছে। তাঁরা ন্যায্য পারিশ্রমিক পাওয়ার যোগ্য।" তিনি আরও বলেন, "গত দেড় বছরে ক্রিকেটের ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, তা সবাইকে মিলে ঠিক করতে হবে। আমরা ভালো করি বা খারাপ, সমালোচনা থাকবে। কিন্তু কেউই চায় না ক্রিকেট এই অবস্থায় থাকুক।"

আরো পড়ুন: KKR vs LSG: দলের মিটিংয়ের সময় কাদের বেশি গুরুত্ব দেন ঋষভ পন্থ? লখনউয়ের অন্দরের কথা হয়ে গেল 'ফাঁস'!

ট্যাগ:BangladeshTamim Iqbal

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে