CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

KKR vs LSG: দলের মিটিংয়ের সময় কাদের বেশি গুরুত্ব দেন ঋষভ পন্থ? লখনউয়ের অন্দরের কথা হয়ে গেল 'ফাঁস'!

সবাই কার্যত মেতে উঠেছে আইপিএলে। কিন্তু এরই মাঝে ফাঁস হয়ে গেল ঋষভ পন্থের কথা। দল জিতুক বা হারুক সেটা পরের কথা, অধিনায়ক হিসেবে পন্থ সকলের কাছে প্রিয়। হাসিঠাট্টায় কার্যত মাতিয়ে রাখেন গোটা দলকে।

Rishabh Pant LSG team meeting
Rishabh Pant LSG team meeting

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। সবাই কার্যত মেতে উঠেছে আইপিএলে। কিন্তু এরই মাঝে ফাঁস হয়ে গেল ঋষভ পন্থের কথা। দল জিতুক বা হারুক সেটা পরের কথা, অধিনায়ক হিসেবে পন্থ সকলের কাছে প্রিয়। হাসিঠাট্টায় কার্যত মাতিয়ে রাখেন গোটা দলকে। আবার গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতেও ছাড়েন না। লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ-কে বিভিন্ন বিষয়ে এবার অনেক কথা বলে দিলেন স্পিন বোলিং কোচ। 

ঋষভ পন্থের অজানা কথা জানিয়ে দিলেন বোলিং কোচ!

আসলে, কার্ল ক্রো পন্থ সম্পর্কে বলেছেন, বোলারদের মতামতকে অনেক গুরুত্ব দেন পন্থ। তাঁদের কথা মন দিয়ে শোনেন। এই সম্পর্কে ক্রো বলেছেন, “পন্থ ওর কাজকর্মেই বোলারদের আত্মবিশ্বাসী করে দেয়। দলের বৈঠকে বোলারদের বিভিন্ন পরামর্শ মন দিয়ে শোনে। ওদের দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনাকে বাড়তি গুরুত্ব দেয়। ব্যক্তিগত ভাবে ওকে পাওয়া আমাদের কাছে সৌভাগ্যের।”

দলের প্রত্যেক ক্রিকেটারের সাথে কেমন ব্যবহার করেন ঋষভ পন্থ?

ক্রো পন্থ সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছেন, “একটা জিনিস সবচেয়ে বেশি ভাল লাগে, সেটা যতই ছোট হোক না কেন। অধিনায়ক হিসেবে ঘরে ঢোকার সময় প্রত্যেককে ‘হ্যালো’ বলে হাত মেলায় পন্থ। নেতা হিসাবে এমন কাজ সতীর্থদের আরও স্বচ্ছন্দ করে তোলে। ওর এই বিষয়টা আমার খুবই ভালো লাগে।”

আরো পড়ুন: দীর্ঘ ১৯ বছর ধরে যুবরাজ সিং-এর যে রেকর্ড ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার, এবার সেই রেকর্ড ভাঙবে 'বাচ্চা' বৈভব!

বোলারদের পরামর্শ দেন পন্থ:

পন্থ নিজে যতটা সম্ভব বোলারদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। এর পাশাপাশি তিনি চেষ্টা করেন দলের অভিজ্ঞ ক্রিকেটারদেরও মতামত নেওয়ার। এডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরানদের সঙ্গে নিয়মিত কথা বলেন পন্থ।

ক্রোয়ের মন্তব্য:

ক্রো এ বিষয়ে বলেছেন, “ও হল ক্রিকেটারদের অধিনায়ক। দরকারের সময় ওর পরামর্শ পাওয়া যাবে। তবে কিপার হিসাবে বার বার ৩০ গজ ছুটে গিয়ে প্রতি বলে বোলারকে পরামর্শ দেওয়া মুশকিল। কিন্তু ওর হাতে এডেন এবং পুরানের মতো ক্রিকেটার রয়েছে, যারা এই কাজে ওকে সাহায্য করে। ঋষভকে নিয়ে সত্যিই আমরা খুব খুশি। ও সত্যি করে চায় দলের ভালো হোক। সে দিনই ওকে বলতে শুনছিলাম, ‘আমি দলের হয়ে আর কী করতে পারি বলো’? যথন নেতা এই কথা বলে তখন বাকিরা তা অনুসরণ করবেই।”

আরো পড়ুন: DC vs GT: ১ রানের জন্য হারল দিল্লি, ম্যাচ জেতাতে না পেরে ঝড়ঝড় করে কাঁদছেন মিলার, কিন্তু তবুও ‘খলনায়ক’ হচ্ছেন মিলারই!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে