LSG vs DC: রাহুলকে 'গোল্ডেন ডাক' করতেই বিরাট রেকর্ড গড়লেন মহম্মদ শামি!
আজ থেকে ৪ বছর আগে, অর্থাৎ ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে, মহম্মদ শামি প্রথম বলেই কেএল রাহুলকে আউট করেছিলেন। আর তারপর ১ এপ্রিল, ২০২৬ সালে একানা স্টেডিয়ামে, শামি আবারও সেই পুরানো মুহুর্তটি ফিরিয়ে আনলেন।

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। তবে এ কথাটা একেবারেই সত্যি যে, আইপিএলের প্রত্যেকটি সংস্করণই নতুন নতুন কিছু নিয়ে আসে। আর যেখানে একটা জিনিস পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে যায়। আজ থেকে ৪ বছর আগে, অর্থাৎ ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে, মহম্মদ শামিপ্রথম বলেই কেএল রাহুলকে আউট করেছিলেন। আর তারপর ১ এপ্রিল, ২০২৬ সালে একানা স্টেডিয়ামে, শামি আবারও সেই পুরানো মুহুর্তটি ফিরিয়ে আনলেন। সে বার তিনি ছিলেন গুজরাট টাইটান্সে। আর এই বার তিনি লখনউ সুপার জায়ান্টসের বোলিং আক্রমণকে কার্যত নেতৃত্ব দিচ্ছেন।
কেএল রাহুলকে প্রথম বলে আউট করে রেকর্ড গড়লেন মহম্মদ শামি!
২০২২ সালে মহম্মদ শামি গুজরাট টাইটান্সের একজন প্রধান খেলোয়াড় ছিলেন। সেই মরশুমের প্রথম ম্যাচে তিনি একটি দারুণ বল করেন। ফলে LSG-র তৎকালীন অধিনায়ক কেএল রাহুলকে আউট করে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন। এই মরশুমের আইপিএলে ১ এপ্রিলের ম্যাচে চরিত্রগুলিতে বদল হলেও ফলাফলটি যেন সেই একই রয়ে গিয়েছে। এপ্রিলের প্রথম দিনে যখন দিল্লি ক্যাপিটালসের হয়ে ইনিংস শুরু করতে মাঠে নামলেন কেএল রাহুল, তখন লখনউয়ের স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উৎসাহ ছিল দেখার মতো। আর এই ম্যাচে প্রথম বলে কোনও রান না করে লোকেশ রাহুলকে আউট করলেন মহম্মদ শামি।
কীভাবে প্রথম বলে রাহুলকে আউট করলেন শামি:
মহম্মদ শামি তাঁর পরিচিত স্টাইলেই বলের সিম সোজা রেখে একটি শর্ট অফ লেন্থ বল করেন, আর রাহুল সেই বলটি কাট করার চেষ্টা করেন, কিন্তু বলটি ব্যাটে লেগে চলে যায় ডিপ থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা মহসিন খানের হাতে। আর তখনই আম্পায়ার আঙুল তুলে গোল্ডেন ডাকে রাহুলের আউট নিশ্চিত করেন।
আরো পড়ুন: ২০২৬-এ সব মিলিয়ে ৪৯টি টি-২০ ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের, রেস্টের কোনো জায়গায় নেই?
আইপিএলে কী রেকর্ড করলেন মহম্মদ শামি?
রাহুলের এই উইকেট নিয়ে রেকর্ড গড়লেন মহম্মদ শামি। তিনি হলেন আইপিএলের ইতিহাসে ১১তম বোলার যিনি তাঁর মরশুমের প্রথম ম্যাচের প্রথম বলে উইকেট নিয়েছেন।
এই রেকর্ডের তালিকায় আর কারা রয়েছেন:
এই তালিকায় রয়েছেন ইশান্ত শর্মা (২০০৮), উইলকিন ফ্যাট (২০০৮), শেন হারউড (২০০৯), অমিত সিং (২০০৯), চার্লস ল্যাঙ্গেভেল্ট (২০০৯), আলি মুর্তাজ়া (২০১০), টিপি সুধীন্দ্র (২০১২), আলজারি জোসেফ (২০১৯), মথিশা পাথিরানা (২০২২), অশ্বিনী কুমার (২০২৫), মহম্মদ সামি (২০২৬)।
ট্যাগ:


