জেলে যেতে হতে পারে হার্দিক পান্ডেয়াকে? জয়ের আনন্দে 'মস্ত' বড় ভুল করে ফেললেন হার্দিক!
২০২৬ সালে আহমেদাবাদে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর বিতর্ক শুরু হয়।

হার্দিক পান্ডেয়ার জীবনে এবার বিপদের খাঁড়া নেমে এল। এই 'ভুল'টা করার আগে হার্দিক মোটেও ভাবতে পারেননি যে, তাঁকে এরকম একটা বিপদে জড়িয়ে পড়তে হবে। ভারতের এই তারকা অলরাউন্ডার এবার এক নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন। থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়ে গেল এফআইআরও। পুনের এক আইনজীবী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
কেন হার্দিক পান্ডেয়ার বিরুদ্ধে দায়ের হল FIR?
পিটিআই-এর এক প্রতিবেদন সূত্রে খবর, পুনের আইনজীবী ওয়াজিদ খান পুলিশে অভিযোগ দায়ের করেছেন যে, আমেদাবাদে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের পর মাঠে সেলিব্রেশনের সময় হার্দিক পান্ডেয়া তাঁর শরীরে ভারতের জাতীয় পতাকা জড়িয়েছিলেন এবং আপত্তিকর আচরণও করেছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে যে, এই কাজটি জাতীয় পতাকার প্রতি অবমাননাকর এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এবার কী হবে হার্দিক পান্ডেয়ার?
পুনের শিবাজিনগর থানায় এই অভিযোগটি দায়ের করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা ১১ই মার্চ, বুধবার নিশ্চিত করেছেন যে আইনজীবী ওয়াজিদ খান আবেদনটি দায়ের করেছেন, যদিও মামলার বিস্তারিত এখনও জানানো হয়নি। অভিযোগে আরও বলা হয়েছে যে, জাতীয় পতাকাকে সম্মান করা প্রতিটি নাগরিকের কর্তব্য এবং যদি এর সঙ্গে অনুপযুক্ত আচরণ করা হয়, তাহলে সংশ্লিষ্ট আইনের অধীনে ব্যবস্থা নেওয়া উচিত।
প্রসঙ্গত, ২০২৬ সালে আহমেদাবাদে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর বিতর্ক শুরু হয়। জয়ের পর, খেলোয়াড়রা তাদের পরিবার এবং সতীর্থদের সঙ্গে মাঠে উদযাপন করে এবং এর অনেক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। হার্দিক তার বান্ধবীর সঙ্গে ভারতীয় পতাকা পরে সেলিব্রেশন করেন।
যদিও জয়ের পরে পান্ডেয়া বলেন, 'আমি আমার দেশের জন্য ভালো করার এবং ট্রফি জেতার জন্য ক্রিকেট খেলি। আমার লক্ষ্য ভারতের জন্য যতটা সম্ভব ট্রফি জেতা।'
এখন হার্দিকের কী হয় সেটাই দেখার বিষয়। পুরো বিষয়টাকে পুনরায় তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গিয়েছে।
ট্যাগ:


