CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েও আইসিসির এই তালিকায় 'ডাউনফল' হল বরুণ চক্রবর্তীর!

বিশ্বকাপে দু’টি ম্যাচ ছাড়া তেমন রানই পাননি অভিষেক শর্মা। কিন্তু তার পরেও তিনি নিজের শীর্ষস্থান হারাননি। এক নম্বরেই রয়েছেন অভিষেক শর্মা।

Varun Chakaravarthy
Varun Chakaravarthy

শেষ হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর পর্ব। এবারের বিশ্বকাপে বরুণ যে খুব একটা খারাপ পারফরম্যান্স করেছেন তা কিন্তু নয়। টি-২০ বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। আর সর্বাধিক উইকেটের তালিকায় জসপ্রীত বুমরাহের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন তিনি। কিন্তু তারপরেও শীর্ষস্থান হারিয়েছেন বরুণ। এদিকে আবার গোটা বিশ্বকাপ জুড়ে, এক-দুটো ম্যাচ ছাড়া খারাপ খেলেও ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরেই রয়েছেন অভিষেক শর্মা। যদিও তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন ঈশান কিষাণ

আরো পড়ুন: পিচ নিয়ে বিতর্ক উঠতেই রেগে কাঁই গৌতম গম্ভীর, সমালোচকদের দিয়ে দিলেন 'মোক্ষম' জবাব!

আইসিসির তরফে কোন তালিকা প্রকাশ করা হয়েছে?

আসলে, এই বিশ্বকাপে বরুণ চক্রবর্তী ১৪টি উইকেট নিলেও অনেক রান দিয়েছেন। মোট ৯টি ম্যাচে ৩১ ওভার বল করে মোট ২৮৭ রান দিয়েছেন বরুণ। আর এই কারণেই পয়েন্ট অনেকটাই কমে গিয়েছে তাঁর। তাই শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন ভারতীয় স্পিনার। আর শীর্ষস্থান দখল করে নিয়েছেন রশিদ খান। বর্তমানে আফগানিস্তানের স্পিনারের পয়েন্ট ৭৫৩। পাশাপাশি, বরুণের পয়েন্ট হল ৭৪০। এরপরেই তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। তাঁর পয়েন্ট হল ৭৩৬।

আরো পড়ুন: অভিষেক, শুভমনের পথেই হাঁটছেন ঋষভ পন্থ, তাই যুবরাজের পাঠশালায় 'ভর্তি' ছাড়া আর উপায় নেই ঋষভের!

প্রথম দশে এই তালিকায় আর কোন কোন ক্রিকেটার রয়েছেন?

ভারতের আরও এক বোলার প্রথম দশে রয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে ভালো বল করেছেন জাসপ্রীত বুমরাহ। ১৪টি উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর ইকোনমি হল সবচেয়ে ভালো (৬.১৪)। আর সেই কারণে ক্রমতালিকায় এক ধাপ উঠে ষষ্ঠ স্থানে বুমরাহ। তাঁর পয়েন্ট হল ৭০২।

এদিকে, বিশ্বকাপে দু’টি ম্যাচ ছাড়া তেমন রানই পাননি অভিষেক শর্মা। কিন্তু তার পরেও তিনি নিজের শীর্ষস্থান হারাননি। এক নম্বরেই রয়েছেন অভিষেক শর্মা। কিন্তু পয়েন্ট কমে গিয়েছে তাঁর। নতুন তালিকায় তাঁর পয়েন্ট হল ৮৭৫। এদিকে বিশ্বকাপে ভালো খেলায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ঈশান। তাঁর পয়েন্ট হল ৮৭১। অর্থাৎ, দু’জনের মধ্যে মাত্র ৪ পয়েন্টের পার্থক্য রয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করে তৃতীয় স্থানে উঠেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তাঁর পয়েন্ট হল ৮৪৮।

এর পাশাপাশি, প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটার রয়েছেন। সাত নম্বরে তিলক বর্মা (৭৪২) ও নবম স্থানে সূর্যকুমার যাদব (৭২২) রয়েছেন। তবে দু’জনেই নেমেছেন। এবারের বিশ্বকাপে চমক দিয়েছেন সঞ্জু স্যামসন। ১৮ ধাপ উঠেছেন তিনি। এদিকে নতুন তালিকায় সঞ্জু রয়েছেন ২২ নম্বরে। তাঁর পয়েন্ট হল ৬৩৭।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে