CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

আইপিএল ২০২৬-এ কে হবেন কেকেআরের 'ক্যাপ্টেন'? উঠে এল বিরাট তথ্য!

এবারের মিনি নিলামে কেকেআর ব্রিগেড বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে। সমর্থকরাও আশা করেছিলেন যে, এবার হয়ত দলের অধিনায়ক বদল করা হবে। কিন্তু, এবার এ নিয়েই একটি নতুন রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

KKR Ajinkya Rahane
KKR Ajinkya Rahane

চলতি বছর আগামী ২৮-শে মার্চ থেকে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট শুরু হতে চলেছে। আর এই মেগা টুর্নামেন্টের জন্য প্রত্যেকটা দল ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি পুরো দমে শুরু করে দিয়েছে। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স যে পারফরম্যান্স করেছিল, সেটা তারা এই মরশুমে যে অবশ্যই ভুলতে চাইবে তা কার্যত স্পষ্ট। পয়েন্ট টেবিলে কেকেআর ৮ নম্বরে দাঁড়িয়ে ছিল। সেই কারণেই দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ইতিমধ্যেই রিলিজ করে দেওয়া হয়েছে। কিন্তু এবারের মিনি নিলামে কেকেআর ব্রিগেড বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে। সমর্থকরাও আশা করেছিলেন যে, এবার হয়ত দলের অধিনায়ক বদল করা হবে। কিন্তু, এবার এ নিয়েই একটি নতুন রিপোর্ট প্রকাশ্যে এসেছে। 

আরো পড়ুন: এ কি, রান আউট হয়ে নিজের দেশেই ঠাট্টার পাত্র হলেন সলমন! নিজের দেশের ট্রাফিক পুলিশই বিদ্রুপ করল!

কে হচ্ছেন কেকেআরের ক্যাপ্টেন?

বিগত কয়েকদিন ধরেই কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মনে এই প্রশ্নটা খুবই ঘুরপাক খাচ্ছিল যে, এই বছর তাঁদের দলকে কে নেতৃত্ব দেবেন। কিন্তু মুম্বই মিররের একটি রিপোর্ট অনুযায়ী, এই বছরও অজিঙ্কা রাহানেই কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে চলেছেন। আর এই খবর সামনে আসতে না আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত হইচই শুরু হয়ে গিয়েছে।

ইতিমধ্যেই একটি সূত্র মারফৎ জানা গেছে যে, 'অজিঙ্কা রাহানেই অধিনায়ক হিসেবে আপাতত সবথেকে ভালো বিকল্প। কারণ ওঁর কাছে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এর পাশাপাশি কেকেআর ক্রিকেটারদের সঙ্গেও সম্পর্ক যথেষ্ট ভালো। সেই কারণেই ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই বছরও রাহানেই কেকেআর ব্রিগেডকে নেতৃত্ব দেবেন।'

আরো পড়ুন: পাক ক্রিকেটার আবরারকে নয়া সমস‍্যা হাজির সানরাইজার্সে, পাক স্পিনারকে খেলানোর 'পারমিশন' দেবে না পিসিবি!

রাহানের নেতৃত্বে কেকেআরের পারফরম্যান্স!

আইপিএল ২০২৫-এ অজিঙ্কা রাহানের নেতৃত্বে কেকেআর মোট ১৩টি ম্যাচ খেলেছিল। এরমধ্যে মাত্র ৫টি ম্যাচে তারা জয়লাভ করতে পারে। কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স এককথায় জঘন্য ছিল। আর সেকারণেই তারা প্লে-অফে জায়গা করতে পারেনি। গত মরশুমে কেকেআর ব্রিগেডের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন অজিঙ্কা রাহানে। ১৩ ম্যাচে তাঁর ব্যাট থেকে মোট ৩৯০ রান বেরিয়ে এসেছিল। এরমধ্যে আবার তিনটে হাফসেঞ্চুরি ছিল।

 আইপিএল ২০২৫ টুর্নামেন্টে অজিঙ্কা রাহানে ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। আশা করা হচ্ছে, এই বছরই তিনি একই পজিশনে খেলতে পারেন। তবে এই বছর কলকাতা নাইট রাইডার্সের কাছে ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র এবং ক্যামেরন গ্রিন রয়েছে। এই চারজনই টপ অর্ডারের ক্রিকেটার। এছাড়া তাদের হাতে সুনীল নারিনের মতো বিকল্পও রয়েছে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে