গৌতম গম্ভীরের একটা 'ভাষণেই' জিতিয়ে দেয় বিশ্বকাপ, শেষ মুহূর্তে হয় বিরাট পরিবর্তন!

ম্যাচের আগে গোটা দলকে রীতিমতো তাতিয়ে দিয়েছিল গৌতম গম্ভীরের কেবলমাত্র একটি ভাষণ। আর একথা এতদিনে ফাঁস করেছেন সূর্যকুমার যাদব।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Gautam Gambhir final speech
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

সাম্প্রতিককালে ভারত যে তাদের‌ পারফেরম্যান্সের চূড়ায় রয়েছে তা ফাইনালের ট্রফি জিতেই প্রমাণ করে দিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। ম্যাচের আগে গোটা দলকে রীতিমতো তাতিয়ে দিয়েছিল গৌতম গম্ভীরের কেবলমাত্র একটি ভাষণ। আর একথা এতদিনে ফাঁস করেছেন সূর্যকুমার যাদব। তিনি এবার জানিয়েছেন, ট্রফি জেতার পর প্রাণ খুলে হেসেছেন ভারতের প্রধান কোচ। কেন শেষ মুহূর্তে হোটেল বদল করা হয়েছিল, এবার সেই রহস্যই ফাঁস করেছেন ভারতের অধিনায়ক।

গম্ভীরের কোন ভাষণ এতদিনে ফাঁস করলেন সূর্যকুমার যাদব?

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব বলেছেন, “ফাইনালের আগে সেরা ভাষণ ছিল গৌতি ভাইয়ের। ট্রফিটা আমাদের সামনে রেখে বলেছিল, ‘এটাই সাজঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। বাকি সব ভুলে যাও। কত রান করলে লোকে ভুলে যাবে। কিন্তু এই ট্রফিটা মনে রাখবে। আমরা দল হিসাবে কতগুলো বিশ্বকাপ জিতেছি সেটাই আসল। আমরা ১০০টা দ্বিপাক্ষিক সিরিজ়ের ম্যাচ জিততে পারি। কেউ মনে রাখবে না’। ওই কথাগুলোই আমাদের তাতিয়ে দিয়েছিল।”

আরো পড়ুন: বিশ্বকাপ জেতার পরে 'ছদ্মবেশ' ধারণ করে ট্রেনে করে বাড়ি ফিরতে হল শিবম দুবেকে! কিন্তু কেন?

আর গম্ভীরের এই মন্তব্যেই রীতিমতো তেতে গিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। ট্রফিজয়ের পর ভারতীয় কোচের সব আবেগ যেন একেবারে ভেতর থেকে বেরিয়ে এসেছিল। 

এ প্রসঙ্গে সূর্য বলেছেন, “প্রথম চারটে ম্যাচে ওকে হাসার সুযোগই দিইনি। তার পর এই দলের খেলা দেখে গম্ভীর খুব খুশি হয়েছিল। আমার মনে হয় না ভারতের অন্য কোনও দল এ ভাবে আগে ব্যাট করেছে। টি-টোয়েন্টিতে ২৫০, ২৫৬ তুলেছে। ফাইনালের পর গম্ভীর বেশি হেসেছিল।”

কেন হোটেল বদলানো হয়েছিল?

গুজরাতে ফাইনাল খেলতে গিয়ে ভারতীয় দল পৌঁছনোর পর শোনা যায়, আচমকাই হোটেল বদলানো হয়েছে। যে হোটেলে থেকে ২০২৩ বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতটে, এবার সেখানে থাকছে না দল। কিন্তু সত্যিই কি এটা একটা কুসংস্কার ছিল?

আরো পড়ুন: সূর্যকুমার যাদবের পর কে হবেন ভারতের টি-২০ অধিনায়ক ? নামটা শুনলে আপনিও চমকে যাবেন!

এ বিষয়ে সূর্য বলেছেন, “আমরা তখন ওয়াংখেড়েতে সেমিফাইনাল খেলার জন্য বিমানে ছিলাম। হঠাৎই দলের একজন হোটেল বদলানোর কথা বলল। আগে নাকি অনেক দল এ কাজ করেছে। আসলে ট্রফি জেতার জন্য আমরা কোনও ঝুঁকি নিতে চাইছিলাম না। যখন অন্য একটা হোটেলে থেকে একটা দল জিতেছে তখন আমরাও সেটা করতে পারি। এই ভেবেই হোটেল বদলানো হয়েছিল।”

২০২৩-এর ফাইনাল এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর অনেকেই অহমদাবাদকে ভারতের পয়া মাঠ বলতে রাজি ছিলেন না। আর এই  প্রসঙ্গেই সূর্যের জবাব, “অনেকেই বলছিল আমরা নাকি অহমদাবাদে জিতি না। এখন দেখুন। আমরা একই স্টেডিয়ামে বিশ্বকাপ জিতলাম। এখন তো আর কোনও সমস্যা নেই।”

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে