CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিরাট কোহলির নাম শুনতেই রেগে কাঁই বাবর আজম, 'আক্ষেপ'-এর জেরে বলে ফেললেন বড় কথা!

খেলার থেকে বেশি তিনি চর্চায় থাকেন সোস্যাল মিডিয়ায় মিমের কারণে। বিরাট কোহলির সঙ্গে তাঁর তুলনা বারংবারই করা হয়েছে। আর সেটা এখনও করা হয়। কিন্তু এবার তিনি গর্জে উঠলেন। কারণ, অতীতে কখনও তাঁকে এই ভাবে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। সেই বাবর আছম এ বার কোহলির সঙ্গে তুলনা নিয়ে প্রশ্ন উঠতেই চরম রেগে গেলেন।

Babar Azam reacts angrily on Virat Kohli
Babar Azam reacts angrily on Virat Kohli

পাকিস্তানের ক্রিকেট দলের এক সময়ের অধিনায়ক বাবর আজম। তবে খেলার থেকে বেশি তিনি চর্চায় থাকেন সোস্যাল মিডিয়ায় মিমের কারণে। বিরাট কোহলি-র সঙ্গে তাঁর তুলনা বারংবারই করা হয়েছে। আর সেটা এখনও করা হয়। কিন্তু এবার তিনি গর্জে উঠলেন। কারণ, অতীতে কখনও তাঁকে এই ভাবে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। সেই বাবর আছম এ বার কোহলির সঙ্গে তুলনা নিয়ে প্রশ্ন উঠতেই চরম রেগে গেলেন।

বিরাট কোহলির নাম উঠতেই রেগে গেলেন বাবর আজম?

সম্প্রতি এক ইন্টারভিউতে প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে বাবর সাফ জানিয়ে দিলেন যে, তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। আর এই আলোচনার দরকার নেই। বুধবার পাকিস্তান সুপার লিগে হায়দরাবাদ কিংসমেনের বিরুদ্ধে শেষ বলে জিতেছে পেশওয়ার জালমি। আর ম্যাচের পরেই পেশওয়ারের অধিনায়ক বাবরকে এক সাংবাদিক প্রশ্ন করেন, তাঁর খেলার ধরন কোহলির মতো হওয়া সত্ত্বেও কেন বার বার ম্যাচ শেষ করতে না পারার দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে?

আরো পড়ুন: KKR vs LSG: দলের মিটিংয়ের সময় কাদের বেশি গুরুত্ব দেন ঋষভ পন্থ? লখনউয়ের অন্দরের কথা হয়ে গেল 'ফাঁস'!

বিরাটের নাম শুনে সাংবাদিককে থামিয়ে দিয়ে কী বললেন বাবর?

সূত্রের খবর, সাংবাদিককে থামিয়ে দিয়ে বাবর বলেন, “প্রশ্নটা শেষ করুন। যে কারণে আপনি প্রশ্ন করছেন সেটা ছেড়ে দিন।” একটু থেমে তিনি আবার বলেন, “অনেক ম্যাচ শেষ করে এসেছি আমি। আপনার হয়তো সেটা মনে হয় না। কিন্তু আমি জানি কতগুলো ম্যাচ শেষ করে এসেছি।”

বাবর অবশ্য এখানেই থামেননি। পরে আর একটি প্রশ্নে নিজের ম্যাচ শেষ করে আসার দক্ষতা নিয়ে তিনি অনেক কথায় বলেছেন। তিনি জানিয়েছেন, এখনও ক্রিকেট খেলতে গিয়ে রোজ রোজ নতুন কিছু শেখেন তিনি।

বিরাট কোহলিকে নিয়ে বাবরের মন্তব্য:

বাবর বললেন, “ফিনিশিংয়ের আসল কথা হল ম্যাচের পরিস্থিতি। দলের কী চাই, রান রেট কত, পিচের পরিস্থিতি কী রকম— এ রকম অনেক কিছুর উপর নির্ভর করে পরিকল্পনা তৈরি করা হয়। কখনও আপনার মনে হতেই পারে পিচটা খুব সহজ। কিন্তু শট খেলতে পারবেন না বা ফিল্ডিংয়ের ফাঁক খুঁজতে পারবেন না। চেষ্টা করেও রান করতে পারবেন না। আমি সব সময় নিজের শক্তি এবং পরিকল্পনায় ভরসা রাখি। সকলকে উন্নতি করতে হয়, রোজ নতুন কিছু শিখতে হয়। আমরা তো মানুষ। রোজই উন্নতির চেষ্টা করি। ফলাফল পেতে সময় লাগে।”

আরো পড়ুন: দীর্ঘ ১৯ বছর ধরে যুবরাজ সিং-এর যে রেকর্ড ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার, এবার সেই রেকর্ড ভাঙবে 'বাচ্চা' বৈভব!

ট্যাগ:Virat KohliBabar Azam

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে