কড়কড়ে ১২ কোটি টাকা খরচ করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী সুপারকার কিনে নজির গড়লেন হার্দিক পান্ডেয়া!

একটা সময় এমন ছিল যখন অভাবের জেরে দু'বেলা ঠিক মতো খেতেই পেতেন না, বলতে গেলে ম্যাগি খেয়েই কাটিয়ে দিতে হত। কিন্তু সেই ছেলেটাই আজ নিজেকে মাথা থেকে পা পর্যন্ত মাৎসর্যে মুড়িয়ে রাখেন।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Hardik Pandya new car
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

সময় বদলায়। চিরদিন কারও খারাপ সময় থাকে না। আর পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। হ্যাঁ, একটা সময় এমন ছিল যখন অভাবের জেরে দু'বেলা ঠিক মতো খেতেই পেতেন না, বলতে গেলে ম্যাগি খেয়েই কাটিয়ে দিতে হত। কিন্তু সেই ছেলেটাই আজ নিজেকে মাথা থেকে পা পর্যন্ত মাৎসর্যে মুড়িয়ে রাখেন। কথা হচ্ছে দু'বারের টি-২০ বিশ্বকাপজয়ী ভারতের দুর্ধর্ষ অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়াকে নিয়ে। 

হার্দিকের পরনে এখন থাকে লাখ লাখ টাকার নামি ব্র্যান্ডের জামাকাপড়!

হ্যাঁ, হার্দিক পান্ডেয়ার পরনে এখন থাকে লুই ভিটন, ভার্সাচে, বালমেন, দোলচে আ গাব্বানার লাখ-লাখ টাকার জামা। এমনকি তিনি পছন্দ করেন ডিওরের জ্যাকেট। রিশা মিল, প্যাটেক ফিলিপ, ওডোমা পিগে, রোলেক্সের মতো বিশ্ববন্দিত ব্র্যান্ডের হিরে-জহর-মণি খচিত ঘড়ি ছাড়া আবার চলে না হার্দিকের। এখানেই শেষ নয়, হার্দিকের ক্রিশ্চান লুবাটিনের জুতোতে পা গলান তিনি। 'কুংফু পাণ্ডেয়া'র লাইফস্টাইল এক কথায় গগনচুম্বী। 

আরো পড়ুন: বিরাট কোহলিরা আদৌ বেঙ্গালুরুতে ম্যাচ খেলতে পারবেন তো? চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নাল কর্নাটক সরকার!

এবার হার্দিক কিনে ফেললেন ১২ কোটির ফেরারি গাড়ি!

হার্দিক পাণ্ডেয়া এবার দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জিতে নিজেকে ১২ কোটি টাকার সুপারকার গিফ্ট করলেন। সম্প্রতি তাঁর গার্লফ্রেন্ড মাহিকা শর্মাকে নিয়েসেই গাড়িতে ঘুরতে দেখা গিয়েছে হার্দিককে। আর সেই ভিডিও রাতারাতি ভাইরালও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

এখন প্রশ্ন হল- হার্দিক ঠিক কী গাড়ি কিনলেন?

হার্দিক পান্ডেয়া ১২ কোটি টাকা খরচ করে সূদূর বিদেশ থেকে আনিয়েছেন সুপারকার 'ফেরারি টুয়েলভ সিলিন্ড্রি'।

হার্দিকের গাড়ির রঙ কেমন:

একেবারে নেরো ডেটোনা শেডের ক্লাসিক মেটালিক ব্ল্যাক রঙের গাড়িই পছন্দ করেছেন হার্দিক পান্ডেয়া। এই গাড়িটি কনভার্টিবল, অর্থাৎ এই গাড়ির ছাদ খুব সহজেই খুলে যেতে পারে।

আরো পড়ুন: বিসিসিআইয়ের কর্তাদের এত বড় ভুল কীভাবে হয়? চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু জায়গা পেলেন শুভমান গিল!

কী কী ফিচারস রয়েছে হার্দিকের এই সুপারকারে:

১২ কোটির এই ঝকঝকে গাড়িতে রয়েছে ৬.৫-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ভি-টুয়েলভ ইঞ্জিন। ৯২৫০ আরপিএমে ৮১৯ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারে মাত্র ২.৯ সেকেন্ডেই। ২০০ কিমি প্রতি ঘণ্টায় এই গাড়ি যেতে এই গাড়ি সময় নেয় ৭.৯ সেকেন্ডে। সর্বোচ্চ গতি-৩৪০ কিমি/ঘণ্টারও বেশি। ট্রান্সমিশন- ৮-স্পিড ডুয়াল-ক্লাচ গিয়ারবক্স। হার্দিকের লাক্সারি গাড়ির কালেকশনে আগে থেকেই রয়েছে ল্যাম্বরগিনি হুরাকান ইভো, ল্যাম্বরগিনি উরুস, রোলস-রয়েস ফ্যান্টম এবং মার্সিডিজ-এএমজি জি৬৩-র মতো দারুণ সব মডেলের গাড়ি। এখনও পর্যন্ত সক্রিয় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কারোর কাছে আর এত দামি গাড়ি নেই।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে