CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সূর্যকুমার যাদবের পর কে হবেন ভারতের টি-২০ অধিনায়ক ? নামটা শুনলে আপনিও চমকে যাবেন!

২০২৭ সালের অক্টোবর–নভেম্বর অর্থাৎ এই ১৮ মাসে ভারতের অনেকগুলি দ্বিপাক্ষিক টি–২০ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Next captain after Suryakumar Yadav
Next captain after Suryakumar Yadav

সময় পরিবর্তনশীল। কার সময় কীভাবে পাল্টে যায় তা বলা খুবই মুশকিল। হ্যাঁ, একটা সময় টিমেই জায়গা হচ্ছিল না তাঁর। কিন্তু সুযোগ পেয়েই একেবারে কামাল করে দিয়েছেন তিনি। পর পর তিনটি ম্যাচে টানা করেছেন অর্ধশতরান। ৯৭, ৮৯ ও ৮৯। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ফাইনালে নিউজিল্যান্ড। তিনি হলেন সঞ্জু স্যামসন। এই তিন ইনিংসই সঞ্জুকে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি এনে দিয়েছে। এবার কি তবে সঞ্জুরই ক্যাপ্টেন হওয়ার প্রবণতা রয়েছে?

সঞ্জুই কি পরবর্তী টি-২০ ক্যাপ্টেন হবেন?

আসলে, প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ দাবি করলেন যে, সঞ্জু স্যামসনকেই পরবর্তী টি–২০ অধিনায়ক করা হোক। দীর্ঘদিন ধরে রাজস্থান রয়্যালসের অধিনায়কের পদ সামলেছিলেন সঞ্জু। যদিও আগামী আইপিএলে তিনি খেলবেন চেন্নাইয়ের হয়ে। আর সেখানেও তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। কাইফের কথায়, টি–২০ ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে স্যামসনের। মহম্মদ কাইফের কথায়, ‘‌এই মুহূর্তে বলা সম্ভব নয়, ভারতের পরবর্তী টি–২০ অধিনায়ক কে হবেন। তবে স্যামসন ভাল বিকল্প হতে পারে। সঞ্জুর মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণ রয়েছে।’‌ 

আরো পড়ুন: বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েও আইসিসির এই তালিকায় 'ডাউনফল' হল বরুণ চক্রবর্তীর!

এখানেই শেষ নয়, এরপরই কাইফ বলেন, ‘‌সূর্য ধারাবাহিকতা বজায় রাখলে আরও কয়েক বছর ওই থাকবে অধিনায়ক। ফিট থাকলে ৩৮–৩৯ অবধি খেলাই যায়। আর টি–২০ ক্রিকেটে কিন্তু অভিজ্ঞতার দরকার হয়। তবে সূর্য যদি নিজেই সরে যায় অধিনায়কত্ব থেকে, তাহলে কিন্তু সঞ্জু ভাল বিকল্প। আইপিএলে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছে। ২০২২ সালে সঞ্জুর নেতৃত্বে রাজস্থান ফাইনালে উঠেছিল। এখন বয়স ৩১। তাই জাতীয় দলের অধিনায়ক হওয়ার বয়স ওর মধ্যে রয়েছে।’‌

টি–২০ বিশ্বকাপে ৩২১ রান করেছেন সঞ্জু স্যামসন। তাঁর গড় ৮০.‌২৫। আর স্ট্রাইক রেট হল ১৯৯.‌৩৭। ২৭টি চার ছাড়াও মেরেছিলেন ২৪ ছয়। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সঞ্জু স্যামসনই।

টিম ইন্ডিয়ার লক্ষ্য এখন কী?

বর্তমানে টিম ইন্ডিয়ার লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপ। তাই এখন থেকে জাতীয় দলের হয়ে বেছে বেছে ম্যাচ খেলবেন জসপ্রীত বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরো পড়ুন: পিচ নিয়ে বিতর্ক উঠতেই রেগে কাঁই গৌতম গম্ভীর, সমালোচকদের দিয়ে দিলেন 'মোক্ষম' জবাব!

সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৭ এর অক্টোবর–নভেম্বর অবধি দেশের হয়ে খুব বেশি টি–২০ খেলবেন না বুমরাহ। ফোকাস রাখবেন একদিনের ক্রিকেটের দিকেই।

২০২৭ সালের অক্টোবর–নভেম্বর অর্থাৎ এই ১৮ মাসে ভারতের অনেকগুলি দ্বিপাক্ষিক টি–২০ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বিসিসিআই এখন একদিনের ক্রিকেটকেই বেশি গুরুত্ব দেবে বলে আশা করা যাচ্ছে। অবশ্য চলতি বছরেই জাপানে রয়েছে এশিয়ান গেমস রয়েছে। যেখানে টি–২০ ফর্ম্যাটে হবে খেলা। আবার ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। সেখানেও খেলা হবে টি–২০ ফর্ম্যাটে। আর অলিম্পিক্সে অংশ নিতে চান অনেক ভারতীয় ক্রিকেটারই।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে