CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%
নিউজ

বিরাট কোহলিরা আদৌ বেঙ্গালুরুতে ম্যাচ খেলতে পারবেন তো? চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নাল কর্নাটক সরকার!

এই মরশুমের আইপিএলে হোম ম্যাচগুলি এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া নিয়ে যতটুকু সংশয় ছিল, তা অবশেষে দূর হল। কর্নাটক সরকার এদিন আইপিএলের ম্যাচ আয়োজনের চূড়ান্ত অনুমতি দিয়েই দিল।

Chinnaswamy Stadium RCB
Chinnaswamy Stadium RCB

আইপিএল ২০২৫-এ চ্যাম্পিয়ন হয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তারপরেই একটা ঘটনা বদলে দেয় অনেককিছু। তাই এই মরশুমের আইপিএলে হোম ম্যাচগুলি এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া নিয়ে যতটুকু সংশয় ছিল, তা অবশেষে দূর হল। কর্নাটক সরকার এদিন আইপিএলের ম্যাচ আয়োজনের চূড়ান্ত অনুমতি দিয়েই দিল।

এম চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে কেন সংশয় ছিল বিরাটদের?

গত বারে বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার পর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে যে দুর্ঘটনা ঘটেছিল তা সবাইকে একেবারে নাড়িয়ে দিয়েছিল।

চিন্নাস্বামী স্টেডিয়াম ও নিরাপত্তা:

আইপিএলের এই মরশুমে স্টেডিয়ামের নিরাপত্তা এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছিল কর্নাটক সরকার। আর সেই কমিটি সমস্ত কিছু খতিয়ে দেখে এবং বিবেচনা করে তাদের বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে। এরপর, সোমবার কমিটির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়ে দিয়েছেন। আর, রাজ্য সরকারের তরফে চূড়ান্ত অনুমতি দিয়ে দেওয়ায় বিরাট কোহলিরা এবার আইপিএলের হোম ম্যাচগুলি বেঙ্গালুরুতেই খেলতে পারবেন।

আরো পড়ুন: বিসিসিআইয়ের কর্তাদের এত বড় ভুল কীভাবে হয়? চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু জায়গা পেলেন শুভমান গিল!

কী কী নির্দেশ দিল কর্ণাটক সরকার:

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে কর্ণাটক সরকার ঠিকই, কিন্তু এর পাশাপাশি বেশ কয়েকটি নির্দেশও দিয়েছে রাজ্য সরকার। ৩৫ হাজার দর্শক যাতে একেবারে সুষ্ঠু ভাবে স্টেডিয়ামে ঢুকতে পারেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। খেলা শুরু হওয়ার ৩ বা ৪ ঘণ্টা আগে স্টেডিয়ামের সব প্রবেশ পথগুলি খুলে দিতে হবে। মহিলা এবং শিশুদের প্রবেশের জন্য আলাদাভাবে ব্যবস্থা করতে হবে। ম্যাচের দিন দায়িত্বপ্রাপ্তদের জন্য উপযুক্ত যোগাযোগ ব্যবস্থাও রাখতে হবে বলে জানিয়েছে কর্ণাটক সরকার।

আইপিএল ২০২৬-এ কতগুলি ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?

ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের সূচি অনুযায়ী, আরসিবির পাঁচটি হোম ম্যাচ হওয়ার কথা রয়েছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর তার মধ্যে রয়েছে আগামী আইপিএলের উদ্বোধনী ম্যাচও। আইপিএলের একটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনালও সম্ভবত বেঙ্গালুরুতেই হবে। বিরাট কোহলিরা দু’টি হোম ম্যাচ খেলবেন রায়পুরে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ কে হবেন কেকেআরের 'ক্যাপ্টেন'? উঠে এল বিরাট তথ্য!

গত বছর চিন্নাস্বামী স্টেডিয়ামে কী ঘটেছিল:

গত মরসুমে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। এরপরে চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করেছিলেন আরসিবি কর্তৃপক্ষ। কিন্তু অতিরিক্ত ভিড় হওয়ার কারণে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় সেখানে। এমনকি আহত হন ৫৩ জন। আর সেই দুর্ঘটনার পরেই চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। নিরাপত্তা-সহ সব ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখার পর আবার আইপিএল ২০২৬-এর জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হল সব দলের জন্যই।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে